Search This Blog

Sunday, May 25, 2025

গোপন কথাটি

গোপন কথাটি 
গোপন কথাটি রাখিও গোপনে 
কেউ যেন তা জানে না স্বপ্নে 
আমার কথা আমার দাস 
আমার তরে বসবাস 
অন্যরা তা জানবে কেন?
দশ কানে তা শুনবে কেন? 
সুযোগ বুঝে হানবে আঘাত
আমার কথাই আমার উপর 
এমন আমি পারব না।।

বিশ্বাস করে বলবে কেউ 
তার জীবনের গোপনটি
আমি কী হব বিশ্বাস ঘাতক 
দশকানে তা করব মাটি 
আর যা হব হতে পারি 
বিশ্বাস ঘাতক হব না।
কথা হবে আমার দাস 
আমার ভিতর হবে বাস।।



No comments:

Post a Comment