Search This Blog

Saturday, July 11, 2026

Beng xii 3rd sem question -30 marks

 VIVEKANANDA COACHING CENTRE

CLASS:- XII, SUB:- BENGALI, F.M:-30, TIME :- 45 MINUTES 

1. "সেও জোগাড় হওয়া মুশকিল"-কী জোগাড় হওয়া মুশকিল? -- a) গোরুর গাড়ি b) ঘোড়ার গাড়ি c) পালকি d) হাতি

2. মেজোবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে? -- a) কলকাতা b) দিল্লি c) বেনারস d) মুম্বাই

3.  পীরগঞ্জের বাবুদের বাড়িতে বিয়ে উপলক্ষ্যে কোথা থেকে খেমটা আসছে? -- a) বেনারস b) কলকাতা c) দিল্লি d) মুম্বাই

4. "...একজোড়া নূতন বলদ কিনে এনেছে- খুব দ্রুত যায়।"-কে কিনে এনেছে? -- a) হামিরুদ্দ শেখ b) হাকিমুদ্দ শেখ c) রহিমুদ্দি শেখ d)  ইদামদ্দি শেখ

5. দিগ্বিজয়ে যাবার জন্য দুটি সরঞ্জাম ছিল- a) অভিশপ্ত b) আশীর্বাদী c) জংধরা d) অত্যাধুনিক

6. হৃদয়ের খাপে যে অসি ভরা ছিল তা হল- a) ভঙ্গুর b) অভিশপ্ত c) খুব পুরোনো d) মন্ত্রপুত

7.  ভ্যান গঘ যে দেশের শিল্পী ছিলেন তা হল- a) ইংল্যান্ড b) হল্যান্ড c) গ্রিনল্যান্ড d),সুইটজারল্যান্ড

8. বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন।- a) সংস্কৃত b) পালি c) প্রাকৃত d) অসমিয়া

9. তাও ভয় লাগে --  কীসের ভয়? --a) দুরপতের নিজের অসুস্থ হয়ে পড়ার ভয় b) দেবীর প্রকোপ ও দামা পোটরাজের মৃত্যুর আশঙ্কাজনিত ভয়  c)  অমঙ্গলের ভয় d) অভিশাপের ভয়।

10. প্রতি আষাঢ়ের অমাবস্যায় দুরগত, মারীয়াইয়ের সম্মুখে কী করে?-- a) ছাগল বা কুঁকড়ো বলি দেয় b) স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় c) উপোস করে d)  দেবীকে স্নান করায়।

11. কী কারণে জয়রাম মোক্কারের জরিমানা হয়েছিল? --a) ট্রাফিক নিয়ম না মানার জন্য b) আদালত-অবমাননার জন্য c)  মহারাজ প্রবর্তিত নিয়ম লঙ্ঘনের জন্য d) প্রহারের দায়ে।

12. মোক্তার মহাশয়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করছে-a) কলকাতায় b)  দিল্লিতে c) মুম্বাইয়ে d)  কোটায়।

13. দিগন্ত পেরোনো কার ধর্ম? -- a) আবদুল করিম খাঁ-এর b)  শেকসপিয়রের c)  আইনস্টাইনের d)  কবীরের।

14. অন্ধকার লেখাগুচ্ছ করিতা অনুসারে আগুনের ধর্ম কী? ---a) উত্তাপ দান b)  ভস্মের চরিত রচনা c) রান্না করা d) আলো দ্বারা পথ দেখানো।

15. মরূপথে সেই হয় উট -- 'সে' কে? -- a) পক্ষীরাজ b) সপ্তডিঙা c)  জাদু-অশ্ব d) পুষ্পক।

16. কবিতায় জাদু-অশ্ব একটি রূপকমায়। এক্ষেত্রে কবিতানুসারে জাদু অশ্ব কার রূপক? -- a) প্রত্যাশা b) আশীর্বাদ c) ভালোবাসা d) বিশ্বাস।

17. দামা পোটরাজ নিত্য কী করে? -- a) মারীয়াইয়ের পুজো করে b)  ছাগল বলি দেয় c) খালি পায়ে হেঁটে d) মায়ের থানে যায়

18. গোটরাজ দামার বড়ো ছেলের নাম ছিল- a) পঞ্চক b)  অমল c) আনন্দ d) কিশোর।

19. মানব মস্তিষ্ককে প্রথম ভাষা শেখার যন্ত্র হিসেবে কে চিহ্নিত করেছিলেন? -- a) উইলিয়াম জোস b)  উইলিয়াম কেরি c)  নোয়াম চমস্কি d) সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

20. বিবৃতি (Assertion) ও কারণ (Reason)-এর মধ্যে সঠিক সম্পর্ক নিৰূপণ করো:

বিবৃতি (A): শিথিল নিয়মের আইন-ব্যবসায়ীর আর কদর নেই। কারণ (R): নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে জেলাকোর্ট ভরে গিয়েছে।

বিকল্পসমূহ: a) A সঠিক কিন্তু R ভুল b) A ভুল কিন্তু R সঠিক c) A এবং R উভয়ই ভুল d)  A এবং R উভয়ই সঠিক ও R, A-এর যথার্থ কারণ।

21. সত্য-মিথ্যা নির্ণয় করো:

(i) জয়রাম মোক্তারের মক্কেল মহারাজ নরেশচন্দ্র। (ii) কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষ দুই হাজার টাকা চায়। (iii) পৌষ সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা বসে। (iv) ১ জ্যৈষ্ঠ সন্ধ্যাবেলা মস্ মস্ করে আদরিণী ঘরে ফিরে আসল।

বিকল্পসমূহ: a)  (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা b)  (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা c) (i)-মিথ্যা, (ii)-মিথ্যা, (iii)-মিথ্যা, (iv)-সত্য d)  (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।

22. 

ক-স্তম্ভ                    খ স্তম্ভ 

(i) উষ্মধ্বনি                 (a) ল্

(ii) নাসিক্যধ্বনি                (b) র

(iii) কম্পিতধ্বনি                  (c) ন

(iv) পার্শ্বিকধ্বনি               (d) শ

বিকল্পসমূহ: a)  (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d / b) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a / c) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-b / d) (i)-c. (ii)-a, (iii)-d, (iv)-b

23. সত্য ও মিথ্যা নির্ণয় করো:

(i) দিগ্বিজয়ে যাত্রাকালে কবি-কথকের শিরস্ত্রাণ ছিল। (ii) কবি-কথকের সজ্জায় কবচকুণ্ডল ও ধনুক তৃণীর ছিল না। (iii) কবি-কথকের নিকট কেবল আশীর্বাদি দুটি-সরঞ্জাম ছিল। (iv) আশীর্বাদি সরঞ্জাম দুটির মধ্যে একটি ছিল জাদু-অশ্ব।

বিকল্পসমূহ: a)  (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-সত্য b)  (i)-সত্য, (ii)-সত্য, (iii)-সত্য, (iv)-মিথ্যা c) (i)-সত্য, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-মিথ্যা d(  (i)-মিথ্যা, (ii)-সত্য, (iii)-মিথ্যা, (iv)-সত্য।

24. বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও:

বিবৃতি ১: আনন্দ হনহনিয়ে মারীয়াইয়ের থানের দিকে গেল। বিবৃতি ২: আনন্দ সকলের অগোচরে দেবীমূর্তিকে গাঁয়ের ধারে রেখে এসেছিল।

বিকল্পসমূহ: a)  বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল b) বিবৃতি ১ ভুল কিন্তু বিবৃতি ২ সঠিক c) বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক কিন্তু বিবৃতি দুটি পরস্পর নিরপেক্ষ d)  বিবৃতি ১ ও বিবৃতি ২ উভয়ই সঠিক এবং বিবৃতি দুটি পরস্পর সম্পর্কযুক্ত।

25. উনি তো আজকালকার ---- ব্রাহাণ নন।" -কীরকম ব্রাহ্মণ নয়? -- a) মাংসখেকো b) মিথ্যেবাদী c) মুর্গিখোর d) নেশাকারী

26.  "হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি/শাণিত --- খন্ড।"-- a) স্বর্ণ  b) • রৌপ্য c) ইস্পাত d) প্রস্তর

27. সত্য ও মিথ্যা নির্ণয় করো:  (i) আবদুল করিম খাঁ-র ধর্ম ছিল গান। (ii) আইনস্টাইনের ধর্ম ছিল নতুন পতাকা। (iii) বাতাসের ধর্ম আজও ভস্মের চরিত। (iv) কবীরের ধর্ম ছিল সত্যের বয়ান।

বিকল্পসমূহ- a) (I)সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা b) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) সত্য, (iv) মিথ্যা c) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) মিথ্যা, (iv) সত্য d)  (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) সত্য

28. বামুনহাটে মেলা হয়- a) কার্তিক সংক্রান্তিতে b) পয়লা বৈশাখে c) চৈত্র সংক্রান্তিতে d) মকর সংক্রান্তিতে

29. গার্সিয়া লোরকা বিখ্যাত ছিলেন যে জন্য তা হল- a)  গান b) বৈজ্ঞানিক আবিষ্কার c) কবিতা d) চিত্রকলা

30.  "সপ্তডিঙ্গা সাজে সিধুজলে"- 'সপ্তডিঙ্গা'-র কথা উল্লিখিত রয়েছে- a) ধর্মমঙ্গলে b) অভয়ামঙ্গলে c) মনসামঙ্গলে d) অন্নদামঙ্গলে


B. Ed

 




UNIVERSITY BT & EVENING COLLEGE 

B.ED SECTION -2023-25

By - Swapan kumar Ray (M.A , B.ED)


Sl.

Topic

1.

■ পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব ■

.2

■ ফ্রয়েডের যৌনশক্তি বা লিবিডো বিকাশের তত্ত্ব ■

3.

■ এরিকসনের মনো-সামাজিক বিকাশের তত্ত্ব ■

4.

■ কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব ■

5. 

■ বুদ্ধ্যঙ্ক ও শিক্ষা ■

6.

  থর্নডাইকের তত্ত্ব (Theory of Thorndike):

7. 

প্যাভলভ তত্ব (Pavlov):

8.

■ স্কিনার (Skinner) ■

9.

■ গেস্টাল্ট তত্ত্ব (Thory of Gestalt) ■

10.

■ প্রজ্ঞামূলক নির্মিতিবাদ শিখন পিয়াজে (Cognitive constructivist learning - Peaget) ■

11.

বান্দুরার তত্ত্বের ধারণা ও প্রকৃতি (Bandura's concept and nature)

12.

■ ভাইগটস্কির তত্ত্বের ধারণা ও প্রকৃতি (Vygotsky's theory of concept)

13.

স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda, 1863-1902)

14.

মহাত্মা গান্ধি (Mahatma Gandhi, 1868-1948)

15.


প্রকারের বিকাশ

(Different Types of Development)

শিশুর জীবনবিকাশের প্রত্যেকটি ক্ষেত্র পর্যালোচনা করলে দেখা যায় যে, সেখানে। পর্যায়ক্রমে বিভিন্ন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর দৈহিক মানসিক, সামাজিক, প্রাক্ষোভিক, বৌদ্ধিক, নৈতিক ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বয়সে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। বিকাশের প্রতিটি ক্ষেত্রেই বিভিন্ন বয়সে কেন বিভিন্ন প্রকার বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিয়ে শিক্ষা-মনোবিজ্ঞানে বহু গবেষণা হয়েছে এবং এখনও বহু গবেষণামূলক কাজ চলছে। 

জ্ঞানমূলক বিকাশ (Cognitive Development)

সুইশ মনোবিদ জ্যাঁ পিয়াজে (Jean Piaget)-এর জীবনবিকাশ সংক্রান্ত মতবাদ আধুনিক মনোবিদ্যায় এক অবিস্মরণীয় অবদান। তিনি বিকাশের দুটি দিকের কথা বলেছেন-জ্ঞানমূলক বিকাশ (Cognitive Development) এবং অনুভূতিমূলক বিকাশ (Affective Development)। তবে তিনি জ্ঞানমূলক বিকাশের উপরই বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। শিশুর 'প্রজ্ঞা' অর্থাৎ তার জ্ঞান লাভ করার কৌশল বা দক্ষতা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে পরিবর্তিত হয় তাই হল জ্ঞানমূলক বিকাশের বিষয়বস্তু। পিয়াজের মতে জ্ঞানমূলক প্রক্রিয়া বলতে সেইসব প্রক্রিয়াকে বোঝায় যা জ্ঞানার্জনে সহায়তা করে। স্মরণ করা, চিন্তা করা, ধারণা গঠন করা ইত্যাদি সবরকম মানসিক প্রক্রিয়াই জ্ঞানমূলক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। 

■ পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব ■

(Piaget's Theory of Cognitive Development)

● পিয়াজের তত্ত্বের ভিত্তি (Basis of Piaget's Theory)

পিয়াজে তাঁর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে জেনেটিক এপিস্টেমোলজি (Genetic Epistemology) অর্থাৎ দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সমন্বয় ঘটিয়েছেন।

● দার্শনিক ভিত্তি (Philosophical Basis)

শিশুর জীবনবিকাশের প্রক্রিয়া সম্পর্কে পিয়াজের দৃষ্টিভঙ্গি দার্শনিক আদর্শবাদ দ্বারা প্রভাবিত। তাঁর মতে স্থান (Space), কাল (Time), কার্যকারণ (Causality), সংখ্যা (Number) ইত্যাদি অভিজ্ঞতাগুলি জন্মগত নয়। এগুলি জীবনের বিভিন্ন পর্যায়ে বিকশিত হয়। অর্থাৎ জ্ঞান মানুষের জন্মগত নয়, এটি মানসিক সংগঠন যা বস্তুর মধ্যেও থাকে না; জ্ঞান সম্পূর্ণভাবে মানুষের আবিষ্কৃত।

  ● জৈবিক ভিত্তি (Biological Basis)

পিয়াজের মতে, মানুষ সহজাতভাবে দুটি বৈশিষ্ট্য নিয়ে জন্মায়- (i) বংশগতভাবে প্রাপ্ত কিছু জৈবিক প্রতিক্রিয়া এবং (ii) স্বতঃস্ফূর্ত সক্রিয়তা যার দ্বারা পরিবেশের সঙ্গে অভিযোজন করে। অর্থাৎ ইন্দ্রিয়ানুভূতিকে অর্থপূর্ণ করে তোলে। একেই পিয়াজে বলেছেন স্কিমা (Schema)। সুতরাং, স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তথ্যসমূহের একক সংগঠন। শিশু যত বড়ো হয় তার স্কিমা তত সম্প্রসারিত হতে থাকে এবং জীবনব্যাপী সম্প্রসারিত - হয়। স্কিমা সম্প্রসারণে দুটি প্রক্রিয়া সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এগুলি হল-

(i) আত্তীকরণ (Assimilation): 

যে প্রক্রিয়ার দ্বারা প্রাণী তার পরিবেশকে বিশ্লেষণ করে তার বিশেষ অংশকে প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে এবং তার প্রতি প্রতিক্রিয়া করে নিজের আয়ত্তে আনে, তাকে বলা হয় আত্তীকরণ। অর্থাৎ কোনো স্কিমার সংগঠনের মধ্যে নতুন তথ্য সংযোজন করে স্কিমার পরিবর্তন ঘটানো, যার ফলে স্কিমা সম্প্রসারিত হয়। পিয়াজে শিশুর খেলাকে আত্তীকরণ প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন। এ ছাড়া, কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বা নতুন কোনো পরিস্থিতিতে কোনো মিল খুঁজে পেলে বা যেসব কাজে অত্যধিক প্রাক্ষোভিক গুরুত্ব থাকে, সেসব ক্ষেত্রে আত্তীকরণ কার্যকরী হয়।


(ii) সহযোজন (Accommodation): 

যে প্রক্রিয়ায় প্রাণী পরিবেশের প্রভাবে নতুন অভিজ্ঞতাগুলি গ্রহণ করে তাকে বলা হয় সহযোজন। অর্থাৎ সহযোজন হল আচরণ পরিবর্তনের প্রক্রিয়া, যার দ্বারা স্কিমার মধ্যে প্রয়োজনমতো নতুন তথ্য বা চিন্তা যুক্ত করা যায়। অনুকরণ হল সবচেয়ে সহজ এবং শুদ্ধ সহযোজন প্রক্রিয়া।

পিয়াজে প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তর

(Stages of Cognitive Development)

■ পিয়াজে জ্ঞানমূলক বিকাশের চারটি স্তরের কথা বলেছেন। এগুলি হল-

(1) সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর (Period of Sensory-motor Thinking)।

(2) প্রাক্-সক্রিয়তার স্তর (Period of Pre-operation)।

(3) নির্দিষ্ট সক্রিয়তার স্তর (Period of Concrete Operation)।

(4) সংগঠিত সক্রিয়তার স্তর (Period of Formal Operation)।


(1) সংবেদন-সঞ্চালনমূলক চিন্তনের স্তর (Period of Sensory-motor Thinking):-

এই স্তরটি জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। এই স্তরে শিশু অঙ্গ সঞ্চালন ৩০ ইন্দ্রিয়ের দ্বারা পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে। তাই এই স্তরকে সংবেদন-সঞ্চালনমূলক স্তর বলা হয়।

বৈশিষ্ট্য:-

(i) এই স্তরে শিশুর চিন্তা মূলত তার সংবেদন-সঞ্চালনমূলক ক্রিয়ার মধ্যেই সীমাবন্ধ থাকে। (ii) প্রাথমিকভাবে শিশু অত্যন্ত আত্মকেন্দ্রিক থাকে। তার চারপাশে অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে অচেতন থাকে। জন্মগত তাৎক্ষণিক ক্রিয়াগুলির পুনরাবৃত্তির মাধ্যমে ধীরে ধীরে আচরণধারার পরিবর্তন হয়। (iii) এই স্তরে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে শিশুর কোনো বোধ থাকে না। শিশুরা এই সময় বয়স্কদের ভাষা ও চিন্তার দ্বারা প্রভাবিত বস্তুজগৎ সম্পর্কে জ্ঞান আয়ত্ত করতে পারে না। বস্তু সম্পর্কিত অভিজ্ঞতা শিশুর একান্তই নিজস্ব। (iv) কোনো বস্তু শিশুর দৃষ্টিসীমার মধ্যে আছে কিনা সে বিষয়ে শিশুর স্পষ্ট ধারণার অভাব দেখা যায়। একে পিয়াজে বস্তু স্থায়িত্ব (Object Performance) বলে উল্লেখ করেছেন। (v) সামাজিক পরিবেশে নিজেদের অবস্থান সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। তবে ধীরে ধীরে প্রজ্ঞামূলক বিকাশের সঙ্গে সঙ্গে তারা অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে থাকে। (vi) এই স্তরের শেষের দিকে শিশুরা বস্তুর আকৃতি, বর্ণ ইত্যাদি বৈশিষ্ট্যের সাহায্যে একটিকে অপরটি থেকে পৃথক করতে পারে। বিশেষ বিশেষ ব্যক্তিকে চিনতে পারে। কিন্তু সময় ও স্থান সম্বন্ধে কোনো ধারণা তৈরি হয় না। দু-একটি সংখ্যাবাচক শব্দ বলতে পারলেও তার প্রকৃত অর্থ বুঝতে পারে না। (vii) এই স্তরের শেষের দিকে শিশু পুনরাবৃত্তি, পৃথকীকরণ, সামান্যীকরণ ইত্যাদির মাধ্যমে নতুন নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে অভিযোজন করতে পারে। ফলে, এই সময় সে তার আচরণ অনুযায়ী মানসিক কল্প গঠন করতে পারে।

(2) প্রাক্-সক্রিয়তার স্তর (Period of Pre-operation):- 

এই স্তরের সময়কাল 2 বছর বয়স থেকে প্রায় ৪ বছর বয়স পর্যন্ত। পিয়াজে এই স্তরটিকে আবার দুটি উপস্তরে বিভক্ত করেছেন। এগুলি হল- প্রাক্-ধারণামূলক স্তর (Pre-conceptual Stage): এই স্তর 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত বিস্তৃত।

বৈশিষ্ট্য:-

(i) এই স্তরে শিশু সংবেদন-সঞ্চালনমূলক ক্রিয়াগুলিকে কতকগুলি সংকেতের সাহায্যে প্রকাশ করে। পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করার সময় শিশু এই সংকেতগুলিই ব্যবহার করে। (ii) এই স্তরে শিশু অনুকরণমূলক আচরণগুলির কল্প সৃষ্টি করতে পারে এবং পূর্বের কোনো প্রতিক্রিয়াকে বর্তমান পরিস্থিতিতে ব্যবহার করতে শেখে। পিয়াজে একে বলেছেন বিলম্বিত অনুকরণ (deferred imitation)। (iii) এই স্তরে সাংকেতিক চিন্তনের ফলে শিশুর ভাষা ব্যবহারের ক্ষমতা দ্রুত বিকাশ লাভ করে। তবে ভাষাকে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে না। (iv) এই স্তরে শিশুর স্থান এবং সময় সম্পর্কিত ধারণা খুব স্পষ্ট হয় না। বস্তুর আকৃতি বা দুটি বস্তুর মধ্যে ব্যবধান ইত্যাদির মধ্যে স্থান সম্পর্কে ধারণা সীমাবদ্ধ থাকে। (v) এই স্তরে শিশু তার নিজের কিছু কাজের মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে পারে। যেমন-ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, খাওয়া, খেলাধুলা, পড়াশোনা, ঘুমোনো ইত্যাদি কাজগুলি সে মোটামুটি ধারাবাহিকভাবে করে থাকে।

■ সজ্ঞামূলক চিন্তনের স্তর (Period of intuitive thought):

 এই স্তর 4 থেকে ৪ বছর বয়স পর্যন্ত বিস্তৃত।

বৈশিষ্ট্য:-

(i) এই স্তরে শিশুর সক্রিয় বাস্তবধর্মী চিন্তনের বিকাশ হতে থাকে। (ii) শিশু ভাষার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া (Social interaction) করে। ফলে তার মানসিক সংগঠন ও ধারণা পরিবর্তিত হতে থাকে এবং বিভিন্ন বিষয়ে। ধারণার বিকেন্দ্রীকরণ ঘটে। (iii) শিশু ধারণাগুলিকে নির্দিষ্ট ক্রমে (Order) সাজাতে পারে। (iv) শিশুর ভাষা প্রয়োগের দক্ষতা বৃদ্ধি পায়, ফলে মানসিক প্রতিচ্ছবি ও অভিজ্ঞতাগুলিকে ভাষামূলক ধারণার পরিপ্রেক্ষিতে বিচার করে। (v) শিশু সামাজিক প্রতিক্রিয়ার দ্বারা মানসিক কল্পগুলির পুনর্বিন্যাস ঘটায়। ফলে প্রাক্ ধারণাগুলির আরও বিকেন্দ্রীকরণ ঘটে। (vi) শিশুর চিন্তন প্রক্রিয়া ও যুক্তিশক্তির নির্ভুলতা বাড়ে। (vii) এই স্তরে স্থান ও সময় সম্পর্কে শিশুর বিমূর্ত ধারণা তৈরি হয় না। তবে এই স্তরের শেষের দিকে বস্তুর সঙ্গে সংযুক্ত স্থান সম্পর্কে ধারণা গড়ে ওঠে। (viii) এই স্তরের শেষে শিশুর মানসিক কল্প ও ক্রিয়াগুলির মধ্যে সমন্বয় ঘটে যা তাকে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়।

(3) নির্দিষ্ট সক্রিয়তার স্তর (Period of Concrete Operation)

এই স্তরটি ৪ থেকে 14 বছর বয়স পর্যন্ত নির্দিষ্ট। এই স্তরে চিন্তনের মূল ভিত্তি হল 'ধারণা' যা শিশুরা সজ্ঞামূলক চিন্তনের স্তরে গঠন করে। এই ধারণাগুলিকে পিয়াজে বলেছেন 'অপারেশন' (Operation)। এগুলি হল এমন কতকগুলি মানসিক প্রতিক্রিয়া যা শিশুরা আত্তীকরণের মাধ্যমে নিজেদের আচরণের অঙ্গীভূত করে।

বৈশিষ্ট্য:-

(i) এই স্তরে শিশু যুক্তিপূর্ণ চিন্তার দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। (ii) এই স্তরে শিশু বাস্তব কোনো উদাহরণ পেলে তা থেকে অভিসারী চিন্তন বিচ্ছুরিত করতে পারে। কোনো বস্তুর উপস্থিতি তার মনে ঔৎসুক্য জাগায়। কিন্তু বিমূর্ত চিন্তন বা ধারণা গঠন করতে পারে না। (iii) এই স্তরে শিশু বাস্তবধর্মী ও অভিজ্ঞতাকেন্দ্রিক বিভিন্ন 'অপারেশন' করে। যেমন-

(a) শ্রেণি (Class): শ্রেণিকরণের অপারেনি (Operation of Classifi-cation) দ্বারা শিশু সাদৃশ্যের ভিত্তিতে বিভিন্ন বস্তুকে দলে ভাগ করতে পারে। এই জাতীয় 'অপারেশন' শিশুর চিন্তার সমন্বয়সাধন করে। (b) সম্পর্ক (Relation): এই 'অপারেশন' দ্বারা শিশু বিভিন্ন বস্তুকে নির্দিষ্ট ক্রমে সাজাতে পারে এবং পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন বস্তুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে। (c) সংখ্যা (Number): 'শ্রেণি' এবং 'সম্পর্ক' এই দুই 'অপারেশনের' ভিত্তিতে 'সংখ্যার' ধারণা শিশুর মধ্যে তৈরি হয়। যেহেতু এই সময় ক্রমবিন্যাসের ধারণা পরিপূর্ণ হয় তাই কোনো সংখ্যার গঠন ও অবস্থান সম্পর্কে শিশুর স্পষ্ট ধারণা তৈরি হয়।

(iv) পিয়াজের মতে, 'কাজের মাধ্যমে শিক্ষা' এই স্তরের মূল নীতি। এই স্তরে বস্তুনিষ্ঠ স্পষ্ট ধারণার মাধ্যমে শিশুর চিন্তন স্তর ক্রমোন্নত হয় এবং পূর্ণতা লাভ করে। পিয়াজে বলেছেন, এই স্তরের 'অপারেশন' সমন্বয়ের স্থায়িত্ব নির্ভর করে পাঁচটি মৌলিক ধর্মের উপর। এগুলি হল- (a) বন্ধতা (Closure): যে-কোনো দুটি ক্রিয়া যৌথভাবে তৃতীয় একটি কাজ সম্পাদন করতে পারে। যেমন, 2+4=61 (b) বৈপরীত্য (Reversibility): যে-কোনো ধারণাকে অন্য একটি বিপরীত ধারণায় পরিবর্তন করতে পারে। যেমন-2+4=6; কিন্তু 64=21 (c) সংযুক্তি (Associativity): কতকগুলি প্রক্রিয়ার সমষ্টির অর্থ এই নয় যে, কোন্ দুটি বা তিনটি আগে বা পরে যুক্ত হবে। অর্থাৎ দুইয়ের বেশি ধারণা সংযুক্তির ক্ষেত্রে কোনো ক্রম অনুসরণের প্রয়োজন হয় না। যেমন-

1+2+3=(1+2)+31+ (2+3)1 (d) অভেদ (Identity): কোনো ধারণার সঙ্গে ঠিক তার বিপরীত ধারণাটি যুক্ত হওয়ার অর্থ নিষ্ক্রিয়তা। অর্থাৎ দুটি বিপরীত ধারণার সংযুক্তিতে একটি শূন্য ধারণার সৃষ্টি হয়। যেমন-৪+ (8) 01 (e) পারস্পরিক ক্রিয়া (Interaction): যখন শ্রেণির মধ্যে পারস্পরিক ক্রিয়া হয় তখন কোনো ধারণার সমন্বয়কে পুনরাবৃত্তি করলে তার পরিবর্তন হয় না। যেমন-সকল মানুষ এবং সকল মানুষ সকল মানুষ। যখন সংখ্যার মধ্যে পারস্পরিক ক্রিয়া হয় তখন একটি সংখ্যা তার নিজের সঙ্গে নানাভাবে ক্রিয়া করে একটি নতুন সংখ্যা তৈরি করে। যেমন-

(v) এই স্তরে শিশুর পর্যবেক্ষণ ও পরীক্ষণের ক্ষমতা বৃদ্ধি পায় (vi) বিষয়বস্তুর জটিল শ্রেণিবিন্যাস করতে পারে। (vii) ভাষা প্রকাশের ক্ষমতা বৃদ্ধি পায়। (viii) এই স্তরে শিশুরা ধারণাগুলিকে সক্রিয়ভাবে প্রয়োগ করতে পারে না। কেক পরিবেশের পরিপ্রেক্ষিতে যুক্তিমূলক চিন্তার কাজ করতে পারে।

(4) সংগঠিত সক্রিয়তার স্তর (Period of Formal Operation)

এই স্তর 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। এই স্তরে শিশু কৈশোর কাটিয়ে বয়ঃসন্ধিক্ষণের দ্বারপ্রান্তে উপস্থিত হয়। ফলে তার মনন ও চিন্তন সুসংবদ্ধ সক্রিয়তা রূপান্তরিত হয়।

বৈশিষ্ট্য

(i) এই স্তরে শিশু যে-কোনো কাজের সমগ্র সম্ভাব্যতাই গ্রহণ করে, প্রকল্প গঠন করে, পরীক্ষা করে, বিশ্লেষণ করে, সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রয়োজনে তা গ্রহণ বা বর্জন করে। মধে (ii) এই স্তরে শিশুর মনে যে যুক্তিগ্রাহ্যতা জন্ম নেয় তার মূল কারণ তার মনের কী, কিন্তু, কেন-র মতো প্রশ্ন জাগে। তাই সে বস্তুভিত্তিক চিন্তার বাইরেও বিমূর্ত ভাবনার আশ্রয় নেয়। শুধুমাত্র মূর্ত বস্তু নয়, কোনো বর্ণ বা শব্দও তাকে এক দুর্জেয় বিমূর্ত চিন্তার জগতে নিয়ে যেতে পারে। (iii) এই স্তরে সে যৌথ পরিকল্পনার সংমিশ্রণে সাধারণীকরণ করতে পারে। পিয়াজে এই 'অপারেশন'কে বলেছেন, 'দলগত অপারেশন' এবং এর নাম দিয়েছেন INRC Group |

I = Identity (সাদৃশ্য); N = Negative (নঞর্থক); R = Reciprocity (বিনিময়); C = Correlation (সহগতি)।

যে-কোনো প্রকল্পকে পরীক্ষা করার জন্য এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য এই অপারেশনগুলির প্রয়োজন হয়।

● অবদান (Contributions):-

(i) শিশু সম্পর্কে যে বদ্ধমূল ধারণা প্রচলিত ছিল পিয়াজে তার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। তিনি শিশুকে পরিপূর্ণ জ্ঞানের আধার বলেছেন এবং শিশুকে একই সঙ্গে দার্শনিক ও বৈজ্ঞানিক হিসেবে বিবেচনা করেছেন। (ii) শিশু আত্মপ্রচেষ্টায় পরিবেশ থেকে যে অভিজ্ঞতা অর্জন করে তাই তার জ্ঞানমূলক বিকাশে সহায়তা করে। (iii) পিয়াজে শিশুর জীবনবিকাশ সম্পর্কে মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়েছেন, কারণ তিনিই প্রথম তাঁর প্রস্তাবিত বিকাশের স্তরগুলিতে শিশু কীভাবে প্রকৃতি থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে তা বর্ণনা করেছেন। (iv) পিয়াজে শিশুকে অনিয়ন্ত্রিত পরিস্থিতিতে পর্যবেক্ষণ করে বেশিরভাগ তথ্য সংগ্রহ করেছেন এবং তাঁর তত্ত্ব প্রতিষ্ঠা করেছেন। নিয়ন্ত্রিত পরিস্থিতি ছাড়াও যে মানসিক প্রতিক্রিয়াগুলি অনুশীলন করা যায়, এ কথা তিনি প্রমাণ করেন। (v) পিয়াজে শিক্ষা-মনোবিজ্ঞানের জীবনবিকাশ অনুশীলন পদ্ধতির মধ্যে প্রথম পরিবর্তন ঘটান। (vi) তিনি আধুনিক শিক্ষা-মনোবিজ্ঞানে চিকিৎসামূলক সাক্ষাৎকার পদ্ধতির (Clinical Interview) প্রবর্তন করেন। (vii) তিনি আধুনিক শিক্ষণ কৌশল হিসেবে যুক্তিনির্ভর গাণিতিক কৌশলের (Logico-mathematical technique) প্রবর্তন করেন।

● ত্রুটি (Limitations):-

(i) পিয়াজে তাঁর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে 'অপারেশনের' উপর গুরুত্ব দিয়েছেন। কিন্তু এই 'অপারেশন'গুলির বিজ্ঞানসম্মত অস্তিত্ব প্রমাণ করতে পারেননি। কাজেই কেবল 'অপারেশন' নামক একটা অনুমানের ভিত্তিতে কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা গড়ে তোলা ঠিক নয়। (ii) পিয়াজে তাঁর তত্ত্বে জীবনবিকাশের চারটি স্তরের কথা বলেছেন। পরবর্তীকালে অনেক মনোবিজ্ঞানী প্রমাণ করেছেন যে, ব্যক্তিজীবনের বিকাশ 'সংগঠিত সক্রিয়তার স্তরের' পরেও হয়। সুতরাং, পিয়াজে বর্ণিত জীবনবিকাশের স্তরগুলি সম্পূর্ণ নয়। (iii) পিয়াজে জ্ঞানমূলক সংগঠনের গুণগত দিকের কথা বললেও পরিমাণগত দিকের কথা কিছুই বলেননি। সুতরাং, পিয়াজের তত্ত্বকে সম্পূর্ণ বলা যায় না। (iv) Gibson নানা পরীক্ষানিরীক্ষার দ্বারা দেখিয়েছেন যে, 'সংগঠিত সক্রিয়তার স্তরে'ও শিক্ষার্থীকে মূর্ত বস্তুর সাহায্যে শিক্ষা দিলে তার ধারণা আরও সমৃদ্ধ ও দৃঢ় হয়। তাঁর মতে, "We do not consive more when we persive less."।

● পিয়াজের তত্ত্বের শিক্ষামূলক তাৎপর্য (Educational Significance of Piaget's Theory):-

বয়ঃবৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের বৌদ্ধিক বিকাশ ঘটে, এ কথা অনেক মনোবিজ্ঞানীয় বলেছেন। কিন্তু পিয়াজে সর্বপ্রথম চিন্তন জগতের পৃষ্টি কীভাবে সংগঠিত হয়, সে সম্পরে বিশদ ব্যাখ্যা দেন তাঁর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে। তিনিই প্রথম বলেন যে, মানসিক প ও সমৃদ্ধি একটি নির্দিষ্ট নিয়ম মেনে, নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। বয়সের সঙ্গে সঙ্গে ঐ পুষ্টির একটি আনুপাতিক গাণিতিক এবং বিশ্লেষণাত্মক সম্পর্ক আছে। অর্থাৎ নির্দিষ্ট বয়সে মানসিক পুষ্টিও নির্দিষ্ট। সুতরাং, শিশু বিকাশের বিভিন্ন স্তরে, বিভিন্নভাবে সমস্যার সমাধান করে থাকে। আধুনিক শিক্ষার উদ্দেশ্যই হল শিশুর মধ্যে স্বাধীন চিন্তা ক্ষমতার বিকাশ ঘটানো এবং শিশ যাতে যুক্তির দ্বারা সমস্যাসমাধান করতে পারে, সে বিষয়ে সহায়তা করা। পিয়াজের তত্ত্ব আধুনিক শিক্ষণের নীতি নির্ধারণে নানাদিক থেকে প্রভাব বিস্তার করেছে এবং শিক্ষার প্রগতিশীল আদর্শকে কার্যকরী করে তুলতে সহায়তা করেছে। পিয়াজের অর আধুনিক শিক্ষণের যে নীতিগুলি নির্ধারণ করেছে সেগুলি নিম্নরূপ-

(i) শিক্ষামূলক প্রদীপনের ব্যবহার: পিয়াজে বলেছেন, প্রত্যক্ষণ যদি অর্থপূর্ণ হয় তবেই ধারণা সুস্পষ্ট হয়। সুতরাং, শিখন প্রক্রিয়ার শুরুতেই শিশুকে বিভিন্ন রকম প্রদীপন ব্যবহার করে শিক্ষা দিতে হবে। যে-কোনো বিমূর্ত ধারণার ভিত্তিভূমি হল কোনো-না-কোনো মূর্ত বস্তুর উপস্থাপন। তাই শিক্ষক পাঠদানের সময় যেমন মূর্ত বস্তু উপস্থাপন করবেন, তেমনভাবেই একই বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জীবনধর্মী, চেনা-পরিচিত উদাহরণ উপস্থিত করবেন।

(ii) সরল থেকে জটিল: শিক্ষক সর্বদা শিক্ষার্থীর মানসিক স্তরের কথা মনে রেখে পাঠদান করবেন। তাই পাঠদানের শুরুতে কোনো বিষয়ে প্রবেশের মুহূর্তে তিনি কোনো জটিল ধারণার আশ্রয় নেবেন না। তাহলে শিক্ষার্থী পিছিয়ে পড়তে পারে। শিক্ষক তাই সরল ধারণা দিয়ে শুরু করবেন এবং ক্রমশ তার স্তর উন্নয়ন ঘটিয়ে জটিল ধারণার দিকে নিয়ে যাবেন। তবেই শিক্ষার্থীর মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং সুষ্ঠু শিখনের ফলে মনন ও চিন্তন জগৎ সমৃদ্ধ হবে।

(iii) কাজের মাধ্যমে শিক্ষা: শিক্ষককে এ কথা অবশ্যই মনে রাখতে হবে যে শুধুমাত্র চার দেয়ালের ঘেরাটোপে শিক্ষার্থীকে আবদ্ধ রেখে শিখন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই শিক্ষার্থীকে 'কাজের মাধ্যমে শিক্ষা' দিতে হবে। সে শুধু বই পড়েই নয়, দেখেশুনে, নেড়েচেড়ে, পরীক্ষার মাধ্যমেও কিছু শিখবে এবং যাচাই করে নেবে। তাই শিক্ষার্থীকে নিয়ে যেতে হবে শিক্ষামূলক ভ্রমণে। এর মাধ্যমে ঐতিহাসিক নিদর্শন, ভৌগোলিক অবস্থান, সামাজিক রীতিনীতি, বিভিন্ন প্রকার প্রাণী ও উদ্ভিদ, ক্ষুদ্র ও ভারী শিল্প ইত্যাদি সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া যায়।

(iv ) সামঞ্জস্যপূর্ণ পাঠক্রম: শিক্ষক শিশুর শিখনকে কার্যকরী করে তোলার জন্য তার জীবনবিকাশের স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠক্রম নির্বাচন করবেন। কারণ প্রত্যেক স্তরের বৌদ্ধিক সংগঠনের বৈশিষ্ট্য অনুযায়ী পাঠক্রমের বিন্যাস ঘটাতে না পারলে শিক্ষা ফলপ্রসূ হবে না। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব আধুনিক শিক্ষায় পাঠক্রম নির্ধারণের নীতি নির্বাচনে বিশেষভাবে সহায়তা করেছে।

(v) শিক্ষণ মডেল: পিয়াজে তাঁর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের জৈবিক ভিত্তি হিসেবে কতকগুলি প্রাথমিক প্রক্রিয়া, যেমন-সহযোজন, আত্তীকরণ ইত্যাদির কথা বলেছেন, যেগুলি শিশুকে সক্রিয় হয়ে উঠতে সাহায্য করে। এই নীতিকে প্রয়োগ করে বর্তমানে বিজ্ঞান ও গণিত শিক্ষণের অনেক 'শিক্ষণ মডেল' তৈরি হয়েছে। এই 'শিক্ষণ মডেল'গুলি শিক্ষককে বিজ্ঞান ও গণিত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে এবং শিক্ষার্থীদেরও উৎসাহী করে তোলে। তারা সক্রিয়ভাবে এই বিষয়গুলি শিখনে অংশগ্রহণ করে।

-------------------------------------------------------------------------------

■ ফ্রয়েডের যৌনশক্তি বা লিবিডো বিকাশের তত্ত্ব ■

(Freud's Psycho-sexual or Libido Development Theory)

ফ্রয়েডের মতে, মানুষের সমস্ত আচরণের মূলে আছে তার সহজাত কতকগুলি প্রবৃত্তি ব (Freud's Psycho-sexual or Libido Development Theory) 'অভ্যন্তরীণ শক্তি। ব্যক্তি সচেতনভাবে এই প্রবৃত্তিগুলির সঙ্গে পরিচিত না থাকলেও এগুলি জন্ম থেকেই তার মনের অবচেতন স্তরে নিহিত থাকে এবং তার সমস্ত আচরণকে পরিচালনা করে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই প্রবৃত্তিগুলি সক্রিয় হয়ে ওঠে এবং তাদের অভীষ্ট লক্ষ্যে না পৌঁছোনো পর্যন্ত সেগুলি তৃপ্ত হয় না। অনেকক্ষেত্রেই প্রবৃত্তিগুলি অস্বাভাবিক আচরণের দ্বারা পরোক্ষভাবে তৃপ্তি লাভ করে। ফ্রয়েড এই সহজাত প্রবৃত্তিগুলিকে দুটি প্রধান ভাগে ভাগ করেছেন। এগুলি হল-

(ⅰ) প্রাণশক্তি বা জীবন প্রবৃত্তি (Eros)-যা ব্যক্তিকে বেঁচে থাকার শক্তি জোগায়। এই প্রাণশক্তির জন্যই মানুষের মধ্যে ভালোবাসা ও আত্মসংরক্ষণের কৌশল দেখা যায়।

(ii) মরণশক্তি বা মরণ প্রবৃত্তি (Thanatos)- যা ব্যক্তিকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই মরণ প্রবৃত্তির জন্যই মানুষের মধ্যে আত্মহত্যা, আত্মনিপীড়ন, খুন বা ধ্বংসের মনোবৃত্তি পরিলক্ষিত হয়।

●● লিবিডো-র অর্থ (Meaning of Libido):-

ফ্রয়েডের মতে (i) লিবিডো হল জীবন প্রবৃত্তির মূল শক্তি। (ii) লিবিডো সমস্ত তেজ ও উদ্যমের আধার এবং এমন এক মানসিক শক্তি যা ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ, বুদ্ধি ও পরিণতির একমাত্র নিয়ন্ত্রক। (iii) লিবিডো এমন এক প্রবহমান শক্তি, যা ব্যক্তির জন্মের মুহূর্ত থেকে চলা শুরু করে এবং নানা পথ ধরে পরিণতির দিকে এগিয়ে চলে। (iv) প্রত্যেক ব্যক্তি একই প্রকার লিবিডো নিয়ে জন্মায় না আবার প্রত্যেক ব্যক্তির লিবিডো একইভাবে বিকাশ লাভও করে না। (v) লিবিডো কীভাবে বিকশিত হবে তার উপরই ব্যক্তির মনের স্বাভাবিকতা ও অস্বাভাবিকতা নির্ভর করে। (vi) লিবিডো প্রকৃতিতে সম্পূর্ণ যৌনধর্মী। অর্থাৎ ব্যক্তির সমস্ত আচরণের উৎস হল তার যৌন কামনা। যৌন কামনা বলতে ফ্রয়েড সকল প্রকার আসক্তি বা সুখ অন্বেষণের প্রচেষ্টাকে বুঝিয়েছেন।

●●● লিবিডোর বিকাশ (Development of Libido):-

ফ্রয়েড তাঁর মনঃসমীক্ষণ তত্ত্বে ব্যক্তিত্বের বিকাশকেই বলেছেন লিবিডোর বিকাশ। তিনি লিবিডোর বিকাশকে এটি বিশিষ্ট পর্যায়ে বা স্তরে ভাগ করেছেন। এগুলি হল-

(1) মৌখিক স্তর (Oral Stage),

(2) পায়ু স্তর (Anal Stage),

(3) লৈঙ্গিক স্তর (Phallic Stage),

(4) প্রসুপ্তি স্তর (Latency Stage),

5) জনন স্তর বা উপস্থ স্তর (Genetic Stage) |

(1) মৌখিক স্তর (Oral Stage):-

জন্মের সময় লিবিডো নির্দিষ্ট কোনো অবস্থানে থাকে না। তবে তা খুব শীঘ্রই আশ্রয় নেয় শিশুর মুখে। একে বলা হয় মৌখিক রতি পর্যায় (Oral Erotic Stage)। ফ্রয়েড এই স্তরকে দুটি ভাগে ভাগ করেছেন-

(ক) চোষণ স্তর (Oral Sucking Stage),

(খ) চর্বণ স্তর (Oral Biting Stage)।

 ক) চোষণ স্তর (Oral Sucking Stage):- 

এই সময় লিবিডো মৌখিক স্তরেই সংবদ্ধ থাকে। জন্মের পর প্রথম আট মাস চোষার তৃপ্তিই শিশুর জীবনের সবচেয়ে আরামপ্রদ ঘটনা। এই সময় শিশুর প্রবণতা আদিম ও নগ্ন। এই সময় শিশুর জীবন আনন্দানুভূতিতে পরিপূর্ণ থাকে। কোনো আগ্রাসী প্রবৃত্তি তৈরি হয় না। এই বয়সের শিশুর মনে সৃষ্ট অনুভূতিকে পূর্বভাগ (Pre-ambivalent) বলা হয়। মায়ের সঙ্গে শারীরিক বিচ্ছেদ ঘটলেও তার স্পর্শ থেকে শিশু প্রবৃত্তিমূলক তৃপ্তি, লাভ করে। তাই মৌখিক পর্যায়কে ফ্রয়েড বলেছেন আত্মরতিমূলক (Anto-Erotic) তৃপ্তির স্তর।

মৌখিক পর্যায়ের চোষণ স্তরে শিশুর জীবন আনন্দানুভূতি দ্বারা চালিত হয়। গতিশীলত দিক থেকে ইদ (Id) ইচ্ছার শক্তি প্রবল থাকে। এই স্তরে সব অনুভূতিরই প্রকাশ হৃ অচেতন মনের ক্রিয়া। এই পর্যায়ের শেষের দিকে ইগোর উদ্ভব হয়। তখন থেকেই চেত মনের ক্রিয়া এবং বাস্তববোধ জাগ্রত হতে শুরু করে।

(খ) চর্বণ স্তর (Oral Biting Stage):-

দাঁত ওঠার পর থেকে শিশুর জীবনের এক নতুন পর্যায় শুরু হয় এবং শিশু নয় নতুন দৈহিক ও মানসিক ক্রিয়া করে। দেড় বছর বয়স পর্যন্ত এই স্তর চলে। এই সময় ভাত খাওয়া শুরু হয়, যা কেবল চুষে বা গিলে খাওয়া যায় না। খাওয় অভ্যাস পরিবর্তন শিশুর ব্যক্তিত্ব বিকাশে যথেষ্ট প্রভাব বিস্তার করে। এই সময় শিশু মাকে যেমন ভালোবাসে, তেমনি তার উপর অত্যাচারও করে। ৫ আপাত বিরোধী (Ambivalance) মনোভাব এই বয়সের বৈশিষ্ট্য। শিশু মাকে এই সময় আঁকড়ে থাকতে চাইলেও মায়ের সাংসারিক কাজ তার কাছ থেকে মাকে একটু দূরে সরিয়ে দেয়। শিশু মায়ের এই ব্যবহারকে অবহেলা মনে করে ধ্বংসাত্মক মনোবৃত্তির আশ্রয় নেয় এবং ধীরে ধীরে মা-র দিক থেকে মনকে সরিয়ে এনে নিজের উপর নিবদ্ধ করে এবং আত্মপ্রেমে মগ্ন হয়ে যায়। ফ্রয়েড এই অবস্থাকে বলেছেন নার্সিসিজম (Nercissism)। এই সময় পরিচ্ছন্নতা অভ্যাস করার কষ্ট, খাওয়ার আরামের পরিবর্তন এবং মায়ের ভালোবাসার ভাগ হারানো সব মিলিয়ে শিশুর কাছে দুর্বিষহ হয়ে ওঠে। ফ্রয়েড একে বলেছেন দ্বিতীয় বেদনাহত অভিজ্ঞতা (Second Traumatic Experience)

এই সময় ইদ থেকে শিশুর ইগো আরও কিছুটা বিচ্ছিন্ন হয়। ফলে তার আত্মবল বাড়ে এবং নিজের উপর আস্থা বাড়ে যা তাকে আত্মনির্ভর হতে সাহায্য করে। 'আত্মবোধ' থেকে প্রাস্তবে উত্তরণ' যদি স্বাভাবিকভাবে হয় তাহলে শিশুর স্বাভাবিক আচরণ ব্যাহত হয় না। 

(2) পায়ু স্তর (Anal Stage):- 

এই সময় লিবিডো স্থানান্তরিত হয়ে মুখ থেকে পায়ুতে আশ্রয় গ্রহণ করে। এই স্তরকে তাই পায়ু রতি স্তর (Anal Erotic Stage) বলা হয়। এই স্তরে শিশু মল নিঃসরণ ও মল সংরক্ষণের মধ্য দিয়ে লিবিডোর তৃপ্তি আনার চেষ্টা করে। এই স্তরে আত্মরতি, আত্মসচেতনতা, বাস্তববোধ এবং আনন্দানুভূতির এক বিচিত্র সংমিশ্রণ শিশুর মনে চলতে থাকে। এই আনন্দানুভূতিতে বাধা পড়লে শিশুর মনে রাগ হয় এবং হতাশা দেখা দেয়। বাস্তবের সঙ্গে আনন্দ অনুভূতির সংঘাত শুরু হয়। এই কারণে এই স্তরকে পায়ু ধর্ষণমূলক স্তরও (Anal Sadistic Stage) বলা হয়।

এই স্তরের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল সুপার ইগো গঠন। এই সময় মানসিকভাবে নার্সিসিসটিক ও ইডিপাস পর্যায় চলতে থাকে। শিশু ভবিষ্যৎ জীবনে বাবার মতো পুরুষ বা মায়ের মতো নারীর ভূমিকা গ্রহণ করবে তাও নিশ্চিতভাবে বুঝতে পারে। এই সময় বাবা মা-ও কথাচ্ছলে সামাজিকভাবে ভবিষ্যতে শিশুর দায়িত্ব গ্রহণের কথা বলে থাকেন। ফলে শিশুর মধ্যে ধীরে ধীরে একটা সামাজিক বোধ বা নৈতিকবোধ অর্থাৎ সুপার ইগো জাগ্রত হয়। শিশুর জীবনের চার বছর এভাবেই অতিবাহিত হয়।

(3) লৈঙ্গিক স্তর (Phallic Stage):- 

এই স্তরে শিশুর পরিচ্ছন্নতাবোধ এবং পোশাক ও আচ্ছাদনের চেতনাও জাগ্রত হয়। ফলে শিশুর মধ্যে লজ্জাবোধ দেখা দেয়। ছেলে ও মেয়ে শিশুর মধ্যে পার্থক্য করতে পারে। অর্থাৎ একটি লৈঙ্গিক বোধ জাগ্রত হয়। এইভাবে পায়ু পর্যায় থেকে লৈঙ্গিক পর্যায়ে শিশু অনায়াসেই পৌঁছে যায়। এই সময় দৈহিক আনন্দবোধ ও যৌনবোধ জাগ্রত হয় এবং সেই সঙ্গে অপরাধবোধও দেখা দেয়। কারণ শিশু বোঝে যে নিষিদ্ধ বস্তুর প্রতি তার আকর্ষণ বাড়ছে। এই সময় লিবিডো সম্পূর্ণভাবে লিঙ্গ অঙ্গে সংবদ্ধ হয় এবং পূর্ণ যৌনতা বোধ জাগ্রত হয়।

এই স্তরে মানসিক দিক থেকে নানা রকমের জট সৃষ্টি হয়। কোনো কিছু করা বা না করার দ্বন্দ্ব, পাওয়া বা না পাওয়ার দ্বন্দ্ব শিশুমনে জটিল ভাবজটের সৃষ্টি করে। ইডিপাস কমপ্লেয় অবদমিত হয়। ইডিপাস কমপ্লেক্সের জন্য ছেলে-শিশ মাকে বাবার মতো করে এবং মেয়ে আরও শক্তিসম্পন্ন হয়, Castration Complex তৈরি হয় এবং এই সময় যৌনতাবো শিশু বাবাকে মায়ের মতো করে ভালোবাসতে চায়।

(4) প্রসুপ্তি স্তর (Latency Stage):-

এই স্তর পরবর্তী স্তর অর্থাৎ পূর্ণমাত্রার প্রাপ্তবয়স্কদের যৌনতাবোধ প্রকাশের সমর পর্যন্ত বিস্তৃত। এই সময় শিশুর যৌনতাবোধ কিছুদিনের জন্য অবদমিত হয়ে অচেতন হয়ে যায়। অর্থাৎ সুপ্ত থাকে। সমাজবোধ যৌনতাবোধকে চাপা দিয়ে দেয়। এই সময় শিশু আত্মসুখ ভুলে যায়। এই সময়টা হল Role-playing-এর সময়। অর্থাৎ ছেলেরা পুরুষদের মতো করে এবং মেয়েরা নারীর মতো করে ভবিষ্যৎ সমাজজীবনে যে ভূমিকা নেবে তারই একটি ক্ষুদ্র সংস্করণ হল প্রসুপ্তিকাল। লৈঙ্গিক পর্যায়ে লিবিডো যৌন প্রবৃত্তি বিকাশের যে বিশিষ্ট পথ গ্রহণ করেছিল এবং দৈহিক সুখানুভূতির সঙ্গে যৌনতাকে একাত্ম করেছিল, প্রসুপ্তি স্তরে এর কোনোটাই নষ্ট হয় না, শুধুমাত্র কিছুদিনের জন্য সুপ্ত অবস্থায় থাকে। লিবিডোর দৈহিক তৃপ্তি এবং অফুরন্ত শক্তি এই স্তরে খেলাধুলায় খরচ হয় এবং অন্যের সঙ্গে ঝগড়া, মনোমালিন্য ইত্যাদির মাধ্যমে আগ্রাসী মনোবৃত্তি প্রকাশিত হয়। অর্থাৎ আত্মরতির আসক্তি বাইরে ছড়িয়ে পড়ে। এই সময় তাই ছেলেরা ছেলেদের এবং মেয়েরা মেয়েদের বেশি পছন্দ করে। এই স্তরে ইগো আরও প্রস্ফুটিত হয়। লিবিডোর বস্তু নির্বাচনের ক্ষেত্রও তাই আরও প্রসারিত হয়। নার্সিসিসটিক লিবিডো বস্তুতে সংযুক্ত হয়। ফলে বিকাশ সামাজিকতার পথ ধরে। লিবিডোর প্রকাশ ক্রমশ কমে আসে এবং সমাজের শাসন ও ভয় শিশুর মনে স্থান পায়। 

(5) জনন স্তর বা উপস্থ স্তর (Genetic Stage):-

এটি লিবিডো বিকাশের শেষ স্তর। এই সময় লিবিডো অন্যসব বস্তু ছেড়ে আবার যৌনাঙ্গে সংবদ্ধ হয় এবং শিশু-যৌনতার সমস্ত অনুভূতি ও তৃপ্তি পুনরায় ফিরে আসে। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি একটা তীব্র আকর্ষণ দেখা যায়। নিজেকে সুন্দর করে তোলার প্রবণতাও এই স্তরের একটি মুখ্য বৈশিষ্ট্য। নারী পুরুষ উভয়েরই বিপরীত লিঙ্গের সঙ্গে মিলনের ইচ্ছা জাগ্রত হয়। এই সময় বিপরীত লিঙ্গের প্রতি কোনো কারণে বিরোধী মনোভাব থেকে অনেক সময় সমকামিতার একটা প্রবণতা দেখা যায়।

জনন বা উপস্থ স্তরের বন্ধুত্ব প্রসুপ্তি স্তরের বন্ধুত্বের প্রকৃতি থেকে আলাদা। এই সময় খেলার সাথি মাত্রই বন্ধু হয় না। বন্ধু হয় নির্বাচিত। বন্ধুত্বে আবেগের প্রাধান্য থাকে বেশি। এইভাবে ধীরে ধীরে ব্যক্তিত্বের বিকাশ হয়ে কিশোর-কিশোরীরা যৌবনে পদার্পণ করে এবং পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটে। ছেলেরা পুরুষের ভূমিকায় এবং মেয়েরা নারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে চিরন্তন নারী-পুরুষের সম্পর্কে আকধ হয়।

●● ফ্রয়েডের তত্ত্বের মূল্যায়ন (Evaluation of Freud's Theory):-

ফ্রয়েডের যৌনতাভিত্তিক এই লিবিডো বিকাশের তত্ত্ব নানাভাবে সমালোচিত হয়েছে। এর যেমন সদর্থক দিক যথেষ্ট তেমনি নেতিবাচক দুর্বল স্থানও কম নয়।

(i) এই তত্ত্ব অত্যন্ত ব্যাপক যা ব্যক্তিত্বের বহুমাত্রিক দিক এবং জটিলতা ব্যাখ্যা করতে সক্ষম। (ii) এই তত্ত্ব ব্যক্তিত্বের সামগ্রিক রূপটি ব্যাখ্যা করে। (iii) এই তত্ত্ব অনেক বেশি সার্বিক। iv) আচরণবাদীরা এই তত্ত্বের শৈশবকালীন গুরুত্বকে অত্যন্ত সমাদর করেন। কারণ শিক্ষাক্ষেত্রে শৈশবই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর।

●● ত্রুটি (Limitations):-

(ⅰ) এই তত্ত্বের সমীক্ষাভিত্তিক তথ্য কোনো নির্দিষ্ট বিজ্ঞানসম্মত পথে সংগৃহীত নয়। (ii) এটি আচরণ সম্পর্কে ধারণা দেয়, ব্যাখ্যা দেয় না। (iii) তত্ত্বটি অতিমাত্রায় যৌনভিত্তিক হওয়ায় আধুনিক মনোবিদগণ এটিকে সহজে গ্রহণ করতে পারেন না। (iv) এই তত্ত্বে 'লিবিডো' কিংবা 'অবদমন' এই শব্দগুলির আক্ষরিক অর্থ স্পষ্ট নয়। (v) তত্ত্বটি অত্যধিক বর্ণনামূলক, পরীক্ষামূলক নয়। (vi) তত্ত্বটি যতখানি বিষয়নির্ভর, ততখানি উদ্দেশ্যমূলক নয়।

-------------------------------------------------------------------------------

■ এরিকসনের মনো-সামাজিক বিকাশের তত্ত্ব ■

(Erikson's Theory of Psycho-Social Development)

ফ্রয়েড বলেছিলেন-জন্মাবস্থায় মানুষের অবচেতন মনে ইদ (Id) অবস্থান করে। এই ইদ থেকেই মানুষের সমস্ত আচরণ এবং ইগো (Ego) সৃষ্টি হয়। এই ইদ, ইগো এবং সুপার ইগোর (super ego) দ্বন্দ্বের ফলেই ব্যক্তিজীবনের বিকাশ ঘটে। কিন্তু এরিকসনের মতে-

(i) জন্মাবস্থায় মানুষের মধ্যে ইগো বর্তমান থাকে এবং ইদ-এর প্রভাব ছাড়াই তা স্বাধীনভাবে অবস্থান করে। সুতরাং, ইগো একটি স্বাধীন সত্তা।

(ii) ইগো যেহেতু ইদ-এর শক্তির উপর নির্ভরশীল নয়, তাই ইদ এবং ইগোর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। অর্থাৎ ইগো জন্মাবস্থা থেকেই দ্বন্দ্বমুক্ত অবস্থায় থাকে।

(iii) সামাজিক পরিবেশে অভিযোজনের ফলে ব্যক্তিত্ব বিকশিত হয়। ব্যক্তিত্ব বিকাশের অর্থ হল ইগোর বিকাশ। সুতরাং, ইগোর বিকাশের মৌলিক উপাদান হল সমাজ।

(iv) ফলে, চাহিদা পূরণের জন্য ব্যক্তি ও সমাজের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বকে এরিকসন বলেছেন মনো-সামাজিক দ্বন্দ্ব (Psycho-social conflict)। এই মনো-সামাজিক দ্বন্দ্বের ফলেই ইগোর বিকাশ ঘটে।

(v) সুতরাং, ইগো বিকাশের মূল কারণ হল মনো-সামাজিক দ্বন্দ্ব, যৌনশক্তির দ্বন্দ্ব নয়।

(vi) ইগোর বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়।

(vii) ইগোর বিকাশে যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায় তা জন্মগত এবং এর শক্তিও অন্ত্যজ।

(viii) এই ইগোর বিকাশের ফলেই ব্যক্তিজীবনের বিকাশ ঘটে।

●● এরিকসন প্রস্তাবিত মনো-সামাজিক জীবনবিকাশের স্তর (Stages of Eriksons Psycho-social Development):-

এরিকসন প্রস্তাবিত মনোসামাজিক জীবনবিকাশের স্তরগুলি হল-

(i) প্রথম স্তর: বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্ব-0-1.5 বছর (Trust vs Mistrust): জন্মের পর দেড় বছর বয়স পর্যন্ত শিশু যে মনো-সামাজিক দ্বন্দ্বের সম্মুখীন হয় তা হল বিশ্বাস-অবিশ্বাস বা আস্থা-অনাস্থা। স্বাভাবিক

বিকাশের জন্য এই সময় শিশুর পারিপার্শ্বিকের প্রতি বিশ্বাস বা আস্থা অর্জন প্রয়োজন। এই সময় শিশু তার চাহিদা পূরণের জন্য সম্পূর্ণভাবে পিতামাতা বা পরিবারের কোনো বয়স্ক সদস্যের উপর নির্ভর করে। পিতামাতার যত্ন এবং তাদের সঙ্গে বিশেষ করে মায়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক শিশুকে তাদের উপর আস্থা অর্জনে সাহায্য করে। অপরদিকে পিতামাতার অবহেলা শিশুর অনাস্থা ও অবিশ্বাসের কারণ হয়, যা পরবর্তীকালে তার ব্যক্তিত্বের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

(ii) দ্বিতীয় স্তর: স্বাধীনতা, লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব-1.5-3 বছর (Autonomys vs Shame and Doubt): এই স্তরে শিশুদের মধ্যে যে মনো-সামাজিক দ্বন্দ্ব দেখা যায় তা হল স্বাধীনতা এবং লজ্জা ও সন্দেহের দ্বন্দ্ব। এই বয়সের শিশুকে প্রাতঃকৃত্য সম্পন্ন করা, পরিচ্ছন্নতা ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়। এই সময় শিশুর মধ্যে এই জাতীয় কাজ নিজে নিজে করার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু অভিভাবকদের অতিরিক্ত নিয়ন্ত্রণের ফলে শিশুর মধ্যে লজ্জা ও সন্দেহ দেখা দেয়। অভিভাবকদের এই নিয়ন্ত্রণের মধ্যে যদি শিশুর প্রতি কোনোরূপ অবহেলা প্রকাশ না পায় তাহলেই শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। অর্থাৎ নিয়ন্ত্রণ এমন হবে যাতে শিশুর স্বাধীনতা কোনোভাবে ক্ষুণ্ণ না হয়।

(iii) তৃতীয় স্তর: উদ্যোগ ও অপরাধবোধের দ্বন্দ্ব-3-6 বছর (Initiative vs Guilt): এই স্তরের দ্বন্দ্বকে এরিকসন বলেছেন উদ্যোগ ও অপরাধের দ্বন্দ্ব। এই সময় শিশুরা শারীরিক দিক থেকে অনেক পারদর্শী হয়ে ওঠে। ফলে তারা চলাফেরায় অনেক স্বাধীনতা অর্জন করে। ভাষার বিকাশ সম্পূর্ণ হওয়ায় কল্পনার বিকাশ ঘটে। এই সময় শিশুদের মধ্যে বিভিন্ন কাজে উৎসাহ দেখা যায়। এই উদ্যোগী মানসিকতার জন্য তারা নতুন কাজ, যেমন-পড়া, লেখা, ছবি আঁকা, বিদ্যালয়ে যাওয়া, নিজে নিজে পোশাক-পরিচ্ছদ পরা ইত্যাদি করতে পারে। এই সময় খেলার ভূমিকা তাই খুবই গুরুত্বপূর্ণ। এই স্তরে শিশুর মধ্যে 'সুপার ইগো' গঠিত হয় এবং সে নৈতিক বিভেদ বোঝে। ফলে সামাজিক বিধিনিষেধ অমান্য করলে তাদের মধ্যে পাপবোধও দেখা দেয়।

(iv) চতুর্থ স্তর: উদ্যম ও হীনম্মন্যতার দ্বন্দ্ব-6-12 বছর (Industry vs Inferiority): এই স্তরে শিশুর মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় তা হল উদ্যম ও হীনম্মন্যতার দ্বন্দ্ব। এই সময় শিশু কোনো কাজ করে তার স্বীকৃতি প্রত্যাশা করে। কোনো কাজে সফল হয়ে স্বীকৃতি পেলে তারা উদ্দীপিত হয়। অপরদিকে কোনো কাজে অসফল হলে এবং স্বীকৃতি না পেলে সে হীনম্মন্যতায় ভোগে। এই কারণে এই স্তরে শিশুর ক্ষমতা অনুযায়ী কাজ দিতে হবে যাতে সে 'সেই কাজে সফল হয়। কারণ সামান্যতম সাফল্যও শিশুকে অভিযোজনে সাহায্য করে।

(v) পঞ্চম স্তর: আত্মপরিচয় ও আত্মপরিচয় বিভ্রান্তির দ্বন্দ্ব-12-20 বছর (Identity vs Identity Confusion): বয়ঃসন্ধিক্ষণের এই স্তরে যে দ্বন্দ্ব দেখা যায় তা হল আত্মত্মপরিচয় ও আত্মপরিচয় বিভ্রান্তির সংকট। এই সময়ে বাল্যকাল শেষ হয়ে শিশ কৈশোরে প্রবেশ করে। প্রারম্ভিক কৈশোরে হঠাৎ শারীরিক ও মানসিক পরিবর্তনের ফলে কিশোরদের নিজের সম্পর্কেই বিভ্রান্তি সৃষ্টি হয়। সে কী করবে বুঝতে পারে না। আবার এই সময় কিশোররা অন্যের চোখে নিজে কেমন তা দেখতে চেষ্টা করে, আত্মমূল্যায়ন করে এবং নিজেরে প্রাপ্তবয়স্কদের সমতুল্য ভাবতে শুরু করে। একেই এরিকসন বলেছেন আত্মপরিচয় ও আত্মপরিচয় বিভ্রান্তির দ্বন্দ্ব।

(vi) ষষ্ঠ স্তর: হৃদ্যতা ও একাকিত্বের দ্বন্দ্ব-20-45 বছর (Intimacy vs Isolation): এই স্তরের দ্বন্দ্বকে এরিকসন বলেছেন হৃদ্যতা ও একাকিত্বের দ্বন্দ্ব। বয়সের দিক থেকে এই সময়কাল হল প্রারম্ভিক যৌবনের স্তর। এই সময় দলের প্রতি আকর্ষণ বাড়ে। মূল্যবোধের বিকাশ ঘটে। স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে। এই সমর বন্ধুদের প্রতি যে হৃদ্যতা প্রকাশ পায় তা অনুভূতিপ্রবণ। আবার এই স্তরে অন্যের সামাজিক আচরণ অনুকরণ করে দলগত মনোভাবের প্রাবল্য লক্ষ করা যায়। এই সময় অন্যদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলতে না পারলে এদের মধ্যে একাকিত্ব বোধ দেখা দেয় এবং কারও প্রতি দায়বদ্ধতা গড়ে ওঠে না।

(vii) সপ্তম স্তর: অগ্রমুখিতা ও স্থবিরতার দ্বন্দ্ব-45-65 বছর (Gene-rativity vs Stagnation): মধ্যবয়সে ব্যক্তি নিজের সন্তান ও সমাজের কীভাবে উন্নতি হবে সেই চেষ্টা করে। পরবর্তী প্রজন্মের মধ্যে যাতে সামাজিক মূল্যবোধ সঞ্চারিত হয় তার ব্যবস্থা করে। একেই এরিকসন বলেছেন অগ্রমুখিতা। কোনো কারণে এই কাজে ব্যর্থ হলে সেইসব ব্যক্তি অত্যন্ত স্বার্থপর হয়। তারা নিজের মঙ্গল ছাড়া অন্য কারও মঙ্গলের কথা ভাবতে পারে না। ফলে তাদের মধ্যে স্থবিরতা আসে।

(viii) অষ্টম স্তর: সামঞ্জস্যপূর্ণতা ও হতাশার দ্বন্দ্ব-65 বছরের ঊর্ধ্বে (Ego integrity vs Despair): মনো-সামাজিক বিকাশের এই স্তর হল বার্ধক্যের স্তর। এই স্তরের দ্বন্দ্বকে এরিকসন বলেছেন সামঞ্জস্যপূর্ণতা ও হতাশার দ্বন্দ্ব। যে সমস্ত ব্যক্তি পূর্ববর্তী স্তরগুলির দ্বন্দ্বগুলিকে সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছেন তাঁরা এই সময় সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করেন। তাঁরা জীবনকে আনন্দের দৃষ্টিতে দেখেন। জীবনের ওঠাপড়া, লাভক্ষতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন। তাঁরা যখন পূর্ববর্তী জীবনের স্মৃতিচারণ করেন তখন তৃপ্তি বোধ করেন এবং নিজের জীবন ও পারিপার্শ্বিক সম্পর্কে ইতিবাচক অর্থ খুঁজে পান। অপরদিকে, যাঁরা পূর্ববর্তী বিকাশের স্তরগুলিতে সংকটগুলির সঙ্গে উপযুক্ত মোকাবিলা করতে পারেন না।

●● এরিকসনের তত্ত্বের মূল্যায়ন (Evaluation of Erikson's Theory):-

(i) এরিকসনের তত্ত্বে জীবনবিকাশকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হয়েছে। (ii) এই তত্ত্বে ইগোকে দ্বন্দ্বমুক্ত স্বাধীন সত্তা হিসেবে বিবেচনা করে জীবনবিকাশকে মানসিক সুস্থতার দিক থেকে ব্যাখ্যা করা হয়েছে। (iii) এই তত্ত্বে জীবনবিকাশের ক্ষেত্রে লিবিডোর অত্যধিক যৌনতাকে গুরুত্ব না দিয়ে সামাজিক পরিবেশের গুরুত্বকে স্বীকার করা হয়েছে। (iv) জীবনবিকাশের অন্যান্য তত্ত্বগুলিতে কৈশোরকাল পর্যন্তই বিকাশকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু এরিকসন তাঁর তত্ত্বে বিকাশকে জীবনব্যাপী প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে বিভিন্ন সংকটের সমাধানের মধ্য দিয়ে বিকাশ ঘটে তা বর্ণনা করার চেষ্টা করেছেন।

●● ত্রুটি (Limitations):- 

(iii) এরিকসন বিকাশের বিভিন্ন স্তরগুলিতে যে দ্বন্দ্বগুলির উল্লেখ করেছেন যদি কোনো কারণে কোনো স্তরে দ্বন্দ্বের পরিবর্তন ঘটে তাহলে বিকাশের রূপ কেমন হবে তা তিনি ব্যাখ্যা করেননি। (i) মনো-সামাজিক বিকাশের বিভিন্ন স্তরগুলিতে নির্দিষ্ট সময়ে কী পরিমাণ বিকাশ ঘটে, তা এরিকসন তাঁর তত্ত্বে ব্যাখ্যা করেননি। (ii) পরবর্তীকালে কিছু কিছু পরীক্ষা থেকে দেখা গেছে যে, এরিকসন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে স্তরগুলির কথা বলেছেন তা সবার ক্ষেত্রে ওই একই ক্রম অনুসরণ করে না। (iv) এরিকসনের তত্ত্বে অনেক অভিনবত্ব ও সম্ভাবনা থাকলেও এর দ্বারা ব্যক্তিজীবনের বিকাশের সমস্ত দিকগুলিকে ব্যাখ্যা করা যায় না।

-------------------------------------------------------------------------------

■ কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব ■

(Kohlberg's Theory of Moral Development)

লরেন্স কোহলবার্গ মানবজীবনের বিকাশ প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মানুষের নৈতিক বিকাশ কীভাবে হয় তা ব্যাখ্যা করেছেন। তাই তাঁর তত্ত্বকে নৈতিক বিকাশের তত্ত্ব বলা হয়। কোহলবার্গের জীবনে দার্শনিক চার্লস মরিস এবং মনোবিজ্ঞানী রবার্ট হ্যাভিগ্রহার্স্টের প্রভাব অপরিসীম। তাঁর জীবনদর্শনেও এই দুই মনীষীর প্রভাব দেখা যায়। তাই তাঁর নৈতিক বিকাশের তত্ত্বও একই সঙ্গে দর্শন এবং মনোবিজ্ঞানের ভিত্তির উপর প্রতিষ্ঠিত।

কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব মানুষের আচরণের কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এগুলি হল-

(i) শৈশবে শিশুর যেটুকু জ্ঞানমূলক বিকাশ হয় তার দ্বারা সে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের মধ্যে পার্থক্য করতে পারে। উভয় পরিবেশের সঙ্গে অভিযোজনের জন্য শিশু নানাপ্রকার ক্রিয়া-প্রতিক্রিয়া করে। সামাজিক পরিবেশে শিশু ও সমাজের মধ্যে যে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া হয়, তাই হল নৈতিক বিকাশের মূল ভিত্তি।

(ii) নৈতিক বিকাশ হল একপ্রকার জ্ঞানমূলক বিকাশ, কারণ নৈতিক আচরণের উৎস কোনো প্রাক্ষোভিক কেন্দ্র নয়। নীতিবোধ সম্পূর্ণভাবে যুক্তিনির্ভর, যা জ্ঞানমূলক বিকাশের ফলেই সম্ভব।

(iii) মানুষের তিনটি ক্ষমতা তার নৈতিক বিকাশে সহায়তা করে। এগুলি হল-তার বাহ্যিক আচরণ, সে কেন ওই আচরণ করছে এবং ওই আচরণের ফলে তার অভ্যন্তরীণ কী পরিবর্তন ঘটবে-এই তিনটির মধ্যে সমন্বয়সাধন করতে পারে।

■ বিকাশ প্রক্রিয়ার ব্যাখ্যা:- 

কোহলবার্গ মানুষের নৈতিক বিকাশের প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে, বা নৈতিক বিকাশের মূল উপাদান হল 3 টি। এগুলি হল-

(i) জ্ঞানমূলক বিকাশ (Cognitive Development):-

ব্যক্তির সামাজিক-নৈতিক মান নির্ণয়ে সহায়তা করে। অর্থাৎ ব্যক্তির নীতিবোধ কোহলবার্গ পিয়াজেঁর জ্ঞানমূলক বিকাশের নীতি অনুযায়ী বলেছেন যে, জ্ঞানমূলক বিকাশের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তবে জ্ঞানমূলক বিকাশ ছাড়াও যে উপাদানগুলি নৈতিক বিকাশে সহায়তা করে, সেগুলি হল-জ্ঞানমূলক দ্বন্দ্ব ও ভূমিকা  গ্রহণের ক্ষমতা।

(ii) জ্ঞানমূলক দ্বন্দ্ব (Cognitive Conflict):-

বিভিন্ন কারণে ব্যক্তির মধ্যে জ্ঞানমূলক দ্বন্দ্ব সৃষ্টি হয়। যেমন- যদি ব্যক্তির মধ্যে দুটি বিপরীতধর্মী বিশ্বাস আবির্ভূত হয়, অথবা যদি ব্যক্তির বিশ্বাসের সঙ্গে বাহ্যিক পরিবেশের সংঘাত হয়।

কোহলবার্গের মতে-ব্যক্তির নীতিবোধ তার অন্তর্দ্বন্দ্ব ও বহির্দ্বন্দ্বের অবসান ঘটিয়ে জ্ঞানমূলক স্তরে সাম্যাবস্থা ফিরিয়ে আনে। অর্থাৎ ব্যক্তি ও তার সামাজিক পরিবেশের মধে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ফলে জ্ঞানমূলক দ্বন্দ্বের অবসান ঘটে। ব্যক্তি যখন জ্ঞানমূলর দ্বন্দ্বের মোকাবিলা করে তখনই তার নৈতিক ধারণাগুলির পৃথকীকরণ ঘটে এবং ক্রমোচ্চ স্তরে সমন্বয়িত হয়। এইভাবেই ব্যক্তি যুক্তিনির্ভর হয় এবং তার নীতিবোধ জাগ্রত হয়। সুতরাং, জ্ঞানমূলক দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার যে প্রচেষ্টা তার থেকেই ব্যক্তির নৈতিক জীবনের বিকাশ ঘটে।

(iii) নির্দিষ্ট ভূমিকা গ্রহণের ক্ষমতা (Role taking ability):-

কোহলবার্গ বলেছেন-ভূমিকা গ্রহণের ক্ষমতা হল, কোনো পরিস্থিতিকে অন্যের মতো করে দেখে মূল্যায়ন করা বা মর্যাদা দেওয়া। এই ক্ষমতার দ্বারাই ব্যক্তি তার নিজের কোনো বিশ্বাসকে অন্যের বিশ্বাসের সঙ্গে তুলনা করে নৈতিক বিচারকরণের ক্ষমতা বৃদ্ধি করে। যে ব্যক্তির ভূমিকা গ্রহণের ক্ষমতা বেশি অর্থাৎ যে অন্যের মতামতকে গভীরভাবে উপলব্ধি করতে পারে, তার নৈতিক বিকাশের সম্ভাবনা বেশি।

উপরোক্ত তিনটি উপাদান পরস্পরের উপর নির্ভরশীল, কারণ জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্বের কারণ, আর এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য ব্যক্তির ভূমিকা গ্রহণের প্রয়োজন। নৈতিক বিকাশের ক্ষেত্রে তিনটি উপাদানেরই গুরুত্ব থাকলেও জ্ঞানমূলক দ্বন্দ্বই নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক।

মনোবিদ মাইকেল গ্রিন (Michael Green) নিম্নলিখিত চিত্রের সাহায্যে নৈতিক বিকাশের তিনটি উপাদানের পারস্পরিক নির্ভরশীলতাকে ব্যাখ্যা করেছেন।


জ্ঞানমূলক বিকাশ--->  জ্ঞানমূলক দ্বন্দ্ব অবসানের চেষ্টা <------ভূমিকা গ্রহণের ক্ষমতা

নৈতিক বিকাশের অবস্থা সৃষ্টি

নৈতিক বিকাশ

■ কোহলবার্গ প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তর:- (Kohlberg's Stages of Moral Development)

কোহলবার্গ ব্যক্তির উপর সামাজিক রীতিনীতির প্রভাবের গুরুত্ব অনুযায়ী নৈতিক বিকাশের প্রক্রিয়াকে প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন। এগুলি হল-

■ প্রথম পর্যায়: প্রাক্-সংস্কার নীতিবোধের পর্যায় (Pre-Conventional Morality):-

শিশুর 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত এই পর্যায় চলে। এই পর্যায়ে শিশুর নৈতিক বিচারবোধ কেবলমাত্র স্বার্থ দ্বারা নির্ধারিত হয়। এই পর্যায়ে শিশুর যে জ্ঞানমূলক বিকাশ হয় তার দ্বারা সে ভালোমন্দ বিচার করতে পারে না। কেবলমাত্র ব্যক্তিগত তৃপ্তিলাভ ও শাস্তি এড়ানোর জন্য সে নৈতিক আচরণ করে। এই পর্যায়কে আবার দুটি স্তরে ভাগ করা হয়েছে। এগুলি হল-

(i) সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর (Stage of Heteronomous Morality): এই স্তরে শিশু ভালোমন্দ বিচার করে ফলাফল অর্থাৎ শাস্তি বা পুরস্কারের দ্বারা। যে আচরণের জন্য সে পুরস্কৃত হয় সেটি ভালো, আর যে আচরণের জন্য সে শাস্তি পায় সেটি মন্দ। অর্থাৎ শাস্তি এড়ানোর জন্য এবং ব্যক্তিগত চাহিদা পরিতৃপ্তির জন্য সে নৈতিক আচরণ করে। তবে এই স্তরে ভালোমন্দের বোধ তার নিজস্ব নয়। সে যার দ্বারা পরিচালিত তার দ্বারাই শিশুর ভালোমন্দের বোধ গড়ে ওঠে।

(ii) ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর (Stage of Individualist Morality): এই স্তরে শিশুর নৈতিক আচরণ তার নিজস্ব ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয়। নিজের ইচ্ছাপূরণের জন্য যে ধরনের আচরণ করা প্রয়োজন শিশু এই স্তরে তাই করে। অর্থাৎ নিজের স্বার্থরক্ষার জন্য শিশু কেবলমাত্র কিছু নির্দিষ্ট আচরণ করে। কেন সে এ আচরণ করছে তা যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা তার তৈরি হয় না। এই স্তরে তাই আত্মকেন্দ্রিক নীতিবোধ বিকশিত হয়। ফলে ব্যক্তিতে ব্যক্তিতে নীতিবোধের সংঘাত দেখা যায়।

■ দ্বিতীয় পর্যায়: সংস্কার প্রভাবিত নীতিবোধের পর্যায় (Conventional Morality):-

 শিশুর 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত এই পর্যায় বিস্তৃত। এই পর্যায়ের নীতিবো সামাজিক রীতিনীতির দ্বারা নির্ধারিত হয়। এই পর্যায়ে শিশু ব্যক্তিগত এবং সামাজিক উভা প্রকার সমর্থন প্রত্যাশা করে। পরিবার, সামাজিক গোষ্ঠী, ধর্মীয় দল, ধর্মীয় প্রতিষ্ঠা প্রভৃতির নিয়ম দ্বারা এই পর্যায়ের নৈতিক বিকাশ নিয়ন্ত্রিত হয়। এই পর্যায়ের শিশুরা তাই সামাজিক আচরণের মানকে সক্রিয়ভাবে মেনে চলে। এই পর্যায়েরও দুটি স্তর আছে। যেমন-

(i) প্রত্যাশামূলক নীতিবোধের স্তর (Stage of Interpersonal Expec tation): এই স্তরে নীতিবোধের উৎপত্তি হয় প্রত্যাশা থেকে। এই সময়ে শিশুর নীতিবোধ অন্যদের প্রত্যাশা এবং প্রত্যাশা পূরণের মাধ্যমে নির্ধারিত হয়। এই স্তরে শিশু অপরের সমর্থন প্রত্যাশা করে। যেমন-পড়াশোনায় খুব ভালো, খুব ভালো গান করে ইত্যাদি। এই সময় সে গোষ্ঠীর অন্যান্যদের সন্তুষ্টির জন্যও প্রয়োজনীয়। নৈতিক আচরণ করে।

(ii) সমাজ নিয়ন্ত্রিত ও বিবেক নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর (Stage of Morality of Social System and Conscience): এই স্তরে শিশুর নৈতিক আচরণ সমাজের স্বার্থ এবং নিয়মানুযায়ী নির্ধারিত হয়। এই স্তরে আইন, সমাজ, ধর্ম ইত্যাদি শিশুর কাছে প্রাধান্য পায়। তারা আইনসম্মত এবং সামাজিক আচরণ করাকেই নৈতিক আচরণ বলে মনে করে।

■ তৃতীয় পর্যায়: সংস্কারমুক্ত নীতিবোধের পর্যায় (Post Conventional Morality) :-

এই পর্যায় শিশুর 13 বছর বয়সের পর থেকে শুরু হয়। এই পর্যায়েই প্রকৃত নৈতিক বিকাশ হয়। এই পর্যায়ে নৈতিক সিধান্ত গ্রহণে ব্যক্তি অপরের উপর নির্ভর করে না। আত্মস্বার্থ বা সমাজস্বার্থের পরিবর্তে ব্যক্তির নীতিবোধ তার ব্যক্তিগত যুক্তি অর্থাৎ বিবেকবোধ দ্বারা নির্ধারিত হয়। এই পর্যায়েও দুটি স্তর দেখা যায়। এগুলি হল-


(i) সামাজিক চুক্তিনিয়ন্ত্রিত নীতিবোধের স্তর (Stage of Morality of Social Contract): এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণ সমাজের প্রতি তার দায়বদ্ধতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নৈতিক সিদ্ধান্ত গ্রহণে সে যুক্তির আশ্রয় নেয়। সামাজিক আইনের পরিপ্রেক্ষিতেই তার নৈতিক আচরণ প্রকাশিত হয়। ফলে ব্যক্তি তার জীবন অভিজ্ঞতা দিয়ে সমাজের কল্যাণকারী সামাজিক মূল্যবোধগুলিকেই গ্রহণ করে।

(ii) সর্বজনীন নীতিবোধের স্তর (Stage of Morality of Universal Ethics): এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করে তার নিজস্ব বিচারবোধ বা যুক্তি অর্থাৎ বিবেক। এই স্তরের নৈতিক আচরণ আত্মকেন্দ্রিক নয়। সমাজের কল্যাণকারী সামাজিক রীতিনীতিগুলিকে সে যুক্তি দ্বারা গ্রহণ করে এবং সেই সামাজিক মূল্যবোধগুলিকে নিজের আচরণে প্রকাশ করে।

পরবর্তীকালে 1984 খ্রিস্টাব্দে কোহলবার্গ নৈতিক বিকাশের পরিপ্রেক্ষিতে মানুষকে দুটি ভাগ করেছেন। যেমন-

(i) A-Type: এরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে না। এদের নীতিবোধ নিয়ন্ত্রিত হয় কর্তৃত্ব ও নিয়মনীতি দ্বারা। এদের নীতিবোধ আবেগ দ্বারা নিয়ন্ত্রিত।

(ii) B-Type: এরা স্বতঃস্ফূর্তভাবে নৈতিক আচরণ করে। এদের জীবনদর্শন এবং মূল্যবোধ অত্যন্ত উচ্চমার্গের। এরা এদের উন্নত জীবনাদর্শের পরিপ্রেক্ষিতেই নৈতিক আচরণ সম্পন্ন করে। এদের নৈতিক আচরণে জ্ঞান ও প্রজ্ঞার প্রভাব পরিলক্ষিত হয়।

●● কোহলবার্গের তত্ত্বের মূল্যায়ন (Evaluation of Kohlberg's Theory):-

(ⅰ) ব্যক্তির নৈতিক বিকাশ যে আরোপিত নয় এবং মানুষের নীতিবোধ যে যুক্তি ও বুদ্ধির উপর নির্ভরশীল, সে কথা প্রথম এই তত্ত্বে বলা হয়েছে। (ii) ব্যক্তির নৈতিক বিকাশ, জ্ঞানমূলক বিকাশ ও বৌদ্ধিক সংগঠনের উপর নির্ভরশীল এটি প্রাক্ষোভিক বিকাশকেন্দ্রিক নয়। এখানেই কোহলবার্গের অভিনবত্ব। (iii) কোহলবার্গই সর্বপ্রথম নৈতিক বিকাশের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন। (iv) কোহলবার্গই প্রথম বলেছেন যে, মানুষের নৈতিক বিকাশ সামাজিক মিথস্ক্রিয়ার প্রত্যক্ষ ফল নয়। সামাজিক কিয়া-প্রতিক্রিয়ার ফলে ব্যক্তির যে জ্ঞানমূলক বিকাশ হয়, তা থেকেই তৈরি হয় জ্ঞানমূলক দ্বন্দ্ব। এই জ্ঞানমূলক দ্বন্দ্বের সমাধান করতে গিয়েই ব্যক্তির নৈতিক বিকাশ ঘটে। তাই বিভিন্ন পরিবেশেও নৈতিক স্তরগুলি একই রকম থাকে। (v) কোহলবার্গের এই তত্ত্বের তাৎপর্য শিক্ষাক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই তত্ত্ব অনুযায়ী বর্তমানে নৈতিক শিক্ষার প্রধান কৌশল হিসাবে বৌদ্ধিক বিকাশের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে।

● ত্রুটি (Limitations) :-

i) এই তত্ত্ব যে-কোনো পরিস্থিতিতে যে-কোনো শিশুর ক্ষেত্রেই সার্বিকভাবে প্রযোজ্য কিনা তা এখনও প্রমাণিত হয়নি।

(ii) কোহলবার্গের এই তত্ত্ব ছেলে শিশুদের উপরই পরীক্ষানিরীক্ষার ফল। তিনি মেয়ে শিশুদের এক্ষেত্রে বিবেচনা করেননি। কিন্তু দেখা গেছে, ছেলে ও মেয়েদের নীতিবোধের মধ্যে পার্থক্য আছে।

(iii) কোহলবার্গ নৈতিক বিকাশের ক্ষেত্রে পিতামাতার ভূমিকা আলোচনা করেননি।

-----------------------------------------------------------------------------

■ বুদ্ধ্যঙ্ক ও শিক্ষা ■

(Intelligence Quotient and Education)

বৃদ্ধির সূচক হল বৃদ্ধ্যঙ্ক (Intelligent Quotient বা I.Q)। বিনে তাঁর অভীক্ষার লেসিক বয়সের যে ধারণা প্রবর্তন করেছিলেন, তার উপর ভিত্তি করে টারম্যান Numerical Value) নির্ণয় করার জন্য বুদ্ধ্যক্ষের ধারণাকে যথাযথভাবে প্রয়োগ করেন। বৃদ্ধ্যঙ্ক বলতে মানসিক বয়স এবং সাধারণ বয়সের অনুপাতকে বোঝায়। তবে সুবিধার জন্য এই অনুপাতকে 100 দিয়ে গুণ করা হয়। 

অর্থাৎ-ferman) 1916 খ্রিস্টাব্দের সংস্করণে প্রথম

 মানসিক বৃদ্ধি বা বৃদ্ধির সাংখ্যমান× 100 কুদ্ধ্যঙ্ক (I.Q) = মানসিক বয়স (Mental Age) সাধারণ বয়স (Chronological Age)

সংক্ষেপে, বুদ্ধ্যঙ্ক (1.0) = Μ.Α /C.A × 100

সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষ অর্থাৎ যাদের বুদ্ধি স্বাভাবিকের চেয়ে কম বা বেশি নয় তাদের কৃধ্যঙ্ক 100 ধরা হয়। বিভিন্ন ধরনের মানুষের বুদ্ধ্যঙ্ক নির্ণয় করে দেখা গেছে যে, শতকরা 60 জনের বুদ্ধি মাঝারি প্রকৃতির অর্থাৎ তাদের বুদ্ধ্যঙ্ক 90 থেকে 100 পর্যন্ত। এর নীচের দিকে শতকরা 29 জন ক্ষীণবুদ্ধি (Feeble minded) সম্পন্ন এবং উপরের দিকে শতকরা 20 জন উন্নত বুদ্ধি (Gifted)। টারম্যান (Terman) বুদ্ধ্যঙ্ক অনুযায়ী ব্যক্তিদের নিম্নোক্ত শ্রেণিতে বিভক্ত করেছেন-

(i) বুদ্ধ্যঙ্ক 140-এর উপরে-অত্যন্ত উচ্চমান সম্পন্ন বা প্রতিভাবান।

(ii) বুদ্ধ্যঙ্ক 120-139-অতি উন্নত বুদ্ধিমান বা উচ্চ মেধাসম্পন্ন।

(iii) বুদ্ধ্যঙ্ক 110-119-বুদ্ধিমান বা মেধাবী।

(iv) বুদ্ধ্যঙ্ক 100-109-স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন।

(v) বুদ্ধ্যঙ্ক ৪০-89-স্বল্প বুদ্ধিসম্পন্ন (Moron)।

(vi) বুদ্ধ্যঙ্ক 70-79- বোধহীন বা মন্দধী (Imbecile)।

( vii) বুদ্ধ্যঙ্ক 70-এর নীচে-জড়ষী (Idiot) বা মানসিক প্রতিবন্ধী।

-----------------------------------------------==-----------------------------

শিখন প্রভাবকারী উপাদানের পরিপ্রেক্ষিতে শিক্ষকের ভূমিকা 

■  সহযোগিতামূলক শিখন (Co-operative learning) ■

সহযোগিতামূলক (Co-operative) শিখন হল এক ধরনের শিখন পদ্ধতি, যেখানে কিছু শিক্ষার্থী ছোটো দলে অন্তর্ভুক্ত হয়ে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমে কোনো বিষয়বস্তুকে আয়ত্ত করে বা শিখন লাভ করে। এই ধরনের শিখনে শিক্ষার্থীদের দলভুক্ত করে কোনো নির্দিষ্ট কাজে স্বতঃস্ফূর্ত যোগদানে উৎসাহিত করা হয়।

Rebecca Teed ও তাঁর অন্যান্য সহযোগীদের মত হল- "Co-operative learning involves structuring classes around small groups that work together in such a way that each group members success is dependent on the group's success."

(সহযোগিতামূলক শিখন ছোটো দল ভিত্তিক শ্রেণি সংগঠনের মাধ্যমে গঠিত হয়, যেখানে সদস্যরা নির্দিষ্ট পদ্ধতিতে এক সঙ্গে কাজ করে এবং দলের সদস্যদের সাফল্য দলের পারদর্শীতার উপর নির্ভর করে)।

Johnson সহযোগীতামূলক শিখনের কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন-

> এখানে দলগত সংযোগকে বাড়ানোর জন্য সদস্য/শিক্ষার্থীদের ছোটো দলে অন্তর্ভুক্ত করে দলগত কাজ পরিচালনা করা হয়। > দলের প্রত্যেক সদস্যের প্রতিক্রিয়াকে নিশ্চিত করা হয়। > এখানে দলের সদস্যদের মধ্যে স্বাস্থ্যকর যোগাযোগের পরিবেশ তৈরি করা হয়। > দলগত সহযোগিতার দক্ষতাকে নিশ্চিত করা হয়।

এছাড়াও Slavin (1990-91) বলেছেন-

> সহযোগিতামূলক শিখনের নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা অর্জনের জন্য শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে।

-------------------------------------------------------------------------------

■  বন্ধু শিক্ষণ (Peer tutoring) ■

প্রশিক্ষণ হল একজন দক্ষ ব্যক্তি ও একজন শিক্ষার্থীর মধ্যে জ্ঞানমূলক শিক্ষানবিশি (Cognitive apprenticeship)। সাধারণত, জ্ঞানমূলক শিক্ষানবিশি (Cognitive apprenticeship) বলতে এক ধরনের সম্পর্ককে বোঝায়, যেখানে একজন দক্ষ ব্যক্তি (শিক্ষক), শিক্ষার্থীর বোধগম্যতাকে বাড়াতে ও উৎসাহিত করতে সাহায্য করে এবং বিভিন্ন দক্ষতার প্রকাশেও সহায়তা করে। এই প্রশিক্ষণের কাজ একজন বয়স্ক ব্যক্তি ও একজন শিশুর মধ্যে হতে পারে; একজন অধিক দক্ষ শিক্ষার্থী ও একজন কম দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীর মধ্যেও হতে পারে। যে-কোনো ধরনের ব্যক্তিকেন্দ্রীক প্রশিক্ষণের সাহায্যে অদক্ষ শিক্ষার্থী বিষয়ভিত্তিক দক্ষতা অর্জন করতে সমর্থ্য হয়।

প্রশিক্ষণের মধ্যে উল্লেখযোগ্য একটি পদ্ধতি হল বন্ধুত্ব শিক্ষণ বা বন্ধু শিক্ষণ (peer tutoring)। Shamir & Tzuriel (2004) বলেছেন- সহপাঠী (Fellow) শিক্ষার্থীরাও কার্যকরী প্রশিক্ষক হতে পারে। Peer tutoring-এ শিক্ষার্থীদলের মধ্যে কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ বা পারদর্শী শিক্ষার্থী, অন্যকোনো অদক্ষ শিক্ষার্থীকে ওই বিষয়টিতে দক্ষতা অর্জনে সহায়তা করে। যেমন- ধরা যাক, কোনো প্রাথমিক বিদ্যালয়ের এক শিশু শরীর চর্চার ক্লাসে প্রাথমিক ব্যায়ামের নিয়ম ভালো ভাবে আয়ত্ত করেছে। ওই শিক্ষার্থী তার ক্লাসেরই অন্য কোনো বন্ধুকে (যে ব্যায়াম ভালোভাবে আয়ত্ত করেনি) শিখতে সাহায্য করতে পারে।

● Peer tutoring সাধারণত দু-ধরনের হয়-

● Cross-age peer tutoring (বেশি বয়সের বন্ধুশিক্ষণ)

● Same age peer tutoring (সমবয়সের বন্ধুশিক্ষণ)

-------------------------------------------------------------------------------

■ আচরণবাদী শিখন তত্ত্ব (Behaviouristic learning theory):■ 

আচরণবাদী মনোবিদগণের মতে, আচরণবাদী শিখন হল অর্জিত অভিজ্ঞতার প্রেক্ষিতে আচরণের স্থায়ী পরিবর্তন। প্রাণীর অভিজ্ঞতা অর্জিত হয় উদ্দীপনার প্রেক্ষিতে সাড়া দেওয়ার মাধ্যমে (S-R) এবং অর্জিত অভিজ্ঞতাই প্রাণীকে নতুন বিষয় আয়ত্ব করতে বা আচরণের পরিবর্তন করতে বা শিখন লাভে সাহায্য করে। বিভিন্ন আচরণবাদী মনোবিদগণের প্রবর্তিত 'আচরণগত শিখন তত্ত্ব' সমূহের মাধ্যমে 'কীভাবে আমরা শিখন লাভ করি', তা জানতে পারি। এখানে তিনজন আচরণবাদী মনোবিদের (থর্নডাইক, প্যাভলভ, স্কিনার) শিখনতত্ত্ব আলোচনা করা হল-

  থর্নডাইকের তত্ত্ব (Theory of Thorndike):

থর্নডাইকের মতে, শিখন হল উদ্দীপক (Stimulus) এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগস্থাপনের প্রক্রিয়া (formation of bond between stimulus and response)। অর্থাৎ শিখনের ফলে একটি নির্দিষ্ট উদ্দীপকের সাথে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপিত হয়। এই সংযোগ স্থাপনের ফলস্বরূপ ওই উদ্দীপকের উপস্থাপনে নির্দিষ্ট প্রতিক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। অর্থাৎ যখনই ওই উদ্দীপক আসবে, আমরা একইভাবে প্রতিক্রিয়া করবো থর্নডাইক বলেন, এই সংযোগস্থাপন একবারে হয় না, বার বার প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমেই এই বন্ধন বা সংযোগ তৈরি হয়, অর্থাৎ শিখন হয়। এইজন্য থর্নডাইকের তত্ত্বকে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে (Trial and Error) শিখন বলে।

পরীক্ষা (Experiment): থর্নডাইক বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষা করেছেন। আমরা এখানে থর্নডাইকের বিডালের উপর পরীক্ষাটি বর্ণনা করব। প্রথমে একটি ক্ষুধার্ত বিড়ালকে একটি খাঁচার (ছবি দ্রষ্টব্য) মধ্যে এমনভাবে রাখা হল যেন বিডালটি খাঁচার মধ্যে থেকে বাইরের রাখা খাবার দেখতে পায়। খাঁচার দরজাতে এমনভাবে একটি ছিটকিনি লাগানো হয়, যা অল্প চাপ দিলেই খুলে যায়। প্রথমে বিডালটি খাঁচা থেকে বেরিয়ে খাবারের কাছে পৌঁছানোর জন্য বিভিন্নভাবে বার বার চেষ্টা করতে শুরু করল। এইভাবে উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করতে করতে হঠাৎ করে ছিটকিনিতে চাপ পড়ায় দরজা খুলে যায় এবং বিড়ালটি খাবারটি খেতে পারে।

দ্বিতীয় দিনেও আবার বিড়ালটিকে একইভাবে খাঁচায় বন্ধ করে খাবার দিলে দেখা যায় বিড়ালটি আবার বিচ্ছিন্নভাবে চেষ্টা করতে করতে দরজাটি খুলে খাবারের কাছে পৌঁছায় এবং দেখা যায় প্রথম দিনের তুলনায় কম ভুল প্রচেষ্টায় এবং কম সময়ে খাবারের কাছে পৌঁছাতে পারছে। এইভাবে রোজ ঘটনাটি ঘটলে দেখা যায় প্রতিবার ভুল প্রচেষ্টার সংখ্যা কমছে এবং একদিন দেখা যায় বিড়ালটি প্রথমবারের প্রচেষ্টাতেই দরজাটি খুলতে পারছে। থর্নডাইকের মত অনুসারে সেইদিন বিড়ালের শিখন সম্পূর্ণ হল। অর্থাৎ প্রাণী প্রথমে উদ্দীপক-প্রতিক্রিয়া সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রচেষ্টা করে ও ভুল করে এবং অন্তে ভুল সংশোধন করে এবং শিখন সম্পূর্ণ করে।

বিড়ালটি প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে কীভাবে শিখনের দিকে অগ্রসর হচ্ছে তা একটি লেখচিত্রের মাধ্যমে নীচে দেখানো হল-







থর্নডাইকের মতে, মানুষের শিখন একইরকম ভাবে হয়ে থাকে। কোনো ছাত্রকে কোনো একটি সমস্যার সমাধান করতে দিলে প্রথমে সে বিচ্ছিন্নভাবে বিভিন্নরকম চেষ্টা করে ও ভুল করে এবং এইভাবে চেষ্টা করতে করতেই সে সমস্যাটির সমাধান করতে পারে। তাঁর মতে, ভুল প্রচেষ্টাকে বাদ দেওয়া ও ঠিক প্রচেষ্টাকে গ্রহণই শিখনের প্রক্রিয়া এবং যা যান্ত্রিকভাবে হয়ে থাকে। এখানে চিন্তন, যুক্তি বা অনুকরণ কোনোটাই শিখনের জন্য প্রয়োজন হয় না।

● শিখনের সূত্রাবলি (Laws of Learning): বিভিন্ন পরীক্ষার পর থর্নডাইক শিখনের কতগুলি সূত্রের কথা বলেছেন। এর মধ্যে তিনটি মুখ্য সূত্র ও পাঁচটি গৌণ সূত্র রয়েছে, অর্থাৎ মোট আটটি সূত্র রয়েছে।

■ মুখ্য সূত্রগুলি হল-

(i) ফললাভের সূত্র (Law of Effect)

(ii) অনুশীলনের সূত্র (Law of Exercise)

(iii) প্রস্তুতির সূত্র (Law of Readiness)

■ গৌণ সূত্রগুলি হল-

(iv) বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র (Law of Multiple Response)

(v) মানসিক অবস্থার সূত্র (Law of Mental set, attitude or disposition)

(vii) আংশিক প্রতিক্রিয়ার সূত্র (Law of partial activity)

(vii) সাদৃশ্যের সূত্র (Law of Assimilation or Analogy)

(viii) অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র (Law of Association shifting)

(ⅰ) ফললাভের সুত্র: উদ্দীপক-প্রতিক্রিয়ার সংযোজনের ফল যদি তৃপ্তিদায়ক হয়, তবে সংযোজন দৃঢ় হয় আর যদি ফল অতৃপ্তিদায়ক হয়, তাহলে সংযোজন দুর্বল হবে এবং ক্রমশ বিলুপ্ত হবে।

(ii) অনুশীলনের সূত্র: একটি উদ্দীপকের সাথে একটি প্রতিক্রিয়াকে যদি বার বার সংযোগ করা হয় অর্থাৎ অনুশীলন করা হয়, তাহলে সংযোগ দৃঢ় হয়। যদি বহুদিন সংযোগ স্থাপন না হয় অর্থাৎ যদি অনুশীলন বন্ধ হয়, তবে সংযোগ শিথিল হবে। থর্নডাইক এই সূত্রটিকে দু'ভাগে ভাগ করে বলেছেন-অভ্যাসের সূত্র (Law of use) এবং অনভ্যাসের সূত্র  

(iii) প্রস্তুতির সূত্র: কোনো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য দৈহিক ও মানসিক প্রস্তুতি থাকা প্রয়োজন। সেজন্য যে কাজ করতে শিক্ষার্থী প্রস্তুত বা উন্মুখ, সেই কাজে তার তৃপ্তি আসে, আর প্রস্তুত বা উন্মুখতা না থাকলে বিরক্তি আসে।

এবারে আমরা শিখনের গৌণ সূত্রগুলি আলোচনা করব-

(iv) বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র: উদ্দীপক-প্রতিক্রিয়ার মধ্যে সংযোজন স্থাপনের পূর্বে প্রাণী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা প্রচেষ্টা করে থাকে। এর মধ্যে থেকে নির্ভুল প্রতিক্রিয়াকে বেছে নেওয়াই হল শিখন। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করার ক্ষমতা যার যত বেশি হবে ততই তার শিখনের সম্ভাবনা বৃদ্ধি পাবে।

(v) মানসিক অবস্থার সূত্র: শিখনের জন্য চাই মানসিক প্রস্তুতি। উপযুক্ত মানসিক অবস্থা তৈরি না হলে শিখন সার্থক হয় না।

(vi) আংশিক প্রতিক্রিয়ার সূত্র: শিখনের জন্য সামগ্রিক অবস্থার প্রত্যক্ষণ না হলেও হয়। সমগ্র অংশকে ছোটো অংশে বিভক্ত করে প্রতিটি অংশের প্রতি বিশেষ প্রতিক্রিয়া করেই শিখন সম্ভব হয়।

(vii) সাদৃশ্যের সূত্র: নতুন কোনো অবস্থার সম্মুখীন হলে আমরা পূর্বের কোনো অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বের করার চেষ্টা করি এবং সেভাবেই প্রতিক্রিয়া করি।

(viii) অনুষঙ্গমূলক সঞ্চালনের সূত্র: কোনো উদ্দীপকের সাথে স্বাভাবিকভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়াকে অন্য উদ্দীপকের সাথেও সংযোজন করা যেতে পারে। যেমন-তেঁতুল খেলে জিভে জল (লালাক্ষরণ) আসে। পরবর্তীতে তেঁতুল দেখালেই জিভে জল আসে। এই ঘটনাটি প্যাভলভের অনুবর্তনের ধারণার সাথে যুক্ত।







-------------------------------------------------------------------------------● অনুবর্তনের তত্ত্বাবলি (Theories of conditioning):● 

অনুবর্তন হল এক ধরনের শিখন প্রক্রিয়া। মানুষ স্বাভাবিকভাবেই উদ্দীপকের (stimulus) প্রভাবে সাড়া দেয় বা প্রতিক্রিয়া (response) করে। যেমন, শিক্ষক ক্লাসে ঢুকলে শিক্ষার্থীরা উঠে দাঁড়ায়। এখানে শিক্ষককে দেখতে পাওয়া হচ্ছে উদ্দীপক এবং উঠে দাঁড়ানো প্রতিক্রিয়া। অনেকসময় দুটি উদ্দীপক পাশাপাশি থাকলে একটি উদ্দীপক দেখলে আর একটির কথা মনে আসে। যেমন, দুই বন্ধুকে সবসময় স্কুলে একসাথে দেখা যায়। শিক্ষক/শিক্ষিকা যখন কখনও একজনকে দেখতে পান, তখনই তার অন্যজনের কথা মনে পড়ে এবং অন্য বন্ধুর কথা জিজ্ঞেস করে। মনোবিদ্যায় এই ধরনের ঘটনাকে বলে সংযোজন (association)। অনুবর্তনবাদ সম্বন্ধীয় তত্ত্ব বোঝার জন্য আমরা প্রথমে রাশিয়ান মনোবিজ্ঞানী প্যাভলভের পরীক্ষা সম্বন্ধে আলোচনা করব যা প্রাচীন অনুবর্তন বা Classical Conditioning নামে পরিচিত।

অনুবর্তন (Conditioning) - Coleman-এর মদে অনুবর্তন হল একটি শিখন প্রক্রিয়া যেখানে পরিবেশগদ উদ্দীপক দ্বারা প্রাণীর আচরণ নিয়ন্ত্রিদ হয়। (The process of learning through which the behaviour of organisation becomes dependent on environment stimuli.)

প্যাভলভ (Pavlov):

প্যাভলভের তত্ত্বটি বোঝার জন্য প্রথমে আমরা তত্ত্বটি যে পরীক্ষার উপর প্রতিষ্ঠিত, সেটিকে আগে আলোচনা করব।

পরীক্ষা (Experiment): আমরা উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট প্রতিক্রিয়া করি- এটি হল স্বাভাবিক প্রতিক্রিয়া। যেমন, হঠাৎ জোরে শব্দ হলে আমরা চমকে উঠি বা তেঁতুল দেখলে আমাদের জিভে লালাক্ষরণ শুরু হয়, এগুলি সবই স্বাভাবিক প্রতিক্রিয়া। প্যাভলভ একজন শারীরবিজ্ঞানী (Physiologist) ছিলেন এবং তিনি কুকুরের উপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। খাবার দেখলে কুকুরের লালাক্ষরণ হবে, এটি স্বাভাবিক প্রতিক্রিয়া। তিনি কুকুরকে খাবার দেবার কিছুক্ষণ আগে একটি ঘণ্টা বাজিয়ে খাবার দিলেন এবং বেশ কিছুদিন এইরকমভাবে খাবার দেবার পর উনি দেখেন যে, ঘণ্টাধ্বনি শোনার পরেই কুকুরের লালাক্ষরণ শুরু হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকেই প্যাভলভ বলেন অনুবর্তন। নীচে প্যাভলভের পরীক্ষার চিত্রটি দেখানো হল-







(প্যাভলভের পরীক্ষার চিত্র)

অনুবর্তন কী এবং কীভাবে অনুবর্তন হয়, তা বোঝার জন্য কতগুলি ধারণা বোঝা প্রয়োজন। নীচে সেগুলির ব্যাখ্যা দেওয়া হল। এখানে ব্যাখ্যাগুলো অনুবর্তন ধারণার সাপেক্ষে দেওয়া হল-

● অননুবর্তিত উদ্দীপক (Unconditioned Stimulus): এই উদ্দীপক স্বাভাবিকভাবেই কোনো একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া তৈরি করে যা পূর্ব-অর্জিত এবং যা পূর্বের শিখনের ফলশ্রুতি নয়। যেমন, খাবার দেখলে কুকুরের লালাক্ষরণ হয়, এখানে খাবার অননুবর্তিত উদ্দীপক।

● অননুবর্তিত প্রতিক্রিয়া (Unconditioned Response): এই প্রতিক্রিয়া হল স্বাভাবিক যা অননুবর্তিত উদ্দীপকের ফলে দেখা যায়। উপরের উদাহরণে লালাক্ষরণ হল অননুবর্তিত প্রতিক্রিয়া।

● অনুবর্তিত উদ্দীপক (Conditioned Stimulus): একটি স্বাভাবিক বা অননুবর্তিত উদ্দীপকের ঠিক আগে যদি অপর একটি উদ্দীপককে বার বার উপস্থাপন করা হয়, তখন অননুবর্তিত প্রথম উদ্দীপকের সঙ্গে দ্বিতীয় স্বাভাবিক উদ্দীপকের সাথে সংযুক্ত হয়ে যায় এবং তখন দ্বিতীয় স্বাভাবিক উদ্দীপকের উপস্থাপনেই প্রথম উদ্দীপকের ফলে যে প্রতিক্রিয়া হওয়ার কথা সেটা দেখা যায়। এখানে দ্বিতীয় স্বাভাবিক উদ্দীপককে অনুবর্তনের সাপেক্ষে অনুবর্তিত উদ্দীপক বলে। প্যাভলভের পরীক্ষায় কুকুরকে খাবার দেবার আগে বার বার ঘণ্টাধ্বনি দেবার ফলে একসময় দেখা যায়, ঘণ্টাধ্বনি দিলেই কুকুরটির লালাক্ষরণ শুরু হয়েছে। এখানে ঘণ্টাধ্বনি হল অনুবর্তিত উদ্দীপক। অনুবর্তনের পূর্বে অনুবর্তিত উদ্দীপককে নিরপেক্ষ উদ্দীপক (Neutral Stimulus) বলা যেতে পারে।

● অনুবর্তিত প্রতিক্রিয়া (Conditioned Response): অনুবর্তনের পরে অনুবর্তিত উদ্দীপকের প্রভাবে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাকে অনুবর্তিত প্রতিক্রিয়া বলে। প্যাভলভের পরীক্ষায় কুকুরের লালাক্ষরণ হল অনুবর্তিত প্রতিক্রিয়া।

সুতরাং আমরা দেখতে পাচ্ছি অনুবর্তিত প্রতিক্রিয়া ও অননুবর্তিত প্রতিক্রিয়া একই (প্যাভলভের পরীক্ষায় লালাক্ষরণ)। পার্থক্য হল- অনুবর্তনের আগে অননুবর্তিত উদ্দীপকের জন্য এবং অনুবর্তনের পরে অনুবর্তিত উদ্দীপকের জন্য ওই প্রতিক্রিয়া হয়। অর্থাৎ অনুবর্তনের আগে খাবার দেখলে এবং অনুবর্তনের পরে ঘণ্টাধ্বনির ফলে লালাক্ষরণ প্রতিক্রিয়াটি হয়।

এবারে আমরা অনুবর্তন প্রক্রিয়াটি চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি।

অনুবর্তনের আগে কুকুর দুটি স্বাভাবিক প্রতিক্রিয়া করত। একটি খাবার দিলে লালাক্ষরণ এবং অপরটি ঘণ্টা বাজালে সজাগ হত। অনুবর্তনের সময় খাবার ঠিক আগে ঘণ্টাধ্বনি দেওয়া হল ও ঘটনাটি অনেকবার ঘটানো হল। অনুবর্তনের পরে ঘণ্টাধ্বনি দিলে






লালাক্ষরণ হওয়া শুরু হল। অর্থাৎ নতুন একটি উদ্দীপক-প্রতিক্রিয়া সৃষ্টি হল। এটিকেই বলা হয় অনুবর্তন, যা এক ধরনের শিখন প্রক্রিয়া।

প্যাভলভ তার অনুবর্তনের তত্ত্বে আরও কিছু নতুন ধারণার ব্যাখ্যা দেন। সেগুলি হল-

● উদ্দীপকের প্রাবল্য (Intensity of Stimulus): অনুবর্তিত উদ্দীপকের প্রাবল্য যত বৃদ্ধি পাবে অনুবর্তিত প্রতিক্রিয়ার মাত্রাও তত বৃদ্ধি পাবে।

● অপানুবর্তন ও নির্বাপণ (Deconditioning and Extinction): অনুবর্তন চিরস্থায়ী নয়। অনুবর্তিত উদ্দীপকের পর যদি অননুবর্তিত উদ্দীপক বার বার না দেওয়া হয় তবে কিছুদিন পর অনুবর্তিত প্রতিক্রিয়ার বিলোপ হতে থাকবে। অর্থাৎ প্যাভলভের পরীক্ষা অনুযায়ী ঘণ্টাধ্বনির পর যদি খাবার অনেকবার না দেওয়া হয়, তবে ঘণ্টাধ্বনি দেওয়া সত্ত্বেও লালাক্ষরণ হবে না। এই ঘটনাকে বলে অপানুবর্তন। কিছুদিন পরে দেখা যাবে অনুবর্তন পুরোপুরি বিলুপ্ত হয়েছে। এই ঘটনাকে বলে নির্বাপণ।

● পুনরনুবর্তন বা পুনঃসংযোজন (Reconditioning): নির্বাপণের পূর্বেই অর্থাৎ অনুবর্তন থাকাকালীন যদি মাঝে মাঝে অননুবর্তিত উদ্দীপকের উপস্থাপন করা হয়, তবে অপানুবর্তন ঘটে না। অর্থাৎ ঘণ্টাধ্বনির সাথে মাঝে মাঝে খাবার দিলে অপানুবর্তন হয় না। এই প্রক্রিয়াকে বলে পুনরনুবর্তন।

● বিয়োগাত্মক অনুবর্তন (Negative Conditioning): বার বার পুনরাবৃত্তি করলে প্রাণী উদ্দীপককে উপেক্ষা করে। যেমন, প্যাভলভ একটি কুকুরকে গোলাকৃতি মালা জ্বালানোর পর খাবার দিলেন এবং ডিম্বাকৃতি মালা জ্বালানোর পর খাবার দিলেন না। এই ঘটনার পুনরাবৃত্তি করার পর দেখা গেল, ডিম্বাকৃতি মালা জ্বালালে কুকুরের কোনো লালাক্ষরণ হচ্ছে না। এই ঘটনাকে বিয়োগাত্মক অনুবর্তন বলে।

■■ শিক্ষাক্ষেত্রে অনুবর্তন প্রক্রিয়ার প্রয়োগ (Educational implications of Conditioning):

প্যাভলভের অনুবর্তনের তত্ত্ব একটি যুগান্তকারী আবিষ্কার। এই তত্ত্ব মনোবিদ্যায় বিশেষত শিখনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তাঁর এই তত্ত্বটি ছিল নৈর্ব্যক্তিক ও পরীক্ষানির্ভর।

তাঁর অনুবর্তন তত্ত্ব প্রকাশের পর বিভিন্ন মনোবিদ এই অনুবর্তন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন। যেমন, Watson, Hollingworth প্রভৃতি। এঁদের মধ্যে ওয়াটসনের কাজটি এখানে উল্লেখ করা হল স্বল্পাকারে। ওয়টসন্ তাঁর পরীক্ষায় অ্যালবার্ট নামে একটি এগারো মাসের শিশুকে নিয়ে পরীক্ষা করেন। অ্যালবার্ট ইঁদুরকে ভয় করে না এবং ইঁদুরকে দেখলে ধরতে যায়। শিশুরা সাধারণভাবে জোর শব্দকে (loud noise) ভয় পায়।

অ্যালবার্ট যখনই ইঁদুরকে ধরতে যায়, ঠিক সেই মুহূর্তে ওয়াটসন্ জোর শব্দ উপস্থাপন করলেন। এইভাবে ঘটনাটিকে পুনরাবৃত্তি করে দেখা গেল অ্যালবার্ট ইঁদুর দেখালে ভয় পাচ্ছে। এটি অনুবর্তনের ফল। আবার একইভাবে ওয়াটসন পিটার নামের একটি শিশুকে বিয়োগাত্মক অনুবর্তন (negative conditioning) দিয়ে ভয়মুক্ত করেন।

অনুবর্তনের তত্ত্বটি শিক্ষার যে যে ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে, তা নীচে আলোচনা করা হল-

সু-অভ্যাস গঠনে মানুষের বিশেষত শিশুদের সুঅভ্যাস গঠনে অনুবর্তনের ভূমিকা অনস্বীকার্য। যেমন-পরিষ্কার-পরিচ্ছন্নতা, বয়স্কদের সম্মান প্রদর্শন, নিয়মানুবর্তিতা প্রভৃতি।

কু-অভ্যাস পরিত্যাগে- একইভাবে শিক্ষার্থীর কুঅভ্যাস দূর করার জন্য বিয়োগাত্মক অনুবর্তনের সাহায্য নেওয়া যেতে পারে।

অনুবর্তিত প্রক্ষোভ দূরীকরণে- শিক্ষার্থীর উদ্বেগ বা ভয় বিয়োগাত্মক অনুবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব। মানসিক রোগীর উদ্বেগ দূর করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে।

সু-মনোভাব তৈরিতে সমাজ, ব্যক্তি, শিক্ষক বা শিক্ষা-প্রতিষ্ঠানের প্রতি সুন্দর মনোভাব তৈরিতে অনুবর্তন সাহায্য করে।

-------------------------------------------------------------------------------

■ স্কিনার (Skinner) ■

প্রাচীন অনুবর্তন তত্ত্ব অনুযায়ী প্রতিক্রিয়া করার জন্য উদ্দীপকের প্রয়োজন এবং সেটি প্রতিক্রিয়ার পূর্বে উপস্থাপিত হয়। কিন্তু বাস্তবে আমরা এমন কিছু আচরণ করি, যা এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না। মানুষ এমন কিছু কাজ বা আচরণ করে যার জন্য উদ্দীপকের পূর্ব-উপস্থিতি প্রয়োজন। নাও হতে পারে। যেমন, কোনো শিক্ষার্থী ভালো ফল করার জন্য পড়ছে, কারণ সে এটা বোঝে পরীক্ষায় ভালো ফল করলে বাবা-মা সবাই খুব খুশি হবে এবং তাকে খুব প্রশংসা করবে। এখানে আচরণ করার কারণ আচরণ পরবর্তী ফলাফল (Consequences)। এই ধরনের পদ্ধতিকে বলে সক্রিয় অনুবর্তন (Operant Conditioning)।

স্কিনার এই ধারণাকে বিস্তৃতভাবে বলেন যে, জীবের আচরণ বা প্রতিক্রিয়া দু'ধরনের। কিছু প্রতিক্রিয়া উদ্দীপক দ্বারা সৃষ্টি করা হয়, এগুলিকে বলে সৃজিত প্রতিক্রিয়া (Elicited response) এবং কতগুলি প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয় যেগুলি হল নিঃসৃত প্রতিক্রিয়া (Emitted response) |

একইভাবে স্কিনার প্রাণীর আচরণকেও দু'ভাগে ভাগ করেছেন-

● প্রতিক্রিয়ামূলক আচরণ (Respondent Behaviour): প্যাভলভের কুকুরের পরীক্ষায় কুকুরের লালাক্ষরণ এই ধরনের আচরণ।

● স্বতঃক্রিয়ামূলক আচরণ (Operant Behaviour): যেখানে জীবের আচরণ পরবর্তী ফলাফলের উপর নির্ভর করে। স্কিনার তাঁর পরীক্ষায় এই ধরনের আচরণের উপর গুরুত্ব আরোপ করেন।

● স্কিনারের পরীক্ষা (Skinner's Experiment): স্কিনার তাঁর পরীক্ষা করার জন্য একটি বিশেষ ধরনের বাক্স ব্যবহার করেন, যা স্কিনার বাক্স (Skinner's Box) নামে পরিচিত। স্কিনারের পরীক্ষা বোঝার জন্য স্কিনার বাক্স-এর বর্ণনা দেওয়া প্রয়োজন। এটি এক ধরনের বিশেষ বাক্স যেখানে প্রাণীর আচরণ পর্যবেক্ষণ ও রেকর্ড করার জন্য বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। খাবার উপস্থাপনের জন্য একটি ট্রে বা পাত্র থাকে। আর থাকে একটি লিভার বা বোতাম, যাতে চাপ দিলে খাবার ট্রে-তে এসে পড়ে। স্কিনার যে সমস্ত প্রাণীদের নিয়ে পরীক্ষা করেন, তার মধ্যে ইঁদুরের পরীক্ষাটি এখানে বর্ণনা করা হল।






প্রথমে একটি ক্ষুধার্ত ইঁদুরকে বাক্সে (Skinner's Box) ঢোকানো হয় এবং ট্রে-তে খাবার দেওয়া হয়। ইঁদুরটি ট্রে থেকে খাবার খায়। এখানে স্কিনার বা ইঁদুর কেউই খাদ্যবস্তু লিভার টিপে আনেনি। পরবর্তীতে ইঁদুরকে বাক্সে ঢোকানোর পর স্কিনার নিজেই লিভার টিপে খাবার ট্রে-তে আনার ব্যবস্থা করেন এবং ইঁদুরটি ওই খাবার খায়। এইভাবে স্কিনার ইঁদুরটিকে পরীক্ষামূলক পরিস্থিতির সাথে পরিচয় করান। এরপরে স্কিনার মূল পরীক্ষা ও পর্যবেক্ষণ শুরু করেন। এবার ওই ইঁদুরটিকে ক্ষুধার্ত অবস্থায় বাক্সে ঢোকানো হয় এবং ট্রে-তে কোনো খাবার দেওয়া হয় না। ইঁদুরটি খাবার পাবার জন্য বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করতে থাকে এবং একসময় হঠাৎ ইঁদুরটি লিভারে চাপ দিয়ে ফেলে এবং ট্রে-তে খাবার এসে পড়ে এবং খাবার খায়। পরে আবার ইঁদুরটিকে বাক্সে ঢুকিয়ে দিলে দেখা যায় ইঁদুরটি নিজেই লিভারে চাপ দিয়ে খাবার আনতে পারছে। অর্থাৎ ইঁদুরটির মধ্যে একটি নতুন আচরণ সৃষ্টি হচ্ছে। স্কিনার এই ধরনের প্রক্রিয়াকে বলেন সক্রিয় অনুবর্তন (Operant Conditioning)। স্কিনার এই ধরনের অনুবর্তনকে R-type conditioning নাম দিয়েছিলেন এবং প্রাচীন অনুবর্তনকে S-type conditioning বলেছিলেন।

●● সক্রিয় অনুবর্তনের বিভিন্ন বৈশিষ্ট্য (Different features of Operant Conditioning):

স্কিনার সক্রিয় অনুবর্তনের তত্ত্বটি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁর বিভিন্ন পরীক্ষার ফলে অনুবর্তনের যে বৈশিষ্ট্যগুলি পাওয়া যায়, তা নিম্নরূপঃ

(i) প্রবলক (Reinforcement): যখন কোনো উদ্দীপক কোনো এক আচরণের সম্ভাব্যতাকে বাড়িয়ে তোলে, তখন সেই উদ্দীপককে বলে প্রবলক। 

(ii) শাস্তি (Punishment): প্রবলকের বিপরীত প্রক্রিয়া হল শাস্তি। প্রবলক (ধনাত্মক বা ঋণাত্মক) সবসময় কাঙিক্ষত আচরণের বৃদ্ধি ঘটায়, কিন্তু শাস্তি কখনো কাঙ্ক্ষিত আচরণ বৃদ্ধি করে না। শাস্তি অবাতি আচরণ বন্ধ করতে বা উক্ত আচরণের শক্তিকে হ্রাস করতে বা পুনঃসম্পাদনে বাধা সৃষ্টি করতে সাহায্য করে। ক্লাসে একজন শিক্ষার্থী গল্প করছিল বলে শিক্ষক তিরস্কার (rebuke) করলেন। এখানে শিক্ষকের তিরস্কার হল শাস্তি (punishment)। শাস্তি আবার দু'ধরনের হতে পারে।

(a) ধনাত্মক শাস্তি (Positive Punishment): ধনাত্মক শাস্তি হল অপছন্দের বা অনাকাঙ্ক্ষিত উদ্দীপকের উপস্থাপন (Presentation of an undesirable or adversive stimulus)। অর্থাৎ কোনো আচরণের পরে যদি এই ধরনের উদ্দীপকের উপস্থাপন করা হয়, তবে তাকে বলে ধনাত্মক শাস্তি। উপরের তিরস্কারের উদাহরণটি এই ধরনের শাস্তি। কোনো শিশু বানান (spelling) ভুল লিখলে শিক্ষক বলেন বানানটি ১০০ বার শুদ্ধ করে লিখে অভিভাবকের সই করে আনবে। এটিও এক ধরনের ধনাত্মক শাস্তি।।

(b) ঋণাত্মক শাস্তি (Negative Punishment): ঋণাত্মক শাস্তিতে পছন্দের বা কাঙ্ক্ষিত উদ্দীপককে বন্ধ বা লোপ বা কমানো হয়। অর্থাৎ কোনো আচরণের পরে যদি কোনো পছন্দের উদ্দীপককে সরিয়ে নেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তখন তাকে বলে ঋণাত্মক শাস্তি। যেমন, কোনো শিশু কোনো নির্দিষ্ট কাজ না করার পর বাবা বা মা বললো, "আজকে তোমার টিভি দেখা বন্ধ।" কোনো ক্লাসে একজন শিক্ষার্থী বন্ধুদের সাথে ক্লাস চলাকালীন গল্প করছিল বলে শিক্ষক তাকে বন্ধুদের কাছ থেকে সরিয়ে অন্যত্র বসিয়ে দিলেন। এই দুটি উদাহরণই ঋণাত্মক শাস্তির উদাহরণ।। শাস্তির ক্ষেত্রে কোনো একটি আচরণকে বন্ধ বা কমানোর চেষ্টা করা হয়। আর প্রবলক কোনো একটি আচরণকে তৈরি বা বাড়াতে সাহায্য করে।

(iii) শেপিং (Shaping): সাধারণভাবে কোনো একটি আচরণ শেষ হবার পর প্রবলক বা reinforcement দেওয়া হয়। কিন্তু আচরণটি যদি দীর্ঘ বা জটিল হয়, তাহলে প্রবলক অনেকসময় উপস্থাপন করা যায় না যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ আচরণটি সম্পন্ন হয়। সেক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের প্রয়োগ করানো কষ্টকর ও সময়সাপেক্ষ হয়। এই অবস্থায় যদি সমগ্র আচরণকে কিছু ছোটো ছোটো অংশে বিভক্ত করে, প্রতিটি অংশের সঠিক আচরণের জন্য প্রবলক দেওয়া হয়, তবে দেখা যাবে ধীরে ধীরে সমগ্র আচরণটি করা সম্ভব হচ্ছে। এই প্রক্রিয়াটির নাম শেপিং। 

Iv ) প্রম্পট Promt)-প্রম্পট হল একধরনের উদ্দীপক বা সূত্র (clue) যা প্রতিক্রিয়ার আগে দেওয়া হয়, যার ফলে প্রতিক্রিয়া করতে সুবিধে হয় বা প্রতিক্রিয়া করার প্রবণতা বাড়ে।

Santrok -এর কথায় প্রস্ট হল-"an added slimulus or cue that is given just before response and increases the likelihood the response will occur." ধরে নেওয়া যাক, কোনো একজন শিক্ষক ক্লাসে 'সরল সুদ' আলোচনা করবেন। তিনি দেখতে চান শিক্ষার্থীদের এই বিষয়ে পূর্বজ্ঞান কতটা। তিনি শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন-আমরা টাকা কোথায় গচ্ছিত রাখি? কেউ কেউ উত্তর দিল-'আলমারিতে'। কিন্তু শিক্ষক চাইছিলেন শিক্ষার্থীরা ব্যাঙ্ক উত্তর দিক। এবার শিক্ষক বললেন-'আর কোথায় রাখা হয়?' এবার শিক্ষার্থী উত্তর না দেওয়াতে শিক্ষক বললেন-যেখানে টাকা রাখি আমরা যেটি ইংরেজি 'B' দিয়ে শুরু। এটি একধরনের প্রস্ট। ধরে নেওয়া যাক, এক্ষেত্রেও শিক্ষার্থীরা উত্তর দিতে পারল না। তখন শিক্ষক আবার বললেন-এটার সাথে 'ব্যাঙ' কথাটির মিল্ আছে। তখন শিক্ষার্থীরা উত্তর দিল-স্যার উত্তরটা কি 'ব্যাঙ্ক' হবে। এখানে শিক্ষক যা করলেন তা হল প্রম্পট। 

Vi ) প্রবলকের সিডিউল (Schedule of Reinforcement): স্কিনার বলেন শক্তিদায়ক উদ্দীপক বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। অর্থাৎ সিডিউল বিভিন্ন রকমের হতে পারে-

(a) অবিচ্ছিন্ন সিডিউল (Continuous Schedule): প্রতিটি সঠিক আচরণের পরে প্রবলক উপস্থাপন করাকে অবিচ্ছিন্ন সিডিউল বলে। যেমন, শিক্ষকের শ্রেণিকক্ষে শিক্ষার্থী ঠিক উত্তর দিলেই 'খুব ভালো উত্তর দিয়েছো' বলা। এটি এই ধরনের সিডিউলের উদাহরণ।

(b) স্থির অনুপাতভিত্তিক সিডিউল (Fixed Ratio Schedule): এখানে নির্দিষ্ট সংখ্যক সঠিক আচরণের পর যদি একবার করে প্রবলকের উপস্থাপন করা হয়। যেমন, কোনো কুইজে পর পর চারটি ঠিক উত্তর দিলে একটি বোনাস পয়েন্ট দেওয়া।

(c) স্থির সময় ব্যবধানভিত্তিক সিডিউল (Fixed Interval Schedule): এখানে নির্দিষ্ট সময় অন্তর প্রবলক উপস্থাপিত হয়। যেমন, প্রতিদিন চার পিরিয়ড ক্লাস করার পর যে টিফিনের সময় দেওয়া হয়, সেটি এই ধরনের উদাহরণ।

(d) পরিবর্তনীয় অনুপাতভিত্তিক সিডিউল (Variable Ratio schedule): এখানে প্রবলক কখন দেওয়া হবে সেটা বোঝা আগে থেকে সম্ভব নয়। কতবার আচরণটি করলে প্রবলক উপস্থাপন করা হবে সেটি পরিবর্তনশীল। যেমন- লটারির টিকিট কেটে পুরস্কার পাওয়াটা এই শ্রেণির উদাহরণ।

(e) পরিবর্তনীয় সময় ব্যবধানভিত্তিক সিডিউল (Variable time Schedule): এখানে কত সময় পরে প্রবলক উপস্থাপিত হবে তা পরিবর্তনীয় এবং পূর্ব অনুমান সম্ভব নয়। যেমন, বেশ কিছুদিন টানা কাজ করার পর হঠাৎ করে ছুটি দেওয়া এই শ্রেণির উদাহরণ।

(vi) নির্বাপণ ও পুনরনুবর্তন (Extinction and Reconditioning): সক্রিয় অনুবর্তনে নির্বাপণ ও পুনরনুবর্তনের ধারণাটি প্রাচীন অনুবর্তনের অনুরূপ। যদি লিভারে চাপ দেবার পর খাবার দেওয়া না হয় এবং এই ঘটনার পুনরাবৃত্তি চলে, তাহলে দেখা যাবে ইঁদুরটি লিভারে চাপ দেবার আচরণটি আর সম্পাদন করছে না অর্থাৎ আচরণের নির্বাপণ (Extinction) হয়েছে।

----------------------------------------------------------------------:--------

■ প্রজ্ঞামূলক শিখন (Cognitive Learning)■

যখন ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট বিষয়ের "সার্বিক অবস্থাকে” (Whole pattern) অনুধাবনের মাধ্যমে বিষয়কে আয়ত্ত করে বা আচরণের পরিবর্তন করে তখন প্রজ্ঞামূলক শিখন হয়। অর্থাৎ, এই ধরনের শিখনে ব্যক্তি নির্দিষ্ট বিষয়ের আংশিকভাবে প্রত্যক্ষণ না করে, বরং সমগ্র অংশের একটি সম্পূর্ণ ধারণা তৈরি করে। এই সম্পূর্ণ ধারণা তৈরি করতে ব্যক্তি নিজস্ব প্রত্যক্ষণ, চিন্তন, যুক্তি, স্মৃতি, কল্পনা, বুদ্ধি ইত্যাদিকে কাজে লাগায়। জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক শিখনের ক্ষেত্রে গেস্টাল্ট, ব্রুনার ও পিয়াজের শিখন তত্ত্বকে তুলে ধরা হল-

■ গেস্টাল্ট তত্ত্ব (Thory of Gestalt) ■

পূর্বে আমরা যে তিনটি শিখন তত্ত্বের (প্যাভলভ, থর্ণডাইক, স্কিনার), আলোচনা করেছি, সেগুলিতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগস্থাপনকেই শিখন বলা হয়েছে। কিন্তু বিংশ শতাব্দীর গোড়াতে একদল মনোবিদরা এই যান্ত্রিক শিখন তত্ত্বকে সমালোচনা করেন। তারা বলেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মাঝে যে মানসিক প্রক্রিয়া কার্যকরী তা উপরের শিখন তত্ত্বগুলিতে গুরুত্ব দেওয়া হয়নি। যে সমস্ত মনোবিজ্ঞানীরা এই যান্ত্রিক উদ্দীপক প্রতিক্রিয়ার তত্ত্ব স্বীকার করেননি তারা হলেন সমগ্রতাবাদী (Gestalt Psychologist)। জার্মাণ ভাষায় Gestalt' কথার অর্থ সমগ্র অবয়ব বা সমগ্ররূপ, সেজন্য এই ধরণের শিখন তত্ত্বকে বলে গেস্টাল্ট তত্ত্ব। গেস্টাল্ট তত্ত্বে বিশ্বাসী মনোজ্ঞিানীদের মধ্যে অন্যতম হলেন- ওয়ার্দিমার (Wartheimer), কক্কা (Koffka) এবং কোহলার (Kohlar)।

গেস্টাল্টবাসী মনোবিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছান যে শিখন বিচার বিবেচনাহীন যান্ত্রিক প্রক্রিয়া নয়। তাদের মতে সমস্যামূলক পরিস্থিতির সমগ্ররূপকে উপলব্ধি করার পরেই শিখন সম্ভব হয়। এজন্যই এই মতবাদকে সমগ্রতাবাদের তত্ত্ব (Field theory) বলা হয়ে থাকে।


এই শিখন তত্ত্বটি ব্যাখ্যার আগে আমরা কোহলারের দুটি পরীক্ষার আলোচনা করব-কোহলার একটি খাঁচাতে কিছু করা উপর থেকে ঝুলিয়ে দিলেন এবং খাঁচার মধ্যে দুটো কাঠের বাক্স রেখে দিলেন। বাক্স দুটির উচ্চতা এমনই যে কোনো একটির উপরে দাঁড়ালে কলার নাগাল পাওয়া সম্ভব নয়। কিন্তু দুটি বাক্স একটির উপরে আর একটি রাখলে কলার নাগাল পায়া যায়। এই অবস্থায় কোহলার অনেকগুলি শিম্পাঞ্জিকে খাঁচায় ঢোকালেন। কিন্তু কোনো শিম্পাঞ্জিই কলা পাড়তে পারল না। অবশেষে সুলতান নামে একটি বুদ্ধিমান শিম্পাঞ্জিকে খাঁচায় ঢুকিয়ে কোহলার একটি হাতের উপর আর একটি হাত রেখে ইশারা করতেই, সুলতান বাক্সদুটি কলা নামিয়ে নিল। পরবর্তীতে সুলতান কোনো ভুল না করে প্রত্যেকবারই কলা নামাতে পারল বা শিখল।

পরে আর একটি পরীক্ষায় কলা রাখা হল খাঁচার বাইরে আর খাঁচার মধ্যে রাখা হল দুটি লাঠি। দুটি লাঠির কোনটি দিয়েই কলার নাগাল পাওয়া যায় না। কিন্তু লাঠি দুটি একসঙ্গে আটকানো যায় এবং তখন খাঁচার ভেতর থেকে কলা টেনে আনা হয়। এখানেও সুলতানকে খাঁচার মধ্যে ঢোকানো হল এবং কোহলার ইঙ্গিত দেবার চেষ্টা করলেন। সুলতান লাঠি দুটো নিয়ে খেলতে খেলতে হঠাৎ লাঠি দুটো জুড়ে ফেলে এবং সহজেই কলা টেনে নিয়ে আসে।

■ গেস্টাল্ট মতবাদের শিক্ষাগত তাৎপর্য:

প্রথমত কোনো বিষয় উপস্থাপনের সময় প্রথমে সমগ্ররূপটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। পরে প্রতিটি অংশের ব্যাখ্যা দেওয়া উচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে-কোনো শিক্ষক/শিক্ষিকা যদি কোনো কবিতা পড়াতে চান তবে প্রথমে কবিতাটির সমস্ত অংশ পাঠ করবেন বা কবিতাটির মূল বিষয় ব্যাখ্যা করবেন ও পরে প্রতিটি ছত্র বা লাইনের ব্যাখ্যা দেবেন।

পাঠ্য গেস্টাল্টবাদীদের মতে শিখন হয় অন্তর্দৃষ্টি থেকে। যখন শিক্ষার্থী কোনো বিষয়ের বিভিন্ন অংশগুলির মধ্যে সম্পর্ক সাধন করতে পারে তখন তার মধ্যে অন্তর্দৃষ্টি সৃষ্টি হয়। সুতরাং শিক্ষার্থী যেন বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক সাধন করতে পারে সেদিকে শিক্ষক/শিক্ষিকাকে দৃষ্টি রাখতে হবে। গেস্টাল্টবাদীদের মতে অন্তর্দৃষ্টি জাগরণের জন্য প্রয়োজন-পৃথকীকরণ ও সামান্যীকরণ। শিক্ষক/শিক্ষিকা যদি বিভিন্ন বিষয়ের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য চিহ্নিত করতে সাহায্য করেন। তবে শিক্ষার্থীর শিখনে সুবিধা হয়।

---------------------------====--==-------------------=====------------------

■ প্রজ্ঞামূলক নির্মিতিবাদ শিখন পিয়াজে (Cognitive constructivist learning - Peaget) ■

নির্মিতিবাদ (Constructivism)-নির্মিতিবাদ একটি আধুনিক জ্ঞানমূলক মতবাদ। এই মতবাদ অনুযায়ী প্রতিটি ব্যক্তির নিজস্ব প্রজ্ঞা আছে। পরিবেশ থেকে প্রাপ্ত তথ্য প্রক্রিয়াকরণের

দৃষ্টিমূলক উদ্দীপক বিশেষ ভূমিকা নিয়ে থাকে। সেজন্য কোনো ধারণার জ্ঞান অর্জনের জন্য শিক্ষক/শিক্ষিকা Visual Teaching Aids ব্যবহার করবেন। যেমন-ত্রিভুজের ধারণা দিতে গেলে ত্রিভুজের ছবি দেখানো একান্তভাবে প্রয়োজনীয়। ফলে ব্যক্তির প্রজ্ঞা সৃষ্টি হয় এবং প্রতিটি ব্যক্তি তার নিজের মতো করে প্রজ্ঞা নির্মাণ করে।

এইজন্যই প্রতিটি ব্যক্তির প্রজ্ঞা অন্য ব্যক্তির প্রজ্ঞার থেকে আলাদা। শিক্ষক ক্লাসরুমে সব শিক্ষার্থীদের একই ধরনের তথ্য একইভাবে দিচ্ছেন। কিন্তু পরীক্ষা করলে দেখা যাবে সবাই একইভাবে জ্ঞান অর্জন বা সংরক্ষণ করেনি, অর্থাৎ তারা প্রত্যেকেই নিজের মতো করে জ্ঞান অর্জন করেছে। অর্থাৎ প্রজ্ঞার নির্মাণ হয়েছে বিভিন্নভাবে এবং যদি শিক্ষার্থী সক্রিয় না হয়, তাহলে প্রজ্ঞার নির্মাণও সম্ভব নয়।

এবারে নির্মিতিবাদের কিছু সংজ্ঞা নীচে দেওয়া হল-

Coleman: A doctrine according to which perception, memories, and other complex mental structures are actively assembled or built by the mind, rather than being passively accquired.

Woolfolk: View that emphasizes the active role of the learners in building, understanding and making sense of information.

Santrock: An approach to learning which emphasizes that individu-als actively construct knowledge and understanding.


উপরের আলোচনা থেকে আমরা নির্মিতিবাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য পাই। --

শিক্ষার্থীরা নিজেই নিজের জ্ঞান নির্মাণ করে। অর্থাৎ শিক্ষার্থী নিজেই নিজের জ্ঞানের সৃষ্টিকর্তা। শিক্ষার্থী সক্রিয়ভাবেই জ্ঞানের নির্মাণ করে নিষ্ক্রিয়ভাবে নয়। প্রজ্ঞা ব্যক্তিসাপেক্ষ ও ব্যক্তিকেন্দ্রিক। এইজন্য প্রতিটি ব্যক্তির প্রজ্ঞা অন্যের থেকে আলাদা। শিক্ষক জ্ঞান বিতরণ করলেই শিক্ষার্থীর প্রজ্ঞার বিকাশ হবে এটি ঠিক নয়। শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেই জ্ঞানের বা প্রজ্ঞার বিকাশ ঘটবে। শিক্ষকের কাজ প্রজ্ঞার বিকাশে সাহায্য করা। শিক্ষার্থীর জ্ঞান অর্জন তার পূর্বের প্রজ্ঞার উপর নির্ভর করে।

● প্রজ্ঞামূলক নির্মিতিবাদ শিখন (Cognitive approach): 

Constructivist learning এই ধরনের শিখনের ক্ষেত্রে কোনো বিষয়কে জানা (knowledge) এবং বোঝার ক্ষেত্রে (শেখা) শিক্ষার্থীর প্রজ্ঞামূলক সংগঠনের উপর গুরুত্ব দেওয়া হয়। প্রজ্ঞামূলক সংগঠনের অর্থ হল প্রজ্ঞার (cognition) ক্রমপর্যায়ের পরিবর্তনের মাধ্যমে বিষয়গত ধারণার সংগঠন। এখানে, cognition বা প্রজ্ঞার অর্থ হল জানার বিভিন্ন প্রক্রিয়া (Process or ways of knowing)। আমরা যেভাবে জানতে পারি বা জানার চেষ্টা করি তাই হল প্রজ্ঞা। অর্থাৎ প্রজ্ঞা হল চিন্তন, যুক্তিকরণ, স্মরণক্রিয়া, প্রত্যক্ষণ, সমস্যা সমাধান ইত্যাদির সমন্বয়।

প্রজ্ঞামূলক সংগঠনের মাধ্যমে কীভাবে শিখন হয় তা জ্যাঁ পিয়াজের (Jean Piaget) ব্যাখ্যানুযায়ী সহজেই বোঝা সম্ভব। পিয়াজে বলেন, মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হল স্কিমা (Schema) অর্থাৎ, মানুষ স্কিমা দিয়েই চিন্তা করে বা কোনো কিছুকে বোঝার চেষ্টা করে বা শিখন লাভ করে। মানুষ যখন কোনো উদ্দীপকের (Stimulus) মুখোমুখি হয় তখন সে তার স্কিমা দিয়ে সেই উদ্দীপককে বুঝতে চেষ্টা করে। যখন সে উদ্দীপকটিকে বুঝতে পারে তখন বুঝতে হবে তার বর্তমান স্কিমাতে ঐ উদ্দীপক সংক্রান্ত তথ্য বা ধারণা রয়েছে বা বিষয়টি তার পূর্ব অভিজ্ঞতালব্ধ বা আগেই শিখে নেওয়া বা জেনে নেওয়ার বিষয়, ফলে স্কিমার কোনো পরিবর্তন হয় না। কিন্তু যখন স্কিমা উদ্দীপককে বুঝতে পারে না তখন তার মধ্যে ভারসাম্যহীনতা (disequilibrium) অথবা জানার ইচ্ছা তৈরি হয় এবং সে স্বাভাবিকভাবে ভারসাম্যে ফিরে আসতে চায় বা জানতে চায় বা শিখতে চায়। এই ভারসাম্যে ফিরে আসার নীতিকে বলে 'Equilibration Principle' বা ভারসাম্যের নীতি। এই ভারসাম্যে ফিরে আসার জন্য বা বিষয়কে জানার জন্য ব্যক্তি যে প্রক্রিয়ার সাহায্য নেয়, পিয়াজে তার নাম দিয়েছেন 'Adaptation' বা অভিযোজন। 

মানুষ যখন তার বর্তমান স্কিমা দিয়ে পরিবেশের কোনো উদ্দীপককে সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তখন একটি মানসিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং সে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে বিষয়কে আয়ত্ত করে বা তার আচরণ পরিবর্তন হয় বা শিখন হয়। অর্থাৎ অভিযোজনের মাধ্যমে ব্যক্তির স্কিমার পরিবর্তন হয়।

● প্রজ্ঞামূলক নির্মিতিবাদ শিক্ষকের ভূমিকা:

শিক্ষকের উচিত শিক্ষার্থীদেরকে এরূপ পরিস্থিতির সম্মুখীন করা যাতে তার বিষয়কে জানা বা শেখার জন্য অনুসন্ধিৎসা (curiosity) তৈরির মাধ্যমে ভারসাম্যহীনতা তৈরি হয়। তাহলেই শিক্ষার্থী নিজের ইচ্ছায় বিষয়কে আয়ত্ত করবে বা তার শিখন হবে। শিক্ষকের উচিত শিক্ষার্থীদেরকে সক্রিয়ভাবে শেখার জন্য প্রেষণাকে বৃদ্ধি করা। নির্মিতিবাদীদের মতে, এই ধরনের শিখনের জন্য "pear learning", "co-op-erative learning" ইত্যাদি খুবই উপযোগী।

এই ধরনের শিখনের জন্য শিক্ষার্থীর মধ্যে বিষয়কে জানার জন্য ভারসাম্যহীনতা তৈরি করা প্রয়োজন এবং সে জন্য শিক্ষককে প্রথমেই শিক্ষার্থীর পূর্ব জ্ঞান বা প্রজ্ঞা সম্পর্কে জানতে হবে।

নির্মিতিবাদ অনুসারে শিক্ষক শ্রেণিকক্ষে সহায়ক-এর ভূমিকা পালন করে থাকেন।

-------------------------------------------------------------------------------

■ সামাজিক প্রজ্ঞামূলক শিখন (Social cognitive learning)■

শিখনের এই ধরন অনুযায়ী, প্রাণী বা ব্যক্তি যে পরিবেশে বসবাস করে, সেই পরিবেশের পারিপার্শ্বিক পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আচরণের পরিবর্তন করে বা বিষয়কে আয়ত্ব করে এবং এভাবেই ব্যক্তির শিখন হয়। এই ধরনের শিখনের মূল উপাদান হল পর্যবেক্ষণ ক্ষমতা। এখানে বান্দুরার সামাজিক প্রজ্ঞামূলক শিখনকে তুলে ধরা হল-

বান্দুরার তত্ত্বের ধারণা ও প্রকৃতি (Bandura's concept and nature of learning):

মানুষ তার চারপাশের ঘটনাবলি দেখে অনেক কিছু শেখে। যেমন- যে ব্যক্তি আগে কখনও বুফে (Buffet) সিস্টেমে খাওয়ার ব্যবস্থাকে দেখেনি, তাকে সে রকম ব্যবস্থায় খেতে বললে প্রথমে সে অন্যদের আচরণ দেখে বিষয়টিকে আয়ত্ত করবে এবং খাওয়া শুরু করবে। অর্থাৎ ওই ব্যক্তি পর্যবেক্ষণের মাধ্যমে তার আচরণের পরিবর্তন ঘটিয়েছে। এভাবে পর্যবেক্ষণের মাধ্যমে কোনো বিষয় আয়ত্ত করা বা শিখন হওয়াকে "পর্যবেক্ষণমূলক শিখন" (Obser-vational learning) বলেছেন মনোবিদ Albert Bandura। যেহেতু এই পর্যবেক্ষণমূলক শিখন সামাজিক পরিবেশে জ্ঞানমূলক সংগঠনের মাধ্যমে হয়, তাই একে সামাজিক প্রজ্ঞামূলক শিখনও বলা হয়ে থাকে।

★ পর্যবেক্ষণ শিখনের মৌলিক উপাদান (Basic elements of Observational learning): Bandura-র পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্বে শিখনের চারটি উপাদানের শর্তের কথা বলা হয়েছে-

● Attention: চারপাশে ঘটে থাকা ঘটনা সম্পর্কে মনোযোগী না হলে পর্যবেক্ষণ ঘটা সম্ভব নয়। মনোযোগ যত গভীর হবে অভিজ্ঞতা অর্জন বা শিখন তত সহজ হবে। মনোযোগের বিষয়টি বিষয়বস্তু বা মডেলের উপস্থাপনের প্রকৃতির ওপর নির্ভর করে।

● Retention /Memory: পর্যবেক্ষক বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাগুলিকে সাংকেতিকরণের মাধ্যমে স্মৃতিতে সংরক্ষণ করে। এই প্রক্রিয়া নির্ভর করে পর্যবেক্ষকের স্মরণ রাখার ক্ষমতা বা সাংকেতিক সংগঠনের প্রকৃতির উপর।

● Production of behaviour / Initiation: পর্যবেক্ষক তার পূর্বের পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে পরিস্থিতির সামঞ্জস্যতা রেখে বিষয়কে পুনরুৎপাদন করে। বিষয়বস্তুর পুনরুৎপাদন ব্যক্তির পর্যবেক্ষণ দক্ষতার উপর নির্ভর করে।

● Motivation / Reinforcement: বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে পর্যবেক্ষণমূলক অভিজ্ঞতাকে সংরক্ষণ ও যথাযথ পুনরুৎপাদনের জন্য প্রয়োজন যথাযথ প্রেষণা বা rein-forcement. ব্যক্তি তিনভাবে কাজে উদ্বুদ্ধ হতে পারে- অন্য কাউকে কোনো আচরণ করতে দেখে নিজেও কাজে উদ্বুদ্ধ হতে পারে। ব্যক্তির নিজের কাজের কেউ প্রশংসা করলে আরও বেশি করে কাজ করতে ব্যক্তি উদ্বুদ্ধ হয়। পুরস্কার পাওয়ার প্রত্যাশা থাকলে ব্যক্তি কাজে উদ্বুদ্ধ হতে পারে। কোনো কাজে reinforcement পেলে শিক্ষার্থীর শিখনের ক্ষেত্রে- মনোযোগকে নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে সুবিধা হয়। নতুন আচরণ বা বিষয় আয়ত্ত করতে সহজ হয়। আয়ত্ত করা আচরণ বা শিখনের উন্নতিতে সহায়ক হয়।

■  বান্দুরার তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য (Educational Implication of Bandura's Observational Learning):

Bandura-র পর্যবেক্ষণমূলক শিখনের প্রয়োগ দেখা যায় মাইক্রোটিচিং-এর ক্ষেত্রে। মাইক্রোটিচিং-এ প্রথমে বিভিন্ন শিক্ষণ দক্ষতার পর্যবেক্ষণ করানোর পর শিক্ষার্থীদের অনুশীলন করতে দেওয়া হয়। এই ধরনের পর্যবেক্ষণের মাধ্যমে শিখনে শিক্ষক-শিক্ষার্থীরা দ্রুত শিক্ষণ দক্ষতা অর্জন করতে পারে।

পাঠ্যক্রমের নির্ধারিত বিষয়ের সঙ্গে সাদৃশ্যযুক্ত mod গেলে তাদের মধ্যে বিষয়বস্তু সম্পর্কে ধনাত্মক reinforcement-এর সংখ্যা বাড়বে এবং তাদের শিখনে আগ্রহ তৈরি হবে। model শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করানো পর্যবেক্ষণমূলক শিখনের মাধ্যমে শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিমূলক শিখনে (Collaborative learning) উদ্বুদ্ধ করা সম্ভব হয়।

পর্যবেক্ষণমূলক পদ্ধতি শিক্ষককে যথাযথভাবে শিক্ষার্থীদের মূল্যায়নের কাজে সহায়ক করে।

■  শিক্ষকের আদর্শ ভূমিকা (Teacher as a role model):

বান্দুরার শিখন তত্ত্বে আমরা দেখতে পাই শিক্ষার্থীরা প্রথমত পর্যবেক্ষকের মাধ্যমে শেখে এবং এই ধরনের শিখনকে বলে পর্যবেক্ষণ শিখন (Observational learning)। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে কমপক্ষে দিনে ছয় ঘণ্টা থাকে। অর্থাৎ শিক্ষার্থী এই সময়ের মধ্যে অনেক কিছু পর্যবেক্ষণ করে এবং বান্দুরার মতে এইভাবেও নিশ্চয়ই শিক্ষার্থীর অনেক কিছু শিখন হয়। শিক্ষার্থী যা কিছু পর্যবেক্ষণ করে তার মধ্যে অধিকাংশ সময়েই সে শিক্ষক/শিক্ষিকাকে পর্যবেক্ষণ করে কারণ বেশিরভাগ সময়েই (টিফিন পিরিয়ড ব্যতীত) শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে কিছু বিষয়সংক্রান্ত আলোচনা বা পাঠদান করেন। সুতরাং শিক্ষক/শিক্ষিকার প্রতিটি আচরণই সে পর্যবেক্ষণ করছে-তিনি কীভাবে কথা বলেন, তিনি কী ধরনের পোশাক পরেন, তিনি সহকর্মীদের সাথে কথা বলেন ইত্যাদি। এইভাবে শিক্ষার্থী বেশ কিছু সামাজিক আচরণ পর্যবেক্ষণ করে। বেশিরভাগ সময়েই দেখা যায়, তারা সেই আচরণগুলি অনুকরণও করছে। এই অনুকরণের প্রভাব শিশু বয়সে অনেক বেশি পরিমাণে হয়।

সুতরাং শিক্ষক বা শিক্ষিকাকে হতে হবে একজন আদর্শ মানুষ। যাঁর আচরণ হবে মার্জিত ও অনুকরণযোগ্য। এইজন্য বলা হয়-শিক্ষক হবে একজন 'Role model'।

-------------------------------------------------------------------------------

■ সামাজিক নির্মিতিবাদ শিখন (Social constructivism learning)■

সামাজিক নির্মিতিবাদ (Social constructivism): এই ধরনের নির্মিতিবাদে সামাজিক মিথস্ক্রিয়া (Social interaction), কৃষ্টিমূলক উপাদান (Cultural factor), ক্রিয়াকলাপ (activity) প্রভৃতির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের নির্মিতিবাদের প্রধান প্রবক্তা হলেন ভাইগটস্কি (Vygotsky)। ভাইগটস্কির মতে- ব্যক্তি যখন অন্যদের বিভিন্ন রকম পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া করে তখনই সে জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অর্জনে সামাজিক ও কৃষ্টিমূলক পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।

■ ভাইগটস্কির তত্ত্বের ধারণা ও প্রকৃতি (Vygotsky's theory of concept and nature)■

প্রজ্ঞার বিকাশ বা শিখন কীভাবে হয় তা ব্যাখ্যা করার জন্য পূর্বে আমরা পিয়াঁজের তত্ত্বে। জেনেছি। এখানে আমরা ভাইগস্কির তত্ত্বটি আলোচনা করব।

প্রথমেই মনে রাখতে হবে, ভাইগটস্কির কিন্তু পিয়াজের মতো প্রজ্ঞার কোনো স্তরভিত্তিক বিকাশের কথা বলেননি। তিনি প্রজ্ঞার বিকাশকে ব্যাখ্যা করার জন্য সামাজিক বিকাশ, ভাষার বিকাশ ও ধারণাকে বিকাশের কথা বলেছেন। তিনি প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে সামাজিক উপাদানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, এ জন্য তাঁর তত্ত্বকে সামাজিক দৃষ্টিমূলক তত্ত্ব (Socio-cultural theory) বলা হয়ে থাকে। এই তত্ত্বের কতকগুলি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেগুলি নীচে আলোচিত হল-

ক. অন্তস্বীকরণ (Internalization): ব্যক্তির প্রজ্ঞার বিকাশ তার সামাজিক কৃষ্টিগত ভিত্তির উপর নির্ভরশীল। ভাইগটস্কির মতে- বিকাশ শুরু হয় পরিবেশে, বিশেষত সামাজিক পরিবেশে, পরে তা ব্যক্তির ভিতরে প্রবেশ করে। প্রথমত, শিশুরা বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতিতে অন্যদের আচরণ পর্যবেক্ষণ করে এবং সেগুলিকে অনুকরণ করার চেষ্টা করে। আমরা যেভাবে কথা বলতে শিখি, যেটি এর প্রকৃষ্ঠ উদাহরণ। দ্বিতীয়ত, শিশুরা সমাজ ও কৃষ্টি অনুযায়ী বড়োদের সঙ্গে যেভাবে ভাব বিনিময় করে তার মাধ্যমে শিশুর প্রজ্ঞার বিকাশ ঘটে এবং এক্ষেত্রে ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাইগটস্কির বলেন- শিশু শুধুমাত্র বড়োদের সঙ্গেই ভাব বিনিময় করে তা নয়, সে নিজের সমবয়সী বন্ধুদের সঙ্গেও পারস্পরিক ভাবের আদান-প্রদান করে থাকে এবং এই ভাব বিনিময় প্রজ্ঞার বিকাশকে খুব সাহায্য করে।

খ. সন্নিহিত বিকাশের সীমা (Zone of Proximal or Potential Development বা ZPD):

ভাইগটস্কি তিনরকমের সমস্যার কথা বলেন-

প্রথম ধরনের সমস্যা হল সেই ধরনের সমস্যা যা একজন নির্দিষ্ট ব্যক্তি সহজেই সমাধান করতে পারে।

দ্বিতীয় ধরনের সমস্যা হল সেই ব্যক্তি যে এককভাবে সমাধান করতে পারে না, কিন্তু অন্য ব্যক্তির সাহায্যে সে ওই সমস্যাটির সমাধান করতে পারে।

তৃতীয় ধরনের সমস্যা হল সেই ব্যক্তি যে কোনোভাবেই সমাধান করতে পারে না।

ভাইগস্কি এই প্রসঙ্গের ব্যক্তির তিনটি ক্ষেত্রের বিকাশের কথা উল্লেখ করেছেন। প্রথমত প্রকৃত বিকাশের সীমা (Zone of Actual development), যেখানে ব্যক্তি স্বাভাবিকভাবেই কিছু আচরণ ও কার্য করতে পারে। এই সীমাতে ব্যক্তি প্রথম ধরনের সমস্যা সমাধান করতে পারে। ভাইগটস্কি বলেন- ব্যক্তি প্রকৃত বিকাশের সীমার উপরেও কিছু কাজ করতে পারে। কিন্ত সেই কাজগুলি ব্যক্তি এককভাবে করতে পারে না। এই কাজগুলি করার জন্য ব্যক্তির অন্য দক্ষ ব্যক্তির সাহায্য প্রয়োজন হয়। বিকাশের এই সীমাটি হল সন্নিহিত বিকাশের সীমা (Zone of Proximal or Potential development ZPD)। এই সীমার মধ্যে ব্যক্তি দ্বিতীয় ধরনের সমস্যাগুলি সমাধান করতে পারে। ডাইগটস্কির আর একটি সীমা বা ক্ষেত্রের কথা বলেছেন-যেটি হল বিকাশ পরবর্তী সীমা (Zone beyond development)। এই ধরনের কার্য ব্যক্তি কোনোভাবেই এমনকি অপরের সাহায্য নিয়েও করতে পারে না। তৃতীয় ধরনের সমস্যা এই সীমার মধ্যে পড়ে।

অর্থাৎ বলা যেতে পারে ZPD-র পূর্বের ক্ষেত্রের কাজ ব্যক্তি স্বাধীনভাবে করতে পারে, আর ZPD-র পরবর্তী ক্ষেত্রের কাজ সে কোনোভাবেই করতে পারে না।

গ. প্রয়োজনীয় সাহায্য (Scaffolding): শিখন ও সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীকে যে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হয়, সেই সাহায্যকেই বলে 'scaffolding'। এই সাহায্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন-উপযুক্ত উদাহরণ (ex-ample), উত্তরসংকেত (clues), উৎসাহপ্রদান (encouragement), সমস্যাকে ছোটো ছোটো ধাপে বিভক্ত করা ইত্যাদি। শিক্ষার্থী যখন নিজে নিজে কোনো কাজ করতে পারে না তখনই তার 'scaffolding' প্রয়োজন হয়। মূলত শিক্ষার্থীর ZPD অন্তর্ভুক্ত কাজ বা সমস্যার জন্যই এই ধরনের সাহায্য প্রয়োজন। অপেক্ষাকৃত দক্ষ ব্যক্তি শিক্ষানবীশের দক্ষতা বৃদ্ধির জন্য এই সাহায্য প্রদান করেন। শিক্ষার্থীর বিকাশের ধারার উপর ভিত্তি করে এই সাহায্য দেওয়া হয়, যেহেতু সমস্ত শিক্ষার্থীর বিকাশ একইরকমের হয় না, সেহেতু 'scaffolding' বিভিন্ন রকমের হয়ে থাকে।

এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, শিক্ষার্থী যখন নতুন কোনো দক্ষতা অর্জন করতে চেষ্টা করবে তখন এই scaffolding প্রয়োজন হতে পারে। কিন্তু ধীরে ধীরে এই সাহায্য কমিয়ে একসময় বন্ধ করে দেওয়া উচিত।

ঘ. ভাষা ও চিন্তন (Language and thought): ভাইগটস্কির মতে, শিশুরা শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্যই ভাষা ব্যবহার করে তা নয়, তারা ভাষার মাধ্যমে আচরণ ও চিন্তন প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করে। শিশুরা নিজের কাজ বা আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য নিজেই নিজের সঙ্গে কথা বলে-এই কথোপকথনকে বলে আত্মকথন (Private speech)। এই আত্মকথনের মাধ্যমেই শিশু তার ভাবনাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে শেখে। পিয়াজে এই ধরনের কথনকে আত্মকেন্দ্রিকতা বলে ব্যাখ্যা করলেও ভাইগস্কি মনে করেন এই ধরনের কথনকে শিশু বয়সের চিন্তনের অন্যতম হাতিয়ার বলে অভিহিত করেছেন।

ভাইগটস্কির মতে, ভাষা ও চিন্তনের প্রথমে পৃথক ও স্বাধীনভাবে হয়ে থাকে এবং পরবর্তীতে এই দুটির বিকাশ সম্মিলিত ভাবে হয়। তাঁর মতে ব্যক্তি প্রথমে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে ভাষার মাধ্যমে মিথস্ক্রিয়া (Interaction) করে, তারপরে সে চিন্তন শুরু করে। সাত বছরের পরে শিশুরা কথনকে বাইরে প্রকাশ না করে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে-একে বলা হয় স্বকথন (inner speech বা Internal speech)।

● ভাইগটস্কির শিখন তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য (Education inplicators of Vygotsky's developmental theory):

ভাইগস্কির প্রজ্ঞার বিকাশের তত্ত্বের বিভিন্ন দিকগুলি উপরে আলোচিত হয়েছে। এবারে আমরা দেখব এই তত্ত্ব শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগ করা যায়।

শিক্ষাক্ষেত্রে ZPD-র দিকে দৃষ্টি রেখে শিখন পরিচালন করা উচিত। এর জন্য শিক্ষক/শিক্ষিকাকে শিক্ষার্থীর ZPD সম্বন্ধে স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে এবং সেই মতো শিখন পরিকল্পনা করতে হবে।

শিক্ষার্থী যখন ZPD-র কাজ করার চেষ্টা করবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তার কোনো সাহায্যের প্রয়োজন কিনা। যদি প্রয়োজন হয় তবে অবশ্যই শিক্ষক/শিক্ষিকা সেই সাহায্য প্রদান (Scaffolding) করবেন। তবে শিক্ষক/শিক্ষিকাকে মনে রাখতে হবে তিনি যেন সাহায্য দিতে গিয়ে পুরো কাজটা না করে দেন এবং যেন প্রতিটি কাজের ক্ষেত্রেই একইভাবে সাহায্য প্রদান না করেন।

শিক্ষক/শিক্ষিকা প্রয়োজনমতো একই শ্রেণির দক্ষ শিক্ষার্থীকে এই সাহায্য প্রদানে লিপ্ত করতে পারেন।

শিক্ষক/শিক্ষিকা যুথবদ্ধ শিখনকে (Collaborative learning) উৎসাহিত করবেন। যেখানে শিক্ষার্থী এককভাবে না শিখে বন্ধু, শিক্ষক, অভিভাবক সবাই একসঙ্গে শিখনে অংশগ্রহণ করবে।

প্রজ্ঞার বিকাশে ভাষা একটি অন্যতম উপাদান বা হাতিয়ার। সুতরাং শিক্ষক/শিক্ষিকা শিক্ষার্থীর আত্মকথনে (Private speech) অবশ্যই উৎসাহিত করবেন।

বিকাশের ক্ষেত্রে সামাজিক পরিপ্রেক্ষিত খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য শিক্ষার্থীর সামাজিক ও কৃষ্টিমূলক পরিবেশকে বিচার করে শিক্ষক/শিক্ষিকা শিখনকার্য পরিচালনা করবেন।

-------------------------------------------------------------------------------

শিক্ষাদার্শনিকদের মতবাদ (Tenets of Philosophers in Education)

দার্শনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষায় মতবাদ বা নীতিসমূহ বলতে বোঝায় শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, শিক্ষাপদ্ধতি।

কোনো বিশেষ শিক্ষাদার্শনিকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠক্রম, শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার বিশেষ বিশেষ ক্ষেত্রে তার বক্তব্যকেই সেই শিক্ষা দার্শনিকের মতবাদ (tenet) বলে। এরই ভিত্তিতে নিম্নে স্বামী বিবেকানন্দ, গান্ধি, রবীন্দ্রনাথ, শ্রীঅরবিন্দ, জন ডিউই, ড. সর্বপল্লী রাধাকৃষুণ এবং আশুতোষ মুখোপাধ্যায়ের মতবাদ উল্লেখ করা হল।

স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda, 1863-1902)

Education is the manifestation of the perfection already in man.

ঊনবিংশ শতাব্দীতে ভারতের যেসব মহাপুরুষের আবির্ভাব ঘটে এবং যাঁদের মেধা ও ব্যক্তিত্ব ভারতের জাতীয় জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে, স্বামী বিবেকানন্দ হলেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ। তিনি উত্তর কলকাতার বিখ্যাত দত্ত পরিবারে 1863 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। নরেন্দ্রনাথ অত্যন্ত মেধাবী ছিলেন। তাঁর সম্পর্কে তাঁর কলেজের অধ্যক্ষ W W Hastie বলেন, "Narendranath is really a genius. He is bound to make his mark in life."

1893 খ্রিস্টাব্দে বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বিশ্ব-ধর্ম সম্মেলনে যোগ দেন। তাঁর বক্তৃতা আমেরিকায় এক বিরাট আলোড়নের সৃষ্টি করে। দীর্ঘ চার বছর তিনি আমেরিকা ও ইউরোপে বেদান্ত ধর্ম প্রচার করেন। তিনি হিমালয় থেকে কন্যাকমারিকা পর্যন্ত সমগ্র ভারত পরিভ্রমণ করেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে তিনি সমাধিস্থ অবস্থায় দেহরক্ষা করেন।








● আধ্যাত্মিক উপলব্ধি (Spiritual Perception)

 বিবেকানন্দ কলেজে শিক্ষাকালে আধ্যাত্মিক ব্যাকুলতা উপলব্ধি করেন। তিনি সর্বপ্রথম কলেজের অধ্যক্ষ Mr. Hastie-র কাছ থেকে রামকুম পরমহংসদেবের সম্পর্কে জানেন সংস্পর্শে আসার পর তাঁর মধ্যে বিরাট পরিবর্তন আসে এবং তিনি সন্ন্যাসধর্ম গ্রহণ করে এবং তাঁর কাছ থেকে এক বিবাট আধ্যাত্মিক শক্তির অধিকারী হন। পরমহংসদেবের স্বামী বিবেকানন্দ বুপে পরিচিত হন। আধ্যাত্মিক অনুপ্রেরণার ফলে তিনি যে কেবল ঈশ্বরচিন্তায় নিমগ্ন ছিলেন তা নয়, পরাধীন ভারতবাসীর আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য তিনি তাদের ধর্মীয় চেতনাকে জাগ্রত করতে চেয়েছিলেন। তিনি ভারতীয় উপনিষদ ও বেদান্তের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করলেন এবং ভাবতবাসীকে সেই উদ্দেশ্যের পথে অগ্রসর হতে আহ্বান জানালেন।

● বিবেকানন্দের শিক্ষাদর্শন (Vivekananda's Philosophy of Life)

 দার্শনিক তত্ত্বের দিক থেকে বিবেকানন্দ হলেন ভাববাদী দার্শনিক। মানবজীবনের মূল লক্ষ্য হবে ব্রহ্মকে উপলব্ধি করা এবং উপযুক্ত শিক্ষার দ্বারাই ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব। বিবেকানন্দ ভারতীয় ধ্যানধারণার সঙ্গে পাশ্চাত্য ধ্যানধারণার সমন্বয় ঘটিয়েছেন। তাঁর মতে আমাদের জাতীয় জীবনের মূল ভিত্তি হল ধর্ম ও আধ্যাত্মিকতা। ধর্ম ও আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিলেও, তিনি শিক্ষাক্ষেত্রে পাশ্চাত্য বিজ্ঞানকে স্বাগত জানিয়েছেন। পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে ভারতীয় বেদান্তের মিলন ঘটাতে তিনি বলেছেন, "What we want are western science coupled with Vedanta." অর্থাৎ আমাদের উদ্দেশ্য হল পাশ্চাত্যের বিজ্ঞানের সঙ্গে বেদান্তকে সমন্বয় করা। ভারতবাসীকে প্রকৃত শিক্ষিত করতে হলে ও অগ্রগতির পথে নিয়ে যেতে গেলে পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞানের শিক্ষাকে আয়ত্ত করা প্রয়োজনীয় বলে তিনি মনে করতেন।

●শিক্ষার লক্ষ্য (Aims of Education)

শিক্ষা সম্পর্কে উপলব্ধি থেকেই স্বামী বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা দিয়েছেন-"Education is the mainfestation of perfection already in man." অর্থাৎ মানুষের মধ্যে মহত্ত্বের প্রকাশই হল শিক্ষা। তাঁর মতে জ্ঞান মানুষের অন্তরের বিষয়। বাইরে থেকে শিশুর ভেতরে জ্ঞান সঞ্চালন করা যায় না। এ সম্পর্কে স্বামীজি একটি সুন্দর কথা বলেছেন-চকমকি পাথরের মধ্যে আগুন জ্বালার সম্ভাবনা আছে বলেই ঘর্ষণের ফলে তা জ্বলে ওঠে। আগুন বাইরের থেকে আসে না। শিক্ষক শিক্ষার সাহায্যে চকমকি রূপ শিক্ষার্থীর মধ্যকার জ্ঞানভাণ্ডার উন্মোচিত করবেন। শিক্ষার্থীর মনের মধ্যেই জ্ঞান সঞ্চিত আছে। যার প্রকাশের জন্য অনুভাবনের প্রয়োজন। বিবেকানন্দের মতে, শিক্ষার লক্ষ্য নির্ধারণে তাঁর দেয় শিক্ষার সংজ্ঞাকে বিশ্লেষণ করা প্রয়োজন। শিক্ষার সংজ্ঞায় তাঁর উল্লিখিত দুটি শব্দের বিশেষ তাৎপর্য আছে। এই দুটি শব্দ হল 'Perfection' (মহত্ত্ব) এবং 'Manifestation' (প্রকাশ)। 'মহত্ত্ব' বলতে ব্যক্তির গুণাবলির কথাই বলেছেন। ঈশ্বরে বিশ্বাসী, ধর্মের প্রতি প্রগাঢ় আস্থাশীল বিবেকানন্দ ব্যক্তির মধ্যে সব কিছুকেই মহৎ বলে মনে করেন। ব্যক্তির মধ্যে এই মহৎ গুণাবলি ব্যক্তিস্বাতন্ত্র্যের কথাই বলে। 'প্রকাশ' শব্দটির তাৎপর্য হল কোনো কিছু ব্যক্ত বা পরিস্ফুট করার জন্য মাধ্যমের প্রয়োজন। পরিবেশের মধ্যেই ব্যক্তির মহত্ত্বের প্রকাশ ঘটে। অর্থাৎ বিবেকানন্দ শিক্ষাকে ব্যাখ্যা করতে গিয়ে ব্যক্তি ও সমাজ উভয়কেই সমান গুরুত্ব দিয়েছেন।

এইভাবে বিবেকানন্দ শিক্ষার লক্ষ্য নির্ধারণে আধ্যাত্মিক চেতনার সঙ্গে সমাজ চেতনার সমন্বয় সাধন করেছেন। বিবেকানন্দের মতে, শিক্ষার লক্ষ্য মস্তিষ্কে তথ্য প্রবেশ করানো যা সারাজীবনে হজম হল না, মাথার মধ্যে অসংবদ্ধভাবে ঘুরতে লাগল তা নয়। শিক্ষার লক্ষ্য হল জীবন গঠন, মানুষ তৈরি করা, চরিত্র গঠন করা, চিন্তাভাবনা সকল পরিপাক করা (Education is not the amount of information that is put into your train and runs riot there undigested all your life. We must have life building, man-making, character-making assimilation of ideas)। তিনি আরও বলেছেন-শিক্ষা সৃজনশীলতা, মৌলিকত্ব এবং উৎকর্ষতার উপর গুরুত্ব আরোপ করবে "Education should lay proper emphasis on creativity, originality and excellence"।

তিনি খুব জোরের সঙ্গে বলেছেন-সব শিক্ষা ও প্রশিক্ষণের চূড়ান্ত লক্ষ্য হল মানুষ তৈরি করা, সমস্ত প্রশিক্ষণের লক্ষ্য ও শেষ কথা হল মানুষের বিকাশ (The end of education, all training should be man-making. The end and aim of all training is to make the man grow) |

শিক্ষা পদ্ধতি (Teaching Method)

শিক্ষণ পদ্ধতি হিসাবে স্বামীজি একাগ্রতার (concentration) উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, মনের একাগ্রতাই হল শিক্ষালাভের উৎকৃষ্ট পন্থা। তিনি আরও বলেছেন যে, এই একাগ্রতা আনয়নের জন্য প্রাচ্য ও পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে। গ্রিকরা একাগ্রতা প্রয়োগ করেছিলেন বহির্জগতে। অন্যদিকে হিন্দুরা একাগ্রতা স্থাপন করেছিলেন অন্তর্জগতে। ফলে গ্রিকরা যেমন-শিল্প, সাহিত্যে উৎকর্ষতা অর্জন করেছিলেন ভারতবাসী তেমনই যোগশাস্ত্রে উন্নতির পরাকাষ্ঠা দেখিয়েছেন। এই যোগের সাহায্যে মনকে কেন্দ্রীভূত করে একাগ্রতার অনুশীলন করা যায়। এ জন্য তিনি প্রাণায়াম, ধ্যান ইত্যাদির উল্লেখ করেছেন। একাগ্রতা গড়ে তোলার লক্ষ্যে স্বামীজি আত্মসংযমী জীবনযাপনের কথা বলেছেন। ব্রহ্মচর্য ছাত্রজীবনে একান্ত প্রয়োজন। শিক্ষার মাধ্যম হিসাবে স্বামীজি মাতৃভাষার কথা দৃঢ়তার সঙ্গে সুপারিশ করেছেন। শিক্ষা সম্পর্কে উপরোক্ত মতবাদগুলি ছাড়াও স্বামী বিবেকানন্দ সেই সময়ের ভারতবর্ষের শিক্ষা প্রসঙ্গে জনশিক্ষা, স্ত্রীশিক্ষা, ভাষা শিক্ষা, ধর্ম শিক্ষা, অস্পৃশ্যতা দূরীকরণ, সমাজসেবা ও শিক্ষা প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ করেছেন

-------------------------------------------------------------------------------

মহাত্মা গান্ধি (Mahatma Gandhi, 1868-1948)

"Only by imparing education through crafts can india stand before the world"

মহাত্মা গান্ধি ছিলেন আধুনিক জগতে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিভাসম্পন্ন এক ব্যক্তি। পরাধীন ভারতবর্ষকে শৃঙ্খলমুক্ত করতে গান্ধিজির দান অপরিসীম। তিনি যে শুধুমাত্র সমগ্র জাতিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন তা নয়, ভারতবাসীর নৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ বিকাশের জন্য তাঁর সমস্ত জীবন নিয়োগ করেছিলেন। (তাঁর জীবনের দুটি আদর্শ ছিল-সত্য এবং অহিংসা। তিনি মনে করতেন সত্য এবং অহিংসা ছাড়া কিছুতেই মানবজাতি ও মানবসভ্যতাকে রক্ষা করা যাবে না। (তাঁর স্বপ্নের সমাজ ছিল শ্রেণিহীন, শোষণহীন, অহিংস ও বিকেন্দ্রীকৃত। প্রকৃতপক্ষে গান্ধিজি ছিলেন ব্যাবহারিক বাস্তববাদী।






● জীবনদর্শন (Philosophy of Life)

গান্ধিজি ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন প্রত্যেক মানুষ একই ব্রহ্মের অংশ। তাঁর মতে জীবনের উদ্দেশ্য হল সেই স্রষ্টা পরম ব্রহ্মকে উপলব্ধি করা। তিনি বলেছেন, আত্মোপলব্ধি হল ভগবানকে উপলব্ধি করার একমাত্র উপায়। তিনি তাঁর এই সকল চিন্তাধারা ও বিশ্বাসকে জীবনের সকলক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। তিনি মনে করতেন ঈশ্বরকে উপলব্ধি করার জন্য তিনটি গুণ থাকা প্রয়োজন-সত্যাচরণ, প্রেম ও অহিংসা। তিনি মনে করতেন অহিংসা ও প্রেমের বন্ধনে সমগ্র মানুষকে আবদ্ধ করতে পারলে ঈশ্বরকে উপলব্ধি করা সম্ভব হবে। এটি ছিল তাঁর জীবনদর্শনের মূলকথা।

● সমাজদর্শন (Philosophy of Society) গান্ধিজির জীবনদর্শনের উপর ভিত্তি করে তাঁর সমাজদর্শন গড়ে উঠেছিল। তিনি উপলব্ধি করেছিলেন জাতিকে সামগ্রিকভাবে উন্নত করতে হলে সমাজব্যবস্থার আমূল বজায় রেখে পাশাপাশি বসবাস করে তবেই সমাজের উন্নতি ঘটবে। তিনি এমন এক পরিবর্তন প্রয়োজন। তিনি মনে করতেন প্রতিটি মানুষ যদি পারস্পরিক আন্তরিকতা সমাজব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যেখানে প্রতিটি মানুষ তার নিজ নিজ বিকাশের জন্য সমান সুযোগ পাবে। এ ছাড়াও সামাজিক উন্নতির জন্য তিনি অর্থনৈতিক সাম্য স্থাপনের কথা বলেছিলেন। সবশেষে সমাজজীবনের উন্নতির জন্য তিনি নাগরিকতা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি মনে করতেন, প্রত্যেক নাগরিককে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে করে সে সমাজে তার নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। গান্ধিজির শিক্ষা-দর্শন তাঁর এই সমাজ দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত।

● গান্ধিজির শিক্ষা দর্শন ও শিক্ষার লক্ষ্য (Gandhiji's Ideal Education and Aim of Education) গান্ধিজি শিক্ষাকে সত্যান্বেষণ এবং আত্মোপলব্ধির পন্থা হিসাবে বর্ণনা করেছিলেন। শিক্ষা বলতে তিনি ব্যক্তির অন্তর্নিহিত নৈতিক মানসিক এবং আধ্যাত্মিক সকল রকম সত্তার পরিপূর্ণ প্রকাশকে বুঝিয়েছেন। শিক্ষার উদ্দেশ্য হল ব্যক্তির মধ্যে যে আধ্যাত্মিক শক্তি আছে তার বিকাশসাধন করা। এই লক্ষ্যকে তিনি শিক্ষার চরম লক্ষ্য হিসাবে গ্রহণ করেছিলেন। তিনি নাগরিকতা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি মনে করতেন শ্রমবিমুখ ভারতবাসীকে প্রকৃত শিক্ষার দ্বারা শ্রমের প্রতি মর্যাদা দিতে শেখাতে হবে। তাই তিনি কর্মকেন্দ্রিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি মনে করতেন এই ধরনের শিক্ষা চারিত্রিক দৃঢ়তা এনে দেবে এবং অর্থনৈতিক বুনিয়াদকে দৃঢ় করতে সাহায্য করবে। তিনি শিক্ষার মাধ্যমে সমাজ উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

●পাঠক্রম (Curriculum)

গান্ধিজির মতে শিক্ষা শিক্ষার্থীর জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া দরকার। তিনি বলেছেন পাঠক্রমে এমন সব বিষয়কে নির্বাচন করতে হবে যার সঙ্গে শিক্ষার্থীর সমাজ জীবনের সম্পর্ক আছে। ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়গুলি শিশুর সমাজ পরিবেশের পরিপ্রেক্ষিতে রচিত ও উপস্থাপিত হবে। তিনি মাতৃভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন এবং মাতৃভাষাকে পাঠদানের মাধ্যম হিসাবে গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি শিক্ষার ক্ষেত্রে হস্তশিল্পের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি মনে করতেন হস্তশিল্পের মাধ্যমে একদিকে যেমন গ্রামের আর্থিক উন্নয়ন ঘটবে অন্যদিকে গ্রামের জীবনের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপিত হবে এবং শিক্ষার্থীদের কর্মের প্রতি আগ্রহ ও শ্রদ্ধা জন্মাবে। এ ছাড়াও সহযোগিতামূলক মনোভাব এবং দায়িত্ববোধ জাগ্রত হবে। গান্ধিজির পাঠক্রম সংক্রান্ত এই ধারণার উপর ভিত্তি করে তাঁর বুনিয়াদি শিক্ষা-পরিকল্পনা গড়ে ওঠে। গান্ধিজির প্রস্তাবিত পাঠক্রমটি হল- (i) মূল বিষয়-সুতা কাটা, তাঁত বোনা, কৃষিকাজ, কাগজের কাজ। (ii) মাতৃভাষা-পাঠ্যবিষয় এবং শিক্ষার মাধ্যম হিসাবে চর্চা। (iii) গণিত-কেবলমাত্র ব্যাবহারিক গণিত। (iv) সমাজবিদ্যা-ইতিহাস, ভূগোল, পৌরবিজ্ঞান। (v) সাধারণ জ্ঞান-বিজ্ঞানের সব শাখার প্রয়োজনীয় ও ব্যাবহারিক দিক সম্পর্কে ধারণা। (vi) ছবি আঁকা। (vii) সংগীত। (viii) বাধ্যতামূলক শরীরচর্চা। গান্ধিজি বিশ্বাস করেন এই ধরনের পাঠক্রমের মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশসাধন করা সম্ভব হবে এবং সমাজের সঙ্গে ব্যক্তির সম্পর্ক স্থাপিত হবে।

● গান্ধিজির শিক্ষণ পদ্ধতি (Gandhiji's Teaching Method)

গান্ধিজি তাঁর শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধ প্রণালীকে প্রয়োগ করেছেন। তিনি বলেছিলেন, বিভিন্ন পাঠ্যবিষয় সম্পর্কিত জ্ঞান একটি মূল হস্তশিল্পকে কেন্দ্র করে শেখাতে হবে। তাঁর পদ্ধতি একদিকে যেমন সক্রিয়তা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, অন্যদিকে তিনি অনুবন্ধ প্রণালীকে বিশেষভাবে কাজে লাগিয়েছেন। একটি উদাহরণ দেওয়া যেতে পারে। সুতাকাটা একটি ক্রাফট্। এই ক্রাফট্ বা হস্তশিল্পের মধ্য দিয়ে এর প্রধান উপাদান 'তুলো' কোথায় উৎপন্ন হয়, কী পরিবেশে এবং কী জলবায়ু তুলো উৎপাদনে অনুকূল, তুলো কী প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে সুতা তৈরি হয়, সুতা তৈরির ইতিহাস কী প্রভৃতি শেখানোর মধ্য দিয়ে ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, কৃষিবিদ্যা প্রভৃতি বিষয়ের উপর জ্ঞান সঞ্চালন করা যেতে পারে। অনুবন্ধ প্রণালীতে পাঠদান করলে শিক্ষার্থীদের সক্রিয়তা এবং আগ্রহ বজায় থাকে। গান্ধিজির হস্তশিল্পভিত্তিক অনুবন্ধ শিক্ষাদান-পদ্ধতি আধুনিক মনোবিদ্যার যুক্তি দ্বারা সমর্থিত। তিনি আরও বলেছেন হস্তশিল্পটি কী হবে তা নির্ভর করবে স্থানীয় প্রয়োজনীয়তা ভিত্তিক। তিনি বলেছেন, জ্ঞান মনের মধ্যে সামঞ্জস্যপূর্ণভাবে অবস্থান করে। তাই মানুষের মন একটি মূল জ্ঞানকে ভিত্তি করে সামঞ্জস্যপূর্ণভাবে গ্রহণ করাই যুক্তিযুক্ত। এর জন্য তিনি হস্তশিল্পকে কেন্দ্র করে অন্যান্য বিষয়ের জ্ঞান উপস্থাপন করার কথা বলেছেন। John Dewey-র Project পদ্ধতির সঙ্গে গান্ধিজির বুনিয়াদি শিক্ষা-পরিকল্পনার যথেষ্ট সাদৃশ্য বর্তমান। Project পদ্ধতিতে বিশেষ একটি Project-এর মাধ্যমে যেমন প্রয়োজনীয় জ্ঞান সংগ্রহে সহায়তা করা হয়, তেমনি গান্ধিজির প্রবর্তিত বুনিয়াদি শিক্ষাতেও একটি বিশেষ হস্তশিল্পের সাহায্যে অন্যান্য জ্ঞান সরবরাহ করা হয়।

-------------------------------------------------------------------------------

রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore, 1861-1941)

উনবিংশ শতাব্দীর নবজাগরণে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরিবারের সন্তান, যিনি সমগ্র পৃথিবীতে ভারতীয় সংস্কৃতিকে একটি বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছেন। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা ছিল এবং সাধারণ মানুষের দুঃখদুর্দশা তাঁকে নাড়া দিত। তিনি প্রাচীন ভারতীয় শিক্ষাব্যবস্থার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি মনে করতেন মানুষের জীবনের মূল লক্ষ্য হল মোক্ষ। তিনি বৈদিক উপনিষদ জ্ঞানের ধারণা 'সা বিদ্যা যা বিমুক্তয়ে' (Sa Vidya Ya Vimuktaye) বিশ্বাসী ছিলেন এবং মনে করতেন জ্ঞানই মানুষকে সকল রকম বন্ধন থেকে মুক্ত করবে।







● রবীন্দ্রনাথের জীবনদর্শন (Rabindranath's Philosophy of Life)

রবীন্দ্রনাথ উপনিষদীয় চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। দার্শনিক চিন্তাধারার দিক থেকে তিনি ছিলেন ভাববাদী। তিনি মনে করতেন, সৃষ্টির মূলে আছে এক সর্বব্যাপী আধ্যাত্মিক শক্তি। এই শক্তি সৃষ্টির মধ্যেই সতত প্রকাশমান এবং সবকিছুর মধ্যেই এই সত্তা প্রকাশিত। একে তিনি বলেছেন বিশ্বচেতনা। এই বিশ্বচেতনা সুসামঞ্জস্য রূপে সর্বত্র বিরাজমান। এই বিশ্বচেতনাকে উপলব্ধি করার চেষ্টা মানুষ সবসময় করে এবং পরিপূর্ণ আত্মবিকাশের মাধ্যমে তাকে লাভ করে। মানুষ এই বিশ্বপ্রকৃতির নিয়ম জেনে নিজের নিয়মেই বিকাশ লাভ করে। রবীন্দ্রনাথের জীবনদর্শনের মূল বক্তব্য হল-বিশ্ববৈচিত্র্যের মাঝে এক শক্তি বিরাজ করছে। বহু বৈচিত্র্যের মাঝে তার ঐক্যের যে নিয়ম, সেই নিয়ম জেনে আনন্দ রূপে তাকে লাভ করাই হল মানুষের জীবনের লক্ষ্য ও সাধনা। রবীন্দ্রনাথ বলেছেন মানুষকে ভালোবাসার মধ্য দিয়েই ঈশ্বরকে লাভ করা যায়। তিনি বলেছেন, "আমাদের জীবনে যা অতিরিক্ত, তারই অন্তহীন দেশে থাকেন প্রেমের দেবতা। রবীন্দ্রনাথ আমাদের চেতনাকে বিচ্ছেদবোধের মায়া থেকে মুক্ত করেন।" এই মুক্তিই হল ভারতীয় দর্শনের মূল কথা এবং রবীন্দ্রনাথের জীবনদর্শনের মূল বক্তব্য। তাঁর এই জীবনদর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তাঁর শিক্ষাচিন্তা।

● রবীন্দ্রনাথের শিক্ষাদর্শ ও শিক্ষার লক্ষ্য (Rabindranath's Model Education and Aim of Education)

রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন তাঁর জীবনদর্শন দ্বারা প্রভাবিত। রবীন্দ্রনাথ মূলত কবি। কিন্তু মানবজীবনের এমন কোনো অভিজ্ঞতার ক্ষেত্র নেই, যেখানে তাঁর চিন্তার ছোঁয়া লাগেনি। মানব অভিজ্ঞতার বিভিন্ন দিকের উপর তিনি প্রভাব বিস্তার করে গেছেন। শিক্ষাও তার থেকে বাদ পড়েনি। তাঁর শিক্ষাচিন্তা শুধুমাত্র তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তিনি নিজেই তাঁর প্রয়োগ করে গেছেন। তাঁর শিক্ষাতত্ত্ব বিশেষভাবে বাস্তববাদী। তিনি একদিকে যেমন ভাববাদী চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন, অন্যদিকে প্রয়োগের সময় দেখা যায় তিনি প্রকৃতিবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন। তাঁর মতে সেই শিক্ষাই হল প্রকৃত শিক্ষা, যা কেবলমাত্র তথ্য পরিবেশন করে না, যা বিশ্বসত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।

তিনি গতানুগতিক শিক্ষাকে বিশেষভাবে সমালোচনা করেছেন। কারণ তিনি মনে করতেন তার মধ্যে আমাদের দেশের বীতিনীতি আদর্শ কোনো কিছুকে স্থান দেওয়া হয়নি। তিনি বলেছেন বোধের শিক্ষাকে আমাদের বিদ্যালয়ে প্রধান স্থান দিতে হবে। তিনি ভাববাদী দর্শনের সঙ্গে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সংযোগ স্থাপন করেছেন। তিনি ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের উপর বিশেষ গুরত্ব দিয়েছেন। তাঁর মতে শিক্ষার প্রধান লক্ষ্য হবে-

1. বিকাশ-স্বাধীন চিন্তাশক্তির বিকাশই হবে শিক্ষার প্রধান লক্ষ্য। তাই তিনি বলেছেন, "যে শিক্ষা আমাদের বদ্ধিবৃত্তিকে জাগ্রত ও সক্রিয় করে, আমাদের মনকে অবদ্ধির প্রভাব থেকে মুক্ত করতে পারে, সেই শিক্ষার দ্বারাই আমাদেরও সমস্ত দুঃখ দুর্গতির অবসান ঘটতে পারে।" শিক্ষার্থীর মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি জাগ্রত করাই হল শিক্ষার অন্যতম লক্ষ্য।

2. দৈহিক বিকাশ-পাঠের বোঝা শিক্ষার্থীদের নিকট দুঃসহ হয়ে উঠেছে। জ্ঞানসম্পদ সঞ্চয় করতে গিয়ে স্বাস্থ্যসম্পদ হারানোকে কখনোই সমর্থন করা যায় না। কবি তাই শিক্ষার্থীদের দৈহিক সম্পদের দিকে নজর দিতে বলেছেন। এজন্য তিনি তাঁর শিক্ষা-পরিকল্পনায় মুক্ত প্রকৃতিতে খেলাধুলা, দৌড়ঝাঁপ ইত্যাদি বাবস্থার কথা বলেছেন।

3. নৈতিক ও আধ্যাত্মিক বিকাশ-রবীন্দ্রনাথের মতে, যে সর্বব্যাপী পরম সত্তা ছায়ার মতো আমাদের সহগামী তাঁকে উপলব্ধি করাই সকল প্রকার শিক্ষার উদ্দেশ্য। তাই আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ সৃষ্টি শান্তিনিকেতনের শিক্ষা-পরিকল্পনায় প্রাধান্য পেয়েছে। ঈশ্বরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করে তিনি বলেছেন-


"আমার মাথা নত করে দাও হে তোমার

চরণ ধূলার তলে।"

4. সামাজিক গুণাবলির বিকাশ-স্বামী বিবেকানন্দের মতো রবীন্দ্রনাথ মনে করতেন সমস্ত মানুষের মধ্য দিয়েই পরম ব্রহ্মের প্রকাশ ঘটে। তাই শৈশব থেকেই শিক্ষার মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ, মানুষকে ভালোবাসা, আর্তকে সেবা করা প্রভৃতি সামাজিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।

5. জনশিক্ষা বিস্তার-শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ জনশিক্ষা বিস্তারের উপর গুরুত্ব দিয়েছেন।

● পাঠক্রম (Curriculum)

পরিপূর্ণ বিকাশের দিকে দৃষ্টি রেখে রবীন্দ্রনাথ পাঠক্রমের পরিকল্পনা করেছেন। তিনি বিদ্যালয়কে মানবসংস্কৃতি অনুশীলনের ক্ষেত্র হিসাবে বিবেচনা করেছেন। তিনি সেই সমস্ত বিষয়কে পাঠক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, যার মাধ্যমে মানবসংস্কৃতি প্রতিফলিত হবে। তিনি পাঠক্রমে ভাষা ও সাহিত্যকে অগ্রাধিকার দিয়েছেন। সুস্থ মানসিক দৃষ্টিভঙ্গি গঠনের জন্য তিনি পৃথকভাবে রামায়ণ, মহাভারত পাঠের কথা বলেছেন। ইতিহাস, দর্শন ও বিজ্ঞানসাধনাকে তিনি পাঠক্রমে গ্রহণ করেছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, "আমাদের দেশের বিদ্যালয়ে পাঠ্যপুস্তকের পরিধির মধ্যে জ্ঞানচর্চার যে সংকীর্ণ সীমা নির্দিষ্ট আছে কেবলমাত্র তাই নয়, সকল রকম কারুকার্য, শিল্পকলা, নৃত্যগীত, বাদ্য, নাট্যাভিনয় এবং পল্লিহিত সাধনের জন্য যে সকল শিক্ষা ও চর্চার প্রয়োজন সমস্তই এই সংস্কৃতির অন্তর্গত বলে স্বীকার করব। চিত্তের পূর্ণ বিকাশের পক্ষে এই সমস্তেরই প্রয়োজন আছে বলে আমি জানি।" ইংরেজি শিক্ষার বিশেষ পক্ষপাতী তিনি ছিলেন না। তিনি মাতৃভাষার প্রতিই বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। বিভিন্ন ধরনের সমাজসেবা ও সমাজ উন্নয়নমূলক কাজের ব্যবস্থা রাখারও পক্ষপাতী তিনি ছিলেন। এ ছাড়াও তিনি খেলাধুলা, গান, বাগানের কাজ, গল্প বলা, হাতের কাজ প্রভৃতিকে পাঠক্রমের অন্তর্ভুক্ত করেছেন।

● রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি (Teaching Method of Rabindranath)

রবীন্দ্রনাথ নির্দিষ্ট কোনো শিক্ষণ পদ্ধতির উল্লেখ করেননি। তবে তিনি ইন্দ্রিয়ানুশীলন, প্রকৃতির পর্যবেক্ষণ, সৃজনধর্মী কাজকর্ম প্রভৃতির মাধ্যমে ছাত্রদের শিক্ষা দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, শিক্ষক তাঁর প্রয়োজনমতো পদ্ধতি উদ্ভাবন করে পড়াবেন। তিনি প্রাচীন তপোবনের শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি মনে করতেন গুরু ও শিষ্যের মধ্যে সুসম্পর্ক থাকলে সেখানে শিক্ষাদানের কাজ অনেক সহজ হয়ে যায়। শ্রেণিশিক্ষণের গতানুগতিক প্রথার পরিবর্তে তিনি প্রকৃতির খোলা আকাশের নীচে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। এ ছাড়াও শিক্ষার্থীকে সামাজিক শিক্ষা দেওয়ার জন্য তিনি আবাসিক শিক্ষাব্যবস্থা ও বিদ্যালয়ে যৌথ জীবনযাপন করার প্রয়োজন অনুভব করেছিলেন।

রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতির মূলকথা হল, শিশুকে স্বাধীনতা দিতে হবে। তবে তিনি শান্তিনিকেতনে স্বাধীনতার সঙ্গে সঙ্গে সংযম ও ব্রহ্মচর্য পালনের কঠোর নির্দেশ দিয়েছিলেন।

তিনি সক্রিয়তাভিত্তিক শিক্ষাকেও গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছেন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান প্রভৃতি বিষয়গুলি সহজ-সরলভাবে সক্রিয়তার মাধ্যমে শেখাতে হবে। শিক্ষার মাধ্যম হিসাবে রবীন্দ্রনাথের বক্তব্য খুব স্পষ্ট। ইংরেজি মাধ্যমে শিক্ষার বিরুদ্ধে তাঁর বক্তব্য হল-আমাদের দেশের মাটির সঙ্গে এই শিক্ষাব্যবস্থার বিচ্ছেদ। এই বিচ্ছেদের অন্যতম কারণ হল পরভাষায় শিক্ষা, শিক্ষায় পরধর্ম, মাতৃভাষাই হবে শিক্ষার স্বাভাবিক মাধ্যম। স্বাভাবিক বাহন। "শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ।" ইংরেজি ভাষা মাধ্যমের ত্রুটিগুলি সম্পর্কে তিনি বলেছেন-ইংরেজি ভাষার মাধ্যম হওয়াতে ছাত্রদের জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় ভাষা শিক্ষায়। উপরন্তু এই শিক্ষা ব্যয়বহুল হওয়ায় দেশের জনসাধারণের নিকট এই ভাষা পৌঁছোয় না। মাতৃভাষায় শিক্ষা নয় বলে শিক্ষালয়ে বিষয়গুলি প্রাণের সামগ্রী হয়ে ওঠে না। 'শিক্ষিতরা' অশিক্ষিতই থেকে যায়।

------------------------------------------------------------------------------


শ্রীঅরবিন্দ (Sri Aurobindo, 1872-1950)

শ্রীঅরবিন্দ 1872 খ্রিস্টাব্দে 15 আগস্ট কলকাতার নিকট কোন্নগরে জন্মগ্রহণ করেন। 5 বছর বয়সে তাঁকে দার্জিলিং কনভেন্টে পড়তে পাঠানো হয়। 7 বছর বয়সে তাঁকে ইংল্যান্ডে পাঠানো হয় এবং তিনি সেখানে 14 বছর থাকেন। উজ্জ্বল ছাত্রজীবন শেষ করে ভারতীয় সিভিল সার্ভিস (Indian Civil Service) পরীক্ষায় (তাত্ত্বিক) দ্বিতীয় স্থান অধিকার করেন। কিন্তু ইংরেজ শাসনের প্রতি বিরূপতার জন্য তিনি ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তিনি 'Special Tripose' (তিনটি Subject এ অনার্স) অর্জন করেছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের Trinity College থেকে। 1893 খ্রিস্টাব্দে তিনি দেশে ফিরে আসেন এবং বরোদা কলেজে ইংরেজির অধ্যাপক হিসাবে যোগদান করেন। এখানে এসে তিনি ভারতীয় দর্শন ও সংস্কৃতির ব্যুৎপত্তি লাভ করেন এবং বালগঙ্গাধর তিলকের বিপ্লবী মনোভাবের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন।

1905 খ্রিস্টাব্দে তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন। তাঁর রাজনৈতিক ক্রিয়াকলাপের দুটি দিক আছে। একদিকে তিনি গোপনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন, অপরদিকে তিনি প্রেস ও বক্তৃতার মাধ্যমে স্বাধীনতার জন্য প্রচার শুরু করেন।

তাঁর বিপ্লবী মনোভাব প্রকাশ পায় 'বন্দেমাতরম্' পত্রিকার মাধ্যমে। 1906 খ্রিস্টাব্দে জাতীয় আন্দোলনের সময় প্রতিষ্ঠিত Bengal National College-এ অধ্যক্ষ হিসেবে তিনি যোগদান করেন। সহিংস বিপ্লবী আন্দোলনের জন্য 1908 খ্রিস্টাব্দে তিনি এক বছরের জন্য কারাবরণ করেন। 1909 খ্রিস্টাব্দে তিনি জেল থেকে ছাড়া পান। জেলে বন্দি থাকা অবস্থায় তিনি গভীরভাবে গীতা এবং উপনিষদের চর্চায় মগ্ন হন এবং তাঁর জীবনে আমূল পরিবর্তন আসে। এই সময় থেকে তিনি যোগসাধনা শুরু করেন এবং অতি উচ্চমার্গীয় আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ ঋষি অরবিন্দ বলে পরিচিত হন। তাঁর অধ্যাত্মবাদ বাস্তব রূপ পায় পন্ডিচেরিতে এক আন্তর্জাতিক সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়ে।

● শ্রীঅরবিন্দের শিক্ষাদর্শন (Sri Aurobindo's Philosophy of Education)

শ্রীমদ্ভাবগত গীতাকে তিনি জীবনদর্শন হিসেবে গ্রহণ করেছিলেন এবং জীবনকে তিনি 'Yoga' হিসাবে দেখেছেন। শ্রীঅরবিন্দের শিক্ষা সম্পর্কিত ধারণা তাঁর দার্শনিক চিন্তাধারা দ্বারা বিশেষভাবে প্রভাবিত। তাঁর দর্শন চিন্তার দুটি মূল দিক হল মানুষ এবং সমাজ। তিনি মনে করতেন কোনো একটি সমাজের শিক্ষাব্যবস্থা নির্ভর করে সেই সমাজের প্রকৃতি এবং সেখানে যেসব মানুষ বাস করে তাদের বৌদ্ধিক ও সাংস্কৃতিক মানের উপর। তাঁর মতে শিক্ষার লক্ষ্য হল স্বর্গীয় বা ঐশ্বরিক জীবনের জন্য মানুষকে তৈরি করা। তিনি আত্মা এবং বিষয়কে যুক্ত করেছিলেন। তাই একই সঙ্গে তাঁকে ভাববাদী এবং বস্তুবাদী বলা যায়। তিনি মনে করতেন শিক্ষা হল অন্তরাত্মাকে আলোকিত করার উৎস যা মানুষের শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ক্ষমতার বিকাশ ঘটায়। তাই বলা যায়, শ্রীঅরবিন্দের শিক্ষাদর্শন বর্তমানের চাহিদা সমন্বয়ী ধারণাকে বিশেষভাবে পরিপূরণ করে। দর্শনের যে চরম সত্য তাকে অবশ্যই বর্তমানের চাহিদা মেটাতে হবে। এই সময়ের দাবি হল আশাবাদ ও নৈরাশ্যবাদের সমন্বয়। এটিই বর্তমান জীবন এবং শিক্ষার সর্বাপেক্ষা গতিশীল দিক।

● শিক্ষার লক্ষ্য (Aim of Education)

শ্রীঅরবিন্দের শিক্ষাদর্শন প্রাচীন ভারতীয় বেদান্তের উপর প্রতিষ্ঠিত এবং আধুনিক পাশ্চাত্য জ্ঞানের দ্বারা সম্পৃক্ত। শ্রীঅরবিন্দের শিক্ষার মূল লক্ষ্য হল-

(ⅰ) তিনি শিক্ষাক্ষেত্রে সমন্বয়ী ধারণার প্রস্তাব দিয়েছিলেন। তিনি মনে করতেন শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর বিকাশ। শিক্ষার সমন্বয়ী ধারা গঠিত হয় শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের দ্বারা এবং এখানে প্রত্যেককে তার সঠিক স্থান দিতে হবে। মহাত্মা গান্ধি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এবং আরও অন্যান্য শিক্ষাবিদ শিক্ষার সমন্বয়ী ধারণাকেই মেনে নিয়েছেন। তবে শ্রীঅরবিন্দ শিক্ষার সমন্বয়ী ধারণাকে অনেক বেশি ব্যাপকভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীঅরবিন্দের শিক্ষাচিন্তায় একদিকে যেমন ব্যক্তি ও সমাজকে গুরুত্ব দেওয়া হয়েছে অপরদিকে তেমনি আত্মা এবং বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর শিক্ষাচিন্তায় জাতির অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবগুলিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি যোগ শিক্ষাকে পাঠক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে বর্ণনা করেছেন।

(ii) ভাববাদ ও প্রয়োগবাদের সমন্বয় শ্রীঅরবিন্দের শিক্ষার লক্ষ্যের আর-একটি গুরুত্বপূর্ণ দিক। প্রাচীন ভারতীয় শিক্ষার লক্ষ্য হল ভাববাদের দ্বারা প্রভাবিত অর্থাৎ বন্ধন থেকে মুক্তি এবং আধুনিক শিক্ষার লক্ষ্য প্রয়োগবাদ দ্বারা প্রভাবিত অর্থাৎ শিক্ষাই হল জীবন। শ্রীঅরবিন্দের শিক্ষাচিন্তায় এই ভাববাদ ও প্রয়োগবাদের সমন্বয় ঘটেছে।

(iii) শ্রীঅরবিন্দ মানুষের প্রকৃতির আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করতেন স্বর্গীয় অনুভব মানুষের মধ্যে সঞ্চালিত হয়। তিনি শিশুর স্বর্গীয় উপাদানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই স্বর্গীয়তার বিকাশ ঘটে শিক্ষার মাধ্যমে। স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধিও মানুষের প্রকৃতির এই দিকের উপর গুরুত্ব আরোপ করেছেন।

(iv) তাঁর মতে, শিক্ষার একটি উল্লেখযোগ্য লক্ষ্য হল মানুষ তৈরি করা। তাঁর জাতীয় শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য হল মানুষের অভিব্যক্তি। এই উদ্দেশ্যে তিনি পন্ডিচেরিতে 1952 খ্রিস্টাব্দের 24 এপ্রিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাঁর শিক্ষাচিন্তার মূল উদ্দেশ্য ছিল সমগ্র মানব জাতিকে একসূত্রে গাঁথা।

(v) তিনি আরও মনে করতেন শিক্ষার মূল লক্ষ্য হল মানুষের মন ও আত্মার গঠন ও তার বিকাশ। বিদ্যালয়ের শিক্ষা এমন হওয়া উচিত যার মধ্য দিয়ে এইগুলির বিকাশ ঘটবে। এর জন্য প্রয়োজন ইন্দ্রিয়ের প্রশিক্ষণ, শরীর গঠন, চরিত্র গঠন, নৈতিক এবং আধ্যাত্মিক শিক্ষা এবং যোগ শিক্ষা। নৈতিক বিকাশ ও নান্দনিক বিকাশ তাঁর মতে পাশাপাশি চলা দরকার।

(vi) তিনি ইন্দ্রিয়ের প্রশিক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেন। 

● শ্রীঅরবিন্দের মতে মূল্যবোধের শিক্ষা (Value Education According to Sri Aurobindo)

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মূল্যবোধের পরিবর্তন ঘটেছে। ক্রমশ পুরোনো মূল্যবোধগুলি প্রতিস্থাপিত হচ্ছে নতুন মূল্যবোধের দ্বারা। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক মূল্যবোধগুলির চর্চার প্রয়োজন। তাঁর মতে সর্বাপেক্ষা উচ্চ মূল্যবোধ হল ঐক্য। অন্যান্য মূল্যবোধগুলি হল আধ্যাত্মিকতা, পরিবর্তনশীলতা প্রভৃতি। এই সমস্তগুলিরই বিকাশ এবং পরিচর্যার প্রয়োজন। বিকাশের জন্য সর্বাপেক্ষা উল্লেখযোগ্য মূল্যবোধ হল সাধুতা বা অকপটতা। শ্রীঅরবিন্দের মতে শিক্ষার সর্বোচ্চ লক্ষ্য হল আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ।

● পাঠক্রম এবং অধ্যয়নের বিষয়সমূহ (Curriculum and Subjects of Reading) শ্রীঅরবিন্দর শিক্ষাদর্শন অনুযায়ী নিম্নলিখিত বিষয় এবং কার্যসূচিগুলি পাঠক্রমে অন্তর্ভুক্ত হবে।

1. শারীরশিক্ষা-শ্রীঅরবিন্দর শিক্ষাচিন্তায় শারীরশিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ব্যায়াম, খেলাধুলা, জিমন্যাস্টিক, সুষম খাদ্য এবং প্রতিরোধমূলক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

2. সপ্রাণ শিক্ষা-শিক্ষার্থীদের প্রাণশক্তি উন্নত করার লক্ষ্যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কার্যসূচির ব্যবস্থা করা প্রয়োজন। সংগীত, শিল্প, নৃত্য, নাটক, ব্যালে প্রভৃতিতে অংশগ্রহণে শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। এর ফলে স্বাধীনতা, নেতৃত্বদান, দায়িত্ব গ্রহণ এবং কর্মের মধ্যে শিক্ষাগ্রহণে প্রাণশক্তি ব্যয়িত হওয়ার সুযোগ পায়।

3. মানসিক শিক্ষা-বিভিন্ন বিষয়ের অধ্যয়নের সাহায্যে যেমন-সাহিত্য, গণিত, (শুদ্ধ এবং ফলিত), সমাজবিজ্ঞান, শুদ্ধ ও ফলিত বিজ্ঞান মানসিক শক্তির বিকাশ করতে হবে।

■ অপসংগতিমূলক আচরণসমূহ (Maladjusted behaviours) ■

সুস্থ-স্বাভাবিক ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি সবসময়ই অভিযোজনে সক্ষম হয়। কিন্তু শিক্ষার্থীরা নানাকারণে সংগতিবিধানে ব্যর্থ হয়। তখন স্বাভাবিকভাবেই তাদের আচরণগত অসংগতি লক্ষ করা যায় এবং তারা পরিবর্তিত পরিস্থিতি অনুসারে নিজেদেরকে অভিযোজনে সংযুক্ত করতে ব্যর্থ হয়। সংগতিবিধানের বিপরীতে অবস্থান করায় তাদের মধ্যে এ সময় বিভিন্ন অপসংগতিমূলক আচরণ সম্পাদনের প্রবণতা তৈরি হয়। এর মাধ্যমে যেমন শিক্ষার্থীর আচরণগত সংকট সৃষ্টি হয় এবং তারা স্বাভাবিক বিকাশে অক্ষম হয়ে পড়ে।

অপসংগতিমূলক আচরণগুলি নীচে ক্রমানুসারে তুলে ধরা হল-

● বিদ্যালয় পলায়ন / স্কুল-ছুট (Truancy):

শিক্ষার্থীদের মধ্যে বিদ্যালয় পলায়ন প্রবৃত্তি অপসংগতিমূলক আচরণের উদাহরণ স্বরূপ। বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে অন্বিত হতে না পেরে পলায়ন প্রবণতা গড়ে ওঠে।

এহেন পলায়ন প্রবণতার ক্ষেত্রে নেতিবাচক সম্ভাব্য কারণগুলি হল-1. ত্রুটিযুক্ত পাঠক্রম। 2.শারীরিক সুস্থতার অভাব।3. ভগ্ন মানসিক স্বাস্থ্যের অধিকারী।4.আত্ম সচেতনতার অভাব।5.শিক্ষকের আচার-আচরণ।6.অসৎ সঙ্গ দোষ।7.চাহিদার পরিতৃপ্তি সাধন না হওয়া।8. সহপাঠীদের সঙ্গে অভিযোজনে অক্ষমতা।

বিদ্যালয় হতে পলায়ন বা স্কুল পালানোর ক্ষেত্রে প্রতিকারের সম্ভাব্য উপায়গুলি তুলে ধরা যেতে পারে, সেগুলি হল-

1.আকর্ষণীয় পাঠক্রম ও উন্নত শিক্ষণ পদ্ধতি প্রণয়ন। 2.শারীরিক অসুস্থতা রোধ ও বিদ্যালয়ে পুষ্টিকর খাদ্যের প্রচলন (যেমন-মিড-ডে-মিল)।3.মানসিক প্রসন্নতা তৈরি করা।4.চাহিদার পরিতৃপ্তি সাধন।5.আদর্শ শিক্ষকের আচরণে অনুকরণশীল হওয়া।6.সৎসঙ্গ স্থাপন করা।7.সহ-পাঠক্রমিক কার্যাবলি সম্পাদন করা।8. শিশু-পরিচালনাগার পরিচালনা করা, ইত্যাদি।

● মিথ্যাভাষণ (Lying):

শিক্ষার্থীর মিথ্যাভাষণ প্রবণতা হল অপসংগতিমূলক আচরণের অন্যতম দৃষ্টান্ত। এর সম্ভাব্য কারণগুলি নীচে তুলে ধরা যেতে পারে-

•মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে;•মনোযোগ আকর্ষণ করার জন্যে;•নিজেকে রক্ষা করার প্রয়োজনে; নিজের অক্ষমতাকে প্রকাশ না করার জন্যে, ইত্যাদি।

এই ধরনের মিথ্যা ভাষণের (Lying) ক্ষেত্রে প্রতিকারের উপায়গুলি নীচে তুলে ধরা হল-

শিশুকে অবহেলা না করা বা তাদের প্রতি মনোযোগ প্রদান করা;vমিথ্যাকথা বলার প্রবণতা হ্রাস করার প্রয়াস করা; মৌলিক চাহিদার পরিতৃপ্তি সাধন; নৈতিক ও মূল্যবোধের শিক্ষাপ্রদান করা, প্রভৃতি।

● ভীরুতা (Timidity):

নিজেকে প্রকাশ করতে না পারা বা সকলের অগ্রগতির সঙ্গে অভিযোজনে ব্যর্থ হলে 'ভীরতা' স্বাভাবিক প্রবণতা হিসেবে উপস্থিত হয়ে থাকে। এর কারণগলি নীচে তুলে ধর হল-

আপন স্বতন্ত্র অবস্থান-জনিত দূরত্ব; অভিযোজনে সক্ষম না হওয়ার জন্যে ভয়; অহেতুক ভীতি বা প্রচণ্ড অসহায়তা বোধ; আত্ম-বিশ্বাসের চূড়ান্ত অভাব, ইত্যাদি। ভীরুতার (Timidity) মতো নঞর্থক আচরণে প্রতিকারের কৌশলসমূহ হল-

অহেতুক ভীতি কাটানোর চেষ্টা করা; আত্মবিশ্বাসী হতে সহায়তা করা; অন্তর্মুখী আচরণ থেকে বহির্মুখী আচরণ সম্পাদনে উদ্দীপনা সৃষ্টি করা, প্রভৃতি।

● চুরি করা (Stealing):

চুরি করা শিক্ষার্থীদের অপসংগতিমূলক আচরণের আর একটি দিক। এর সম্ভাব্য কারণগুলি। হল-

মৌলিক চাহিদা পরিতৃপ্তি না ঘটলে; অর্থনৈতিক অভাব প্রকট হলে; নিরাপত্তাবোধের অভাব হলে; কু-সঙ্গ দ্বারা পরিচালিত হলে। মনোবৈজ্ঞানিক বিকৃতি জনিত কারণে, ইত্যাদি

∎ এই ধরনের (চুরি করা) অপসংগতি কাটিয়ে তোলার ক্ষেত্রে প্রতিকারের উপায়গুলি হল-

মৌলিক চাহিদার পরিতৃপ্তি সাধন; অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য; কু-সঙ্গ থেকে বিরত থাকার মাধ্যমে; 'চুরি করা' যে অন্যায়, এই ধরনের শুভবোধ জাগ্রত করলে।

● উৎকণ্ঠা বা দুশ্চিন্তা (Anxiety):

এটি একটি স্বাভাবিক প্রবণতা; কিন্তু এক্ষেত্রে যদি পূর্ণমাত্রায় নেতিবাচক প্রভাব পড়ে তাহলে তা অবশ্যই অপসংগতিমূলক আচরণের অংশ মাত্র হয়ে ওঠে। ব্যক্তির উৎকণ্ঠা বা দুশ্চিন্তার বেশ কতগুলি গুরুত্বপূর্ণ কারণ হল-

প্রত্যাশা বা ইচ্ছার পরিতৃপ্তি না ঘটলে; আত্ম বিশ্বাসের অভাব ঘটলে; আপন ক্ষমতা বা শক্তি সম্পর্কে সচেতনতার অভাব থাকলে; যে-কোনো বিষয়ে অতিরিক্ত চাপ বা প্রত্যাশার চাপ থাকলে, ইত্যাদি।

 উৎকণ্ঠা জনিত অপসংগতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে কয়েকটি প্রতিকারের কৌশল উল্লেখ করা যেতে পারে-

আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে; আপন শক্তি বা ক্ষমতা সম্পর্কে সচেতন করতে হবে; অতিরিক্ত চাপ নেওয়া যাবে না; প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে, ইত্যাদি।

● আতঙ্ক (Phobia):

ব্যক্তির অপসংগতিমূলক আচরণের অন্যতম উপাদান হল ব্যক্তির মনের অহেতুক ভয় বা আতঙ্ক কাটাতে হবে, যা তাকে সঠিক অভিযোজনে ব্যর্থ করে। মনের মধ্যে তীব্র ভয় বা অতিমাত্রায় হীনমন্যতার দরুন সৃষ্ট এক অদ্ভূত আতঙ্ক ব্যক্তিকে 'ফোবিয়ার' সম্মুখীন করে তুলতে পারে। নীচে স্পষ্টভাবে ফোবিয়ার অর্থ, লক্ষণ, কারণ, শ্রেণিকরণ এবং ফলাফল আলোচনা করা হল।

● ফোবিয়ার অর্থ (Meaning of Phobia):

ফোবিয়ার অর্থ হল অহেতুক ভয় বা আতঙ্ক। এটি একরকম ভাবে মানসিক সংকট তৈরি করে ব্যক্তির ক্ষেত্রে। কোনো পরিস্থিতি, বস্তু বা কাজের প্রতি মানসিকভাবে সৃষ্ট উদ্বেগ বা ভীতি থেকে ব্যক্তি উত্তরণের চেষ্টা করে। কিন্তু এক ধরনের অজানা আতঙ্ক ব্যক্তিকে সর্বদা তাড়া করে বেড়ায়। প্রকৃত বিপদের সম্ভাবনা নেই, কিন্তু বিশেষ বস্তুর সম্মুখীন হলেই ব্যক্তি তীব্র ভয়ে ভীত হয়ে ওঠে। শিশুমনের অবদমন, কাজের বা প্রত্যাশার চাপ, চাহিদার পরিতৃপ্তি সাধন না ঘটলে যে ধরনের মানসিক অচলাবস্থা তৈরি হয়, তারই এক ধরন বা নাম হল ফোবিয়া। এই প্রসঙ্গে জেনে নেওয়া দরকার যে, 'Phobia' শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে।

● ফোবিয়ার শ্রেণিবিভাগ (Classification of Phobia):

ফোবিয়ার শ্রেণিবিভাগের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি জেনে রাখা দরকার-

মত্যুভয় – Thanato phobia

উচ্চস্থানের ভয়– Acrophobia

পুরুষ থেকে ভয় Anthrophobia

নারী থেকে ভয় Gynophobia

রোগের ভয় Pathophobia

আগুনের ভয় Pyrophobia

মাদকদ্রব্যের ভয় Potophobia

সাপের ভয় Phiphobia

টাকা-পয়সার ভয়– Chrometo phobia

শিক্ষক থেকে ভয়– Theatrophobia

দেবতা থেকে ভয় - Zeusophobia

অন্ধকার থেকে ভয় – Achluophobia

নির্জন স্থানের ভয়– Monophobia

বিড়ালের ভয় Allurophobia

উড়ান থেকে ভয় Aerophobia

জীবাণু থেকে ভয় Microphobia

● ফোবিয়ার কারণ এবং ফল (Causes and effect of Phobia):

ফোবিয়ার জন্যে নির্ধারিত করা যেতে পারে বিভিন্ন কারণ-

জিনগত কারণ অর্থাৎ ফোবিয়ার দ্বারা আক্রান্ত পরিবারের সদস্যদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা তৈরি হয়। প্রত্যাশার অত্যাধিক চাপ। আত্মবিশ্বাসের অভাব। অভিযোজন ব্যর্থ হলে বা সংগতিবিধানে সক্ষম না হলে। মানসিক দ্বন্দ্বের প্রক্ষেপণের ফলে অহেতুক ভয়ের অনুভূতি হয়। চাপা যন্ত্রণা বা ভীতির দ্বারা কখনো-কখনো ফোবিয়া সৃষ্ট হয়ে থাকে।

এরপর ফোবিয়া সংক্রান্ত ফল নীচে আলোচনা করা হল-

(i) অভিযোজনে চূড়ান্ত অক্ষমতা। (ii) কর্মক্ষেত্রে, ব্যক্তি জীবনে অসফলতা। (iii) আগাম বিপদ সম্পর্কে কিছুটা হলেও সতর্ক করে। (iv) অহেতুক ভয়ের দ্বারাই ব্যক্তি সামাজিক অনুশাসনকে মান্যতা দিয়ে থাকে একথা অস্বীকার করার উপায় নেই।

● ফোবিয়ার লক্ষণ (Symptoms of Phobia):

'ফোবিয়া' অর্থে আগেই আমরা জানতে পেরেছি যে অহেতুক ভয়, যার কোনো সঠিক কারণ সর্বদা চিহ্নিত করা যায় না।ফোবিয়ার লক্ষণগুলি নীচে আলোকপাত করে নিতে পারি-

নিঃশ্বাস-প্রশ্বাসের অস্বাভাবিকতা; হীনমন্যতা; অবসাদজনিত মানসিকতা; নিরাপত্তার চূড়ান্ত অভাব; মাথায় যন্ত্রণাবোধের আধিক্য; প্রায়শই হজমের গোলমাল; অহেতুক কম্পন; চোখের দ্রুত পলক পরা কিংবা দ্রুত হৃদ স্পন্দন, যা স্বাভাবিক নয়।

●  ফোবিয়ার চিকিৎসা/CBT (Cognative Behaviour Therapy):

এটি জ্ঞানমূলক আচরণ সংক্রান্ত চিকিৎসা পদ্ধতি, যার উদ্দেশ্য হল ফোবিয়ায় আক্রান্ত রোগীদের চিন্তন ভাবনার পরিবর্তনের মাধ্যমে ফোবিয়ার লক্ষণ থেকে তাকে মুক্ত করা। সেক্ষেত্রে ফোবিয়ার চিকিৎসা সম্পর্কে কতগুলি বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা দরকার-

প্রথমত: ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইতিবাচক ধ্যান-ধারণার গঠনমূলক প্রয়োগ সাধন। দ্বিতায়ত ব্যক্তি কেন ভীত তার কারণ চিহ্নিতকরণ এবং তা থেকে উত্তরণের প্রয়াস। তৃতীয়ত: অহেতুক ভীত না হয়ে ব্যক্তিকে সমস্যা থেকে সমাধানের কৌশল রপ্ত করতে শেখানো। চতুর্থত: আত্মবিশ্বাস জাগ্রত করা। পঞ্চমত: মনোচিকিৎসার মাধ্যমেও ফোবিয়ার চিকিৎসা করা সম্ভব।

●বিশৃঙ্খলাসমূহ (Disorders):

'কনভারসন ডিসঅর্ডার' বা 'হিস্টোরিয়া' এবং 'হিস্ট্রোনিক ব্যক্তিত্বের বিশৃঙ্খলা' পরের পৃষ্ঠায় তা স্পষ্টভাবে তুলে ধরা হল।

শারীরিক রোগের কারণ না থাকলেও কখনো-কখনো কতগলি শারীরিক অসুস্থতার লক্ষণ দেখা যায়। দৈহিক বিশৃঙ্খলতার একটি পর্যায় হল হিস্টেরিয়া বা কনভারসন ডিসঅর্ডার। এখানে মূলত ব্যক্তির মনে অন্তর্দ্বন্দের বহিঃপ্রকাশ জনিত নানাবিধ দৈহিক উপসর্গের সমাহার ঘটে। হিস্টেরিয়া থেকে একাধারে স্নায়বিক বিশৃঙ্খলা এবং অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনজাত বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

ব্যক্তি কোনো কাজ থেকে মুক্ত হওয়ার জন্য বা অবাঞ্ছিত পরিস্থিতি থেকে অব্যাহতি লাভের জন্য যখন কোনো যুক্তিসংগত কারণ খুঁজে পায় না, তার ফলে যে সকল শারীরিক উপসর্গ দেখা যায় সেগুলিও হিস্টেরিয়া সমস্যারই অঙ্গীভূত।

হিস্টোরিয়ার ফল: হিস্টেরিয়ার ফলাফলগুলি নীচে আলোচনা করা হল-

অবাঞ্চিত পরিবেশ ও পরিস্থিতি থেকে পলায়নশীল মনোভাব। সমস্যা সমাধান না করতে পারার ফলে অসুস্থ হবার ইচ্ছাপ্রকাশ। উদ্ভূত কিছু দৈহিক সমস্যার উদ্ভব। সঠিক অভিযোজনে চূড়ান্ত ব্যর্থতা, প্রভৃতি।

এই হিস্টেরিয়া রোগের চিকিৎসা পদ্ধতিগুলি হল-

শক থেরাপির প্রয়োগ, মুক্ত অনুসঙ্গ, সাইকো-ড্রামা প্রভৃতি।

DSM-IV' অনুযায়ী দশটি ব্যক্তিত্বের বিশৃঙ্খলাকে তিনটি ক্লাস্টারে বিভাজন করা হয়েছে - 'Cluster - A', 'Cluster - B' এবং 'Cluster C' উপরিউক্ত হিস্ট্রোনিক ব্যক্তিত্বের বিশৃঙ্খলা 'Cluster - B'-এর পর্যায়ভুক্ত।

এই প্রকার হিস্ট্রোনিক ব্যক্তিত্বের বিশৃঙ্খলতার লক্ষণগুলি হল-

ব্যক্তির মেজাজের স্থিরতা ভঙ্গুর প্রকৃতির হয় এবং ক্ষণে-ক্ষণে তা হয় পরিবর্তনশীল; গভীরতাহীন আবেগ লক্ষ করা যায়; সম্মোহনী আচরণ দেখা যায়; অবিরাম প্রতিশ্রুতির অনিশ্চিত আদান-প্রদান ঘটে থাকে এবং তাৎক্ষণিক অথবা দ্রুত চাহিদার পরিতৃপ্তি সাধনের প্রয়াস লক্ষ করা যায়।

● অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ('OCD' or Obsessive-Compulsive Disorder):

●  'OCD'-র অর্থ (Meaning of 'OCD'):

এক্ষেত্রে দেখা যায়, ব্যক্তির সহজাত প্রবৃত্তির বিরুদ্ধাচরণ এবং এক অজানা কাজে বার বার প্রবৃত্ত হওয়া। এ যেন অদ্ভুত একধরনের চিন্তা, যা চেষ্টা করেও প্রতিহত বা প্রতিরোধ করা যায় না। এখানে ব্যক্তির নিয়ন্ত্রণ নেই। 'Obsession' হল ব্যক্তির মানসিক দ্বন্দু বা কোনো জটিলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি বোঝে এইরূপ আচরণ তার শান্তিতে বিঘ্ন সৃষ্টি করছে, কিন্তু সে তা প্রতিহত করতে সক্ষম হয় না। যে প্রশ্নের কোনো সদুত্তর নেই, তাকে কেন্দ্র করেই 'অবসেশন' দেখা যায়। (যেমন- ঈশ্বরের অস্তিত্ব)।

অন্যদিকে 'Compulsion' হল অপ্রয়োজনীয় কাজ, যা বার-বার সংগঠিত করা হয়, (যেমন--- হাত-পা ধোওয়া, টাকা গোনা প্রভৃতি)। কিন্তু এই 'obsession' এবং 'compulsion' পরস্পর সম্পর্কযুক্ত এবং এর ফলশ্রুতিতে ব্যক্তির মননে অবাস্তব চিন্তা ভাবনার দ্বারা উদ্বেগ সঞ্চারিত হয়, যা থেকে মুক্তি লাভের আশায় একই আচরণ বার-বার সে সম্পাদিত করে। তাই এইরূপ বিশৃঙ্খলাকে বলা হয় 'অবসেসিভ কম্পালসিভ' বৈকল্য।

● OCD'-র লক্ষণ (Symptoms of 'OCD'):

'অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার'-এর লক্ষণগুলি নীচে তুলে ধরা হল-

অপ্রয়োজনীয় বিষয় নিয়ে নিরন্তর ভাবনা, সমস্যা থেকে উত্তরণের পথ তৈরিতে বারংবার ব্যর্থ হওয়া, একই আচরণ পুনঃপুন ব্যবহার (যেমন- হাত ধোওয়া, টাকা গোনা); চিন্তার পরিধির ব্যাপকতা ও তা থেকে পরিত্রাণ না পাওয়া; উদ্বেগ সঞ্চার; উত্তেজনা নিরসনের জন্য অন্যের বস্তু চুরি করা প্রভৃতি।

● অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কারণসমূহ (Causes of 'OCD' );

যে-কোনো আচরণগত বৈকল্যের পিছনে নির্দিষ্ট কিছু কারণ থাকে, 'OCD'-আক্রান্ত ব্যক্তিদের মধ্যেও কিছু কারণ বর্তমান। সেই ধরনের কারণগুলি দৃষ্টান্ত হিসেবে নীচে আলোকপাত কর হল-

(ক) মনোবৈজ্ঞানিক কারণ:

ব্যক্তির অবচেতন মনের দ্বন্দের বহিঃপ্রকাশ ঘটে 'OCD'-র কারণে। ব্যক্তি যদি তার। কাঙ্ক্ষিত কিছু স্পর্শলাভের বাসনা থেকে বিরত থাকে এবং সেই স্পর্শলাভের ইচ্ছাকে অবদমিত করে এবং তাকে অবচেতন স্তরে সীমাবদ্ধ করে রাখে। পরে তা পুঞ্জীভূত হয়ে মানসিক দ্বন্দের জায়গা নেয়। আমরা আগেই আলোচনা করেছি।

যে, অনেক সময় ব্যক্তি তার উদ্বেগকে প্রশমিত করার জন্য পুনঃপুন একই আচরণ সম্পাদন করে, (যেমন-জীবাণু থেকে মুক্তির আশায় ভালো করে হাত ধোওয়া এবং মানসিক অস্থিরতা হেতু আবার হাত ধোওয়া এবং জীবাণু মুক্তির বিষয়ে সন্দেহ প্রকাশ করা প্রভৃতি লক্ষণগুলি দেখা যায়)।

(খ) দৈহিক কারণ:

আমাদের শরীরের ভারসাম্য রক্ষায় স্নায়ুর ভূমিকা অনস্বীকার্য। স্নায়ুতে শরীরের নানা বার্তা আদান প্রদান করার জন্য সেরোটোনিন নামক এক রাসায়নিক পদার্থের ভূমিকা থাকে। উদ্বেগ, উৎকণ্ঠা নিরসনে সেরোটোনিনের বিশেষ ভূমিকা থাকে। তাই সেরোটোনিন যদি তার কার্যকারিতার ক্ষেত্রে সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হয় তাহলে স্বাভাবিকভাবেই ব্যক্তির মধ্যে অবসেসিভ কম্পালসিভ (OCD) বৈকল্য প্রকটিত হতে পারে।

●  'OCD'-র চিকিৎসা (Treatment of 'OCD'):

'OCD'-র চিকিৎসার কতগুলি ক্ষেত্র নীচে তুলে ধরা হল-

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের 'Cognitive Behavioural Therapy' ব্যবহার করলে সুফল লাভ করা যায়। 'Talk Therapy' ব্যবহারও করা যেতে পারে। ভঙ্গুর মানসিক স্বাস্থ্যকে দৃঢ় প্রত্যয়শীল করার মাধ্যমে চিকিৎসা করা হয়। উদবেগ নিরসনে সুস্থ মনের পরিবেশ বা পরিসর রচনা করলে সুফল পাওয়া যায়।

● 'OCD'-র ক্ষেত্রে ওষুধের ব্যবহার বা প্রয়োগ (Application of Medicine in 'OCD'):

এই সমস্যা থেকে মুক্তির জন্য 'SSRI' / (Selective Serotonic Reuptake Inhibitor) জাতীয় দুশ্চিন্তা প্রতিরোধক ঔষধের ব্যবহার করা যেতে পারে। এছাড়াও সেরোটোনিন (Serotonin) যাতে শরীরে কম বেশি না হয় তা যদি সুনিশ্চিত করা যায় তাহলেও এই রোগ নিরাময় সম্ভব। 

● মানসিক অবসাদ বা হতাশা (Depression):

মানসিক পরিতৃপ্তি যদি না হয় কিংবা ব্যক্তির চাহিদার অপূর্ণতা থাকে, সেই কারণে সৃষ্ট অবস্থাকেই আমরা মানসিক অবসাদ বা হতাশা হিসেবে চিহ্নিত করতে পারি। যদি ব্যক্তি মানসিক অবসাদ বা হতাশার শিকার হন তাহলে কোনো অবস্থাতেই তিনি অভিযোজনে সক্ষম হন না। এর ফলে ব্যক্তিত্বের বৈকল্য লক্ষিত হয় যা কাঙ্ক্ষিত নয়। বস্তুতপক্ষে মানসিক অবসাদ বা হতাশার ক্ষেত্রে সম্ভাব্য কারণ সমূহ হল।

চাহিদার পরিতৃপ্তি সাধনে ব্যর্থ হলে, কর্মক্ষেত্রে অসফল বা অসক্ষম হলে, কুসংস্কার দ্বারা চালিত হলে, শারীরিক সুস্থতা না থাকলে, মানসিক প্রসন্নতা অনুপস্থিত থাকলে, আত্মবিশ্বাসের অভাব ঘটলে, উদ্বেগ বা উৎকণ্ঠা নিরসনে সফল না হলে, প্রভৃতি।

মানসিক অবসাদ বা হতাশা (Depression) কাটিয়ে ওঠার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিকারের উপায় দৃষ্টান্ত হিসেবে নীচে তুলে ধরা হল-

(i) মানসিক সুস্থিতি এবং স্থিরতা; (ii) শারীরিক সুস্থতা বজায় রাখা; (iii) অভিযোজনে সফলতা লাভের কৌশল রপ্ত করার মাধ্যমে; (iv) আত্মসচেতনতা বোধ দৃঢ় হলে এবং (v) যে-কোনো পরিস্থিতির সঙ্গে একাত্ম হবার মনোবাসনা সৃষ্ট হওয়ার মাধ্যমে মানসিক অবসাদ বা হতাশা থেকে মুক্তিলাভ ঘটলে।

● আত্মহত্যামূলক প্রবণতা (Suicidal Tendency):

আত্মহত্যামূলক প্রবণতা একটি মানসিক রোগ। অক্ষম, ভঙ্গুর এবং আত্মবিশ্বাসের চূড়ান্ত অভাবযুক্ত ব্যক্তিদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। ব্যক্তির অভিযোজন যদি সার্থকভাবে না হয়, বা সঠিক লক্ষ্যে পৌঁছোতে যদি তিনি ব্যর্থ হন তাহলে ব্যক্তির মধ্যে চূড়ান্ত অবসাদ এবং তা থেকে পলায়ন বৃত্তিই আত্মহত্যামূলক প্রবণতা নিয়ে আসে।

নিজ শক্তির প্রতি অবিশ্বাস বা সংগ্রাম করার মানসিক স্থিরতার অভাবহেতু আত্মহত্যার প্রবণতা দেখা যায়। এর মধ্যে দিয়ে ব্যক্তির নেতিবাচক মনোভাব, পলায়নী প্রবৃত্তি ভঙ্গুর প্রবৃত্তি প্রকট হয়ে ওঠে। 

●দ্রব্যের অপব্যবহারজনিত বিশৃঙ্খলা (Substance Abuse Disorder):

দ্রব্যের অপব্যবহারজনিত বিশৃঙ্খলা পূর্ণ পরিসরে আলোচনা করতে হলে এ বিষয়ে সচেতনতার গুরুত্ব ও কারণ আলোচনা করা দরকার। দ্রব্যের অপব্যবহার সম্পর্কে আমরা প্রথমে স্পষ্টভাবে স্মরণ করে নিতে পারি।

●  দ্রব্যের অপব্যবহার (Substance Abuse):

চিকিৎসার প্রয়োজনে যে সব রাসায়নিক দ্রব্য ব্যবহৃত করা হয়, তা যদি নেশার জন্য ব্যবহার করা হয়, তখন তাকে দ্রব্যের অপব্যবহার বলে। হেরোইন, কোকেন, আফিং প্রভতি ড্রাগ

● দ্রব্যের অপব্যবহারের কারণ (Causes of Substance Abuse):


পূর্ববর্তী উপ-অধ্যায়েই আমরা আলোচনা করেছি যে, ড্রাগ-গ্রহণ ব্যক্তির নানা অনুসঙ্গের সঙ্গে সম্পর্কযুক্ত। অন্যদিকে নানা কারণেই দ্রব্যের এহেন অপব্যবহার ঘটে থাকে। প্রাসঙ্গিকতার সূত্র ধরে আমরা দ্রব্যের অপব্যবহারের কতগুলি কারণ আলোচনা করতে পারি-

ক) সফল অভিযোজনে অক্ষম হলে এবং সাময়িক পরিতৃপ্তির খোঁজে দ্রব্যের অপব্যবহারের সংখ্যা বৃদ্ধি পায়। (খ) বয়ঃসন্ধিকালে নানা কুপ্রভাবের ফলে। গ) ড্রাগ গ্রহণের অন্যতম কারণ হল ব্যক্তির শারীরিক অসুস্থতা নিরসনে মাত্রাতিরিক্ত প্রয়োগ। (ঘ) সামাজিক অভিযোজন ব্যর্থ হলে।(ঙ) অর্থনৈতিক প্রাচুর্যতার অভাব কিংবা প্রচুর অর্থনৈতিক প্রাচুর্যতার ফলশ্রুতি দ্রব্যের অপব্যবহার ঘটায়। (চ) পারিবারিক অশান্তি, দ্বন্দু প্রভৃতি থেকে মুক্তির আশায়। (ছ) চাহিদার সঙ্গে বাস্তবের মিল না ঘটলে বা চূড়ান্ত অবসাদ, হীনমন্যতা সৃষ্টি হলে। (জ) সামাজিক সুস্থিতি ব্যাহত হলে বা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সফল অভিযোজনে ব্যর্থ হলে দ্রব্য অপব্যবহারের সংখ্যা বৃদ্ধি পায়।  সচেতনতার ওপর গুরুত্ব দান (Importance on conciousness):

দ্রব্যের অপব্যবহারজনিত বিশৃঙ্খলার প্রতি সচেতনতার ক্ষেত্রে অবশ্যই বেশ কতগলি বিষয়ের সূত্রে গুরুত্ব দেওয়া যেতে পারে-

বিশ্ব সমাজের পক্ষে এটি ক্ষতিকারক। প্রতিরোধমূলক সংগঠন তৈরি করা প্রয়োজন।মানসিক ও সামাজিক সমস্যার কারণ হয়। এই সমস্যায় আক্রান্তদের চিহ্নিতকরণ এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা দরকার। বয়ঃসন্ধিকালীন পরিস্থিতিতে ভালোভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া। কার্যকারী গঠনমূলক নীতি প্রবর্তন করা। এর প্রতিরোধের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং তার সফল রূপায়ণ প্রয়োজন।

● দ্রব্য অপব্যবহারের পরিণতি বা ফলাফল (Consequences of Substance Abuse):

দ্রব্য অপব্যবহারজনিত বিশৃঙ্খলার পরিণতি যে সমস্ত দিক থেকে ভয়ংকর নেতিবাচক প্রভাব ফেলে, তা নীচে তুলে ধরা হল- শারীরিক অসুস্থতা হ্রাস না পেয়ে, তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। মানসিক স্থিরতা নষ্ট হয়। একাকিত্ববোধ জাগ্রত হয়। অহেতুক ক্রোধ, হিংসা, ঘৃণা প্রভৃতি লক্ষ করা যায়। পথ-দুর্ঘটনা বুদ্ধি পায়। এ বিষয়ে উদ্বিগ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর ট্রাফিক সচেতনতা বাণী হল 'সেফ ড্রাইভ, সেফ লাইফ'। শিক্ষর্থীদের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। বিদ্যালয় পলায়ন মানসিকতা প্রকটিত হয়। ক্লাস করার ক্ষেত্রে অনীহা দেখা যায়। বিকৃত যৌন রুচির অধিকারী হয়। একাধিক যৌন সঙ্গীর জন্য আগ্রহী হয়ে ওঠে। চুরি বা অপকর্ম করার মানসিকতা বৃদ্ধি পায়। যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। জ্ঞানমূলক বৃদ্ধি ব্যাহত হয়। আচরণগত বৈকল্য দেখা যায়। আত্মবিশ্বাসের অভাব লক্ষ করা যায়। বৌদ্ধিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। হতাশা, হীনমন্যতাবোধে আক্রান্ত হয়। স্বাভাবিক সক্ষমতা বিনষ্ট হয়।

----------------------------------------------------------------------------

● বৃদ্ধি কাকে বলে? (What is growth?)

Ans. বৃদ্ধি বলতে মনোবিজ্ঞানীরা শিশুর দেহের পরিমাণগত (Quantitative) পরিবর্তন অর্থাৎ দেহের আয়তন (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) ও ওজনের বৃদ্ধিকে সূচিত করেছেন। এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী Arnold Gessel বলেছেন-"Growth is a function of the organism rather than of the environment as such." অর্থাৎ বৃদ্ধি হল দেহযন্ত্রের ক্রিয়া যা পরিবেশের ক্রিয়ার দ্বারা সম্পূর্ণভাবে নির্ধারিত হয় না।

● বিকাশ কাকে বলে? (What is development?)

Ans. বিকাশ হল- বিকাশ হল ব্যক্তির সেই জাতীয় শারীরিক ও মানসিক ক্ষমতার পরিবর্তন যার দ্বারা ব্যক্তি যে-কোনো জাগতিক ক্রিয়াকলাপকে আরও বেশি দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে। অর্থাৎ বিকাশ হল বিশেষভাবে আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি।

● বিকাশ একটি জটিল প্রক্রিয়া-কেন? (Development is a complex process-Why?)

Ans. মানবজীবনের বিকাশ একটি উন্নত জটিল প্রক্রিয়া। বিকাশের ধারায় দেখা যায়, কোনো বিশেষ সময়ে মানসিক বিকাশের তুলনায় দৈহিক বিকাশের হার বেশি হয়। আবার কোনো সময় দৈহিক বিকাশের তুলনায় মানসিক বিকাশ অনেক বেশি হয়। কোনো কোনো সময় বিভিন্ন দিকের বিকাশ বিভিন্ন দিক থেকে ভিন্ন ভিন্ন হারে হয়। এই বিকাশের হার কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না।

● মনোবিদ জোন্স-এর মতে বিকাশের ধারাগুলি কী? (What are the stages of development according to Earnest Jones?)

Ans. মনোবিদ আর্নেস্ট জোন্স (Earnest Jones) মানুষের জীবনবিকাশের ধারাকে চারটি স্তরে ভাগ করেছেন। যেমন-

(i) শৈশব (Infancy): জন্ম থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত।

(ii) বাল্য (Childhood): পাঁচ থেকে বারো বছর বয়স পর্যন্ত।

(iii) কৈশোর (Adolescence): বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত।

(iv) প্রাপ্ত বয়স্ক (Maturity): আঠারো বছর বয়স থেকে পরবর্তী কাল।

● দারিদ্র্য কাকে বলে? (What is poverty?)

Ans. সাধারণত দারিদ্র্য বলতে যে বিষয়গুলি বোঝায় সেগুলি হল-

জীবনযাপনের সমাজভিত্তিক স্বাভাবিক মানের অভাব।

জীবনধারণের জন্য প্রয়োজনীর ন্যূনতম বিষয়, যেমন-খাদ্য, বাসস্থান, পোশাক, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি প্রয়োজনীয় মাত্রায় সংগ্রহ করতে না পারা। অর্থ, জমি, ঋণ ইত্যাদি আহরণে অসমর্থ।

সম্পদের অভাবে সামাজিক সম্পর্ক স্থাপন ও তা রক্ষার অক্ষমতা।

নিরাপত্তার অভাববোধ থেকে হতাশাগ্রস্ত অবস্থা।

● ভাষা ও বাচন বলতে কী বোঝায়? 

 Ans. লেখা, কথা বলা, চিহ্নের ব্যবহার, মুখভঙ্গি, মুকাভিনয় অঙ্গভঙ্গি এবং সৃজনশীর শিল্পকার্য, চিত্রাঙ্কন ইত্যাদি ভাষার (Language) অন্তর্গত। ভাষার পরিসর

বাচনের চেয়ে অনেক ব্যাপকতর। ভাষা ও বাচন সমার্থক নয়। বাচন (Speech) হল চিন্তাভাবনা প্রকাশের বা আদানপ্রদানের মাধ্যম। ভাষার তুলনায় বাচনের পরিসর অল্প।

● Fast maping কাকে বলে? (What is Fast maping?)

Ans. প্রতিটি শব্দের একটি প্রাথমিক অর্থ থাকে। একটি শিশু তার চার-পাঁচ বছর বয়সের মধ্যের ধ্বনি যুক্তকরণের মাধ্যমে বাক্য গঠনের রীতি এবং কথা বলার নিয়মাবলি ধীরে ধীরে রপ্ত করে। এর ফলে শিশুরা প্রসঙ্গ অনুসারে অনুমানের মাধ্যমে অপরিচিত শব্দের অর্থ বুঝতে পারে। এই প্রক্রিয়াকে বলে Fast mapping। এর ফলে শিশুর শব্দভান্ডার দ্রুত বৃদ্ধি পার।

● ভাষা বিকাশের সহায়ক স্তর কাকে বলে? (What is meant by para. linguistic stages of development?)

Ans. একটি শিশু জন্মের পর নিজের চাহিদাগুলির প্রকাশ করার জন্য অঙ্গভঙ্গি, ক্রন্দন ইত্যাদির সাহায্য নেয়। ক্রমশ ভাষা আয়ত্তীকরণের মাধ্যমে সে নিজের ভাব প্রকাশ করে এবং অন্যের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়া করে। এইভাবে সে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে। তবে প্রকৃত ভাষা আয়ত্ত করার জন্য শিশুকে অনেকগুলি স্তর অতিক্রম করতে হয়। যেগুলিকে ভাষা বিকাশের সহায়ক স্তর (Paralinguistic stage) বলা হয়।

● মাতৃসুলভ ভাষা কাকে বলে? (What is motherse?)

Ans. জন্মের পর থেকে প্রায় এক বছর বয়স পর্যন্ত শিশু প্রারম্ভিক স্বর সম্বন্ধীয় স্তরে থাকে। এই তরে খিদে বা ব্যথা পেলে বা কোনো কারণে কষ্ট অনুভব করলে শিশুর দেহের ভিতরে যে উত্তেজনা সৃষ্টি হয় তার ফলে সে কান্নামিশ্রিত কিছু শব্দ করতে শেখে। এলিয়ট এবং তার সহকারীরা এই ধ্বনিগুলিকে 'কুয়িং' (Cooing) আখ্যা দিয়েছেন। এই শব্দগুলির সাড়া হিসাবে মা উত্তর দেয় বা কোলে তুলে নেয় বা খাওয়ায়। এইভাবে শিশুর চাহিদা ও আবেগ সম্বন্ধীয় শব্দগুলি শীঘ্রই আদান-প্রদানের উপযুক্ত হয়ে ওঠে। এই জাতীয় বাক্যগুলিকে 'মাতৃসুলভ ভাবা' (Motherese) বলে।

● Vocables কাকে বলে? (What is vocables?)

Ans. জন্মের পর ব্যাবলিং স্তর তীক্ষ্ণ, অপ্রীতিকর চিৎকার ছাড়া আর কিছু নয়। কিন্তু কিছুদিন পরেই এই কথাগুলি শুনতে খুব মিষ্টি লাগে। যেগুলিকে আমরা আধো-আধো কথা বলি সেগুলিই এই ভরের ভাষা। এই ধ্বনিগুলিকে 'Vocables' বলে। এগুলির মধ্যে দিয়েই শব্দ গঠনের সূচনা হয়।

● Personality শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লিখুন। 

Ans. ইংরেজি 'Personality' শব্দটি উদ্ভুত হয়েছে লাতিন শব্দ 'Persona' থেকে, যার অর্থ হল মুখোশ। প্রাচীন রোমে অভিনেতারা যে মুখোশ পরে অভিনয় করতেন তাকেই 'Persona' বলা হত। পরবর্তীকালে 'Persona' শব্দটির অর্থ পরিবর্তিত হয়ে হয় 'অভিনেতা'। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শব্দটির অর্থ বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে।

● প্রক্ষোভের অর্থ লিখুন। (Write the meaning of emotion.)

Ans. প্রক্ষোভের ইংরেজি প্রতিশব্দ 'Emotion' কথাটি এসেছে লাতিন 'Emovere' মতে-প্রক্ষোভ হল মনের সেই স্বতঃস্ফূর্ত প্রকাশমান অবস্থা যা ব্যক্তিকে দৈহিক এক যার অর্থ 'প্রক্ষুব্ধ হওয়া' বা উত্তেজিত হওয়া। তাই আধুনিক মনোবিদায়ের মানসিক দিক থেকে বিচলিত করে।

● প্রাক্ষোভিক বৃদ্ধি কাকে বলে? (What is emotional intelligence ?)

Ans. প্রাক্ষোভিক বৃদ্ধি হল ব্যক্তির নিজের ও অপরের প্রক্ষোভের উপর নিয়ন্ত্রণ, পৃথকীকরণ অন্যের চিন্তা ও কার্যক্রমকে প্রভাবিত করার জন্য নানাভাবে নিজের চিন্তন ও কার্যবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা।

e মনোবিদ Daniel Goleman প্রাদোভিক বৃদ্ধিকে অনেকগুলি সংলক্ষণ ব বৈশিষ্ট্যের সমন্বয় বলে বর্ণনা করেছেন।

মনোবিদ Gardner তাঁর Theory of Multiple Intelligence-এ অন্তর্ব্যাপ্তির (Intrapersonal) ও আন্তর্ব্যক্তিক (Interpersonal) যে বৃদ্ধির কথা বলেছেন ত প্রাক্ষোভিক বুদ্ধি নামে পরিচিত।

● প্রাক্ষোভিক বুদ্ধি কয় প্রকার ও কী কী? (What are the types of emotional intelligence?)

Ans. প্রাক্ষোভিক বুদ্ধির তিনটি গুরুত্বপূর্ণ উপাদান হল-

1. অন্তর্ব্যক্তিক ভারসাম্য রক্ষার ক্ষমতা (Intrapersonal skills)

2. আন্তর্ব্যক্তিক ভারসাম্য রক্ষার ক্ষমতা (Interpersonal skills)

3. সংযোগস্থাপন ও রক্ষা করার ক্ষমতা (Communication skills)

● মনোভাব কী? (What is attitude?)

Ans. শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টিকারী মনোবৈজ্ঞানিক উপাদানগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনোভাব। ব্যক্তিতে ব্যক্তিতে যেমন দেহ ও মনের গঠনে পার্থক্য থাকে, তেমনি পার্থক্য থাকে ব্যক্তির মনোভাবের ক্ষেত্রেও। মনোভাব যেহেতু অর্জিত জৈব, মানসিক প্রস্তুতি, তাই বিভিন্ন শিশুর মনোভাব বিভিন্ন রকম হয়ে থাকে।

● মনোভাবের সংজ্ঞা লিখুন। (Write the definition of attitude.)

Ans. সাধারণ অর্থে-মনোভাব হল একপ্রকার প্রক্ষোভমূলক স্থায়ী প্রবণতা, যা কোনো বিশেষ বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে।

মনোবৈজ্ঞানিক অর্থে-মনোভাব হল কোনো বিশেষ বস্তু, ব্যক্তি বা ধারণাকে কেন্দ্র করে মানসিক অনুভূতিমূলক প্রতিক্রিয়া করার জৈব-মানসিক প্রস্তুতি।

● প্রেষণা শব্দের অর্থ কী? (What is the meaning of motivation?)

Answer:-. প্রেষণা কথাটির ইংরেজি প্রতিশব্দ 'Motivation'-এর ব্যুৎপত্তিগত অর্থেও এই ধারণার সমর্থন মেলে। Motivation শব্দটি লাতিন 'Moveer' থেকে এসেছে। 'Moveer' শব্দটির অর্থ 'To move' অর্থাৎ সচল প্রক্রিয়া। এর অর্থ আচরণগত পরিবর্তন।

● মানসিক স্বাস্থ্য কাকে বলবেন? (What do you mean by Mental Health?)

উ: মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। কারও মতে, মানসিক স্বাস্থ্য হল সুসংহত ব্যক্তিত্বের পরিমাপ। আবার কেউ মনে করেছেন যে, মানসিক স্বাস্থ্য হল সংগতিবিধানের পারদর্শিতা। মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হলে যে-কোনো ব্যক্তির দৈহিক স্বাস্থ্য বিঘ্নিত হয়। অন্যদিকে, মানসিক স্বাস্থ্য বিঘ্নিত না হলে দৈহিক সুস্থতা বজায় থাকার পাশেই যে-কোনো ব্যক্তি পরিবর্তিত পরিবেশের সঙ্গে অভিযোজন করতে সক্ষম হয়ে ওঠে।

● মানসিক স্বাস্থ্য সম্পর্কে Cutts and Moslay-র মতামত তুলে ধরুন। (State the opinion of Cutts and Moslay about Mental health.)

উ: মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দিতে গিয়ে বিশিষ্ট মনোবিদ Cutts and Moslay বলেছেন- "Mental health is the ability which helps us to seek adjustment in the difficult situation in our life." অর্থাৎ ব্যক্তি তার জীবনে কঠিন ও দুর্যোগময় পরিস্থিতিতে যে ক্ষমতার মাধ্যমে অভিযোজন করতে সক্ষম হয়, সেই ক্ষমতাকেই শ্রদ্ধেয় Cutts and Moslay মানসিক স্বাস্থ্য বলে অভিহিত করেছেন।

● মানসিক স্বাস্থ্যের নির্ধারকগুলি লিখুন। (Write the determinants of Mental Health.)

উ: মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নির্ধারকগুলি হল- (ক) উন্নত গৃহ পরিবেশ ও সমাজ পরিবেশ (খ) পিতামাতার ও পারিবারিক সম্পর্কের গভীরতা (গ) শারীরিক সক্ষমতা (ঘ) উন্নত বিদ্যালয় পরিবেশ (ঙ) ব্যক্তিত্ব গঠনে প্রবল আগ্রহ

● মানসিক স্বাস্থ্যরক্ষার উদ্দেশ্যগুলি কী কী? (What are the objectives of Mental Health?)

উ: মানসিক স্বাস্থ্যরক্ষার উদ্দেশ্যগুলি হল- (ক) ব্যক্তির সঠিক অভিযোজন (খ) সামাজিক অভিযোজন বা সংগতি রক্ষা

● একজন আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্য আলোচনা করুন। (Discuss the mental health of a good 'Teacher'.)

উ: একজন আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্য হল নিম্নরূপ-

শারীরিক এবং মানসিক সুস্থতার সমন্বয় আদর্শ শিক্ষকের অন্যতম মানসিক স্বাস্থ্য হিসেবে গৃহীত হয়।

কর্মক্ষেত্রে পরিতৃপ্তিবোধ আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে উন্নত করে।

আত্ম-সচেতনতা আদর্শ শিক্ষকের অন্যতম মানসিক স্বাস্থ্যের সুলক্ষণ।

বাস্তবতাবোধ আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে উৎকর্ষতায় পৌঁছে দেয়।

আশাবাদী বা ইতিবাচক মানসিকতার অধিকারী হওয়া একজন আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্যের লক্ষণ।

আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্য ভগ্ন প্রকৃতির হয় না, বরং তিনি উন্নত এবং প্রভৃত ক্ষমতার অধিকারী হন।

সমস্ত ক্ষেত্রে সফল অভিযোজন করার ক্ষমতা আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্যকে উদ্বুদ্ধ করে।

আদর্শ শিক্ষকের মানসিক স্বাস্থ্য সুষম প্রকৃতির হয় এবং তা প্রশংসার দাবী রাখে।

-------------------------------------------------------------------------------

UNIEVRSITY BT & EVENING COLLEGE: COOCH BEHAR

Observation Schedule for the Skill of Probing Questioning


Name of the teacher..Roll No..

Topic.Date

Time duration..Teach/Reteach

Name of Supervisor

Components Tallies

Prompting .

Seeking further information .

Refocussing .

Redirection .

Increasing Critical Awareness .

Comments, if any:-


Observation Schedule for the Skill of Reinforcement


Topic.Date

Time duration..Teach/Reteach

Components Tallies

Positive verbal reinforcement

Positive non-verbal reinforcement

Negative verbal reinforcement

Negative non-verbal reinforcement

Repeating & rephrasing

Writing pupil answer

Wrong use of reinforcement

Inappropriate use of reinforcement

Comments, if any:-



Observation Schedule for the Skill of Stimulus Variation


Topic.Date

Time duration..Teach/Reteach

Components Tallies

Movements .

Gestures .

Change in speech pattern .

Focussing .

Change in interaction style .

Pausing .

Oral-visual switching .

Comments, if any:-


Observation Schedule for the Skill of Explaining


Topic.Date

Time duration..Teach/Reteach

Components Tallies

Desirable behaviours

Explaining links

Beginning statement(s)

Concluding statements

Questions to test pupils understanding

Undesirable behaviours

Irrelevant statements

Lacking in continuity

Inappropriate vocabulary

Lacking in fluency

Vague words and phrases

Comments, if any:-


Observation Schedule for the Skill of Illustrating with examples

Topic.Date

Time duration..Teach/Reteach

Components Tallies

Simple examples

Examples relevant to the rule or concepts

Interesting examples

Using appropriate media for examples

Using inductive-deductive approach


Comments, if any:-

-------------------------------------------------------------------------


-------------------------------------------------------------------------------